অনলাইন, ২২ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
হাসিনাকে দেশে পেলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও রক্ষা করা কঠিন হবে: দুদু হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে পেট্রাপোল-বেনাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতা: ভারতীয় গণমাধ্যম প্রধানমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়েছে ভারতের কয়েকটি গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র জিয়াউল আহসানের পক্ষে ভুয়া সাক্ষী উপস্থাপনের অভিযোগ প্রসিকিউশনের, যুক্তিতর্ক ২৪ নভেম্বর পোশাকশ্রমিকের মজুরি বোর্ডের সভা সোমবার, প্রস্তাব দেওয়ার কথা মালিকপক্ষের শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে এনসিপি যাবে না, একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙার দাবি নাহিদের ম্যাচা, উবে, বাটার ইয়েলো: খাবারের রঙে রাঙছে কিন্ডল থেকে সোফা একাকিত্ব কাটাতে অচেনা মানুষের সঙ্গে বোর্ড গেম খেলছেন মার্কিন তরুণ-বয়স্করা ২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের বৃহত্তম ধর্ম: পিউ রিসার্চের পূর্বাভাস জলবায়ু সম্মেলন কপ৩১: চূড়ান্ত খসড়ায় জীবাশ্ম জ্বালানির উল্লেখ নেই, ইইউসহ বিভিন্ন দেশের আপত্তি কানাডার সঙ্গে সামরিক সহযোগিতায় পেন্টাগনের নতুন বিধিনিষেধ, তবে প্রভাব সীমিত বলছেন মার্কিন সিনেটর লস অ্যাঞ্জেলেসে মহাসড়কের ওপর বিশ্বের সবচেয়ে বড় বন্যপ্রাণী সেতু, উদ্বোধনের আগেই পার হলো কায়োটি টেসলার নতুন সেলফ-ড্রাইভিং সফটওয়্যার এফএসডি ভি১৫ চালু, মাস্ক বললেন ‘এটা জিটিএর মতো’
হোম › জাতীয় › পুলিশে ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই নিয়োগের পথ খুলল

পুলিশে ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই নিয়োগের পথ খুলল

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৩:১৯ এএম, ২২ নভেম্বর, ২০২৬ 66
পুলিশে ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই নিয়োগের পথ খুলল
তাসনোভা মৃদুলা
তাসনোভা মৃদুলাসহকারী সম্পাদক॥

বাংলাদেশ পুলিশে নতুন করে ১৪ হাজার পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার নিরস্ত্র উপপরিদর্শক (এসআই) পদ রয়েছে। এ বিষয়ে গত ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-৩ শাখা থেকে পৃথক দুটি আদেশ জারি করা হয়।

আদেশ অনুযায়ী, কনস্টেবল পদগুলো ১৭তম গ্রেডের, যার মাসিক বেতনস্কেল ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং শারীরিকভাবে যোগ্যরা এসব পদে আবেদন করতে পারবেন। অন্যদিকে নিরস্ত্র এসআই পদগুলো ১০ম গ্রেডের, বেতনস্কেল ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। পদগুলো রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃষ্টি করা হয়েছে এবং পুলিশের সংশ্লিষ্ট বাজেট বরাদ্দ থেকে বেতন-ভাতা দেওয়া হবে।

এসআই পদ সৃষ্টিতে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৩ আগস্ট, অর্থ বিভাগ ৫ ও ৮ অক্টোবর এবং মন্ত্রিপরিষদ বিভাগ ৫ নভেম্বর সম্মতি দেয়। কনস্টেবল পদের ক্ষেত্রেও একই প্রক্রিয়ায় সম্মতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন পদে নিয়োগ সম্পন্ন হলে পুলিশের জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়বে এবং মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল হবে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, গত ৯ অক্টোবর কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, আবেদন শেষ হয় ৩০ অক্টোবর। এতে সারা দেশ থেকে ১ লাখ ২ হাজার ৬৯৪ জন আবেদন করেছেন। চলতি দফায় শূন্য থাকা ২ হাজার এবং নতুন সৃষ্ট পদ থেকে ৪ হাজারসহ মোট ৬ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। বাকি পদগুলো পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে পূরণ করা হতে পারে। সরাসরি এসআই নিয়োগের প্রস্তুতি চললেও বিজ্ঞপ্তি বা পরীক্ষার সময়সূচি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

লিংক কপি হয়েছে ✓
প্রধানমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়েছে ভারতের কয়েকটি গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়েছে ভারতের কয়েকটি গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় ◷ ৬ ঘণ্টা ৫৪ মিনিট আগে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◷ ৭ ঘণ্টা ৩ মিনিট আগে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র ◷ ৭ ঘণ্টা ৩ মিনিট আগে জিয়াউল আহসানের পক্ষে ভুয়া সাক্ষী উপস্থাপনের অভিযোগ প্রসিকিউশনের, যুক্তিতর্ক ২৪ নভেম্বর জিয়াউল আহসানের পক্ষে ভুয়া সাক্ষী উপস্থাপনের অভিযোগ প্রসিকিউশনের, যুক্তিতর্ক ২৪ নভেম্বর ◷ ৭ ঘণ্টা ৩ মিনিট আগে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম ◷ ১০ ঘণ্টা ২৪ মিনিট আগে টেকনাফে মানবপাচারকারীদের জিম্মিদশা থেকে নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা উদ্ধার টেকনাফে মানবপাচারকারীদের জিম্মিদশা থেকে নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা উদ্ধার ◷ ১২ ঘণ্টা ২৩ মিনিট আগে