Columbus, ১৫ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসাবে পাঠান’: আসিফ মাহমুদের ‘হোম মিনিস্ট্রি’ পোস্টের জবাবে আমজনতা দলের তারেক রহমান আবুধাবির হোটেলে মেরাব দভালিশভিলির ওপর হামলা: উসমান নুরমাগোমেদভসহ ৮ জনের ৬ মাসের কারাদণ্ড আকাশছোঁয়া বাড়িভাড়া ও দামের প্রতিবাদে পর্তুগালের ৩০টির বেশি শহরে হাজারো মানুষের মিছিল ১১ দিনেই বিশ্বজুড়ে ১৩৭৯ কোটি রুপি: বক্স অফিসে রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ঝড়, চোখ হাজার কোটির দিকে যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয়: এফএএর গ্রাউন্ড স্টপের পর তিন দিনে বাতিল ২০ হাজারের বেশি ফ্লাইট, দায় নিয়ে টানাপোড়েন শেষ মুহূর্তে গোলরক্ষকের ভুল: সাফ সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের বিদায়, গ্যালারিতে আগুন অনুমতি ছাড়াই ফোনের গ্যালারিতে প্রবেশ, মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা করল ইতালি প্রথম ইউরোভিশন এশিয়ার মুকুট জিতলেন ফিলিপাইনের ১৯ বছরের কারমেল ইতিহাস গড়ল স্পেসএক্স: কক্ষপথ থেকে ফেরা স্টারশিপকে প্রথমবার ধরে ফেলল লঞ্চ টাওয়ারের ‘হাত’ শেনজেনে ১৯ নভেম্বর ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং: ক্রেমলিন রোনালদোহীন প্রথম ম্যাচেই ঘরের মাঠে ডেনমার্কের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত পর্তুগাল জোহানেসবার্গে হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড জুটিতে বাংলাদেশের দিন পাল্টা কর্মসূচি বা পাহারা নয়, নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি: তারেক রহমানের নির্দেশ ‘পরিবারের মায়া থাকলে দেশ ছাড়ুন’: সংসদে থাকা অবস্থায় এমপি মাহমুদা মিতুকে ফের হুমকি আ.লীগের মিছিলের পর গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি-পুলিশ মোতায়েন, ‘নাশকতা বরদাশত করা হবে না’
হোম › বাংলাদেশ › সেনবাগে আবুল খায়ের মোল্লার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন

সেনবাগে আবুল খায়ের মোল্লার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৪৬ এএম, ০১ অক্টোবর, ২০২৬ 137
সেনবাগে আবুল খায়ের মোল্লার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন

মোহাম্মদ উল্যা

নোয়াখালী জেলা প্রতিনিধি:


নোয়াখালীর সেনবাগে হাজারো মানুষের অংশগ্রহণে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আবুল খায়ের মোল্লার জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আবুল খায়ের মোল্লা ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সেনবাগ উপজেলা বিআরডিবির চেয়ারম্যান, চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সেনবাগ পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক ও কাবিলপুর হাজী মোকসুদুর রহমান মুসলিম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার আবদুল হান্নান (লিটন)-এর পিতা।

জানাজায় নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ীর আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা এরফানুল হক চৌধুরী, জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার, উপজেলা জামায়াতের আমির মাওলানা ইয়াছিন করিম, মাওলানা নুরুল হুদা মিলন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ শিক্ষক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ ছাড়া উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ জানাজায় উপস্থিত ছিলেন।

জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

লিংক কপি হয়েছে ✓
নাগেশ্বরী উপজেলার ১১নং নুনখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোসলেম উদ্দিন খন্দকারের দোয়া ও সমর্থন কামনা নাগেশ্বরী উপজেলার ১১নং নুনখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোসলেম উদ্দিন খন্দকারের দোয়া ও সমর্থন কামনা ◷ ১৮ ঘণ্টা ২৬ মিনিট আগে বল্লভেরখাস ইউনিয়নের উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন চাইলেন রবিন বল্লভেরখাস ইউনিয়নের উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন চাইলেন রবিন ◷ ১৮ ঘণ্টা ২৬ মিনিট আগে ভাওয়াইয়া একাডেমির কুড়িগ্রাম জেলা শাখার ৯ সদস্যের কমিটি গঠন ভাওয়াইয়া একাডেমির কুড়িগ্রাম জেলা শাখার ৯ সদস্যের কমিটি গঠন ◷ ১৮ ঘণ্টা ২৬ মিনিট আগে সাংবাদিকতা শুধু খবর নয়, সত্য অনুসন্ধানের নিরন্তর দায়িত্ব সাংবাদিকতা শুধু খবর নয়, সত্য অনুসন্ধানের নিরন্তর দায়িত্ব ◷ ১৯ ঘণ্টা ২ মিনিট আগে শার্শায় সাত মামলার আসামি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার শার্শায় সাত মামলার আসামি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার ◷ ১৯ ঘণ্টা ৪ মিনিট আগে নাসিরনগরে অন্যায়ের বিরুদ্ধে এক প্রতিবাদী সৈনিক ছিলেন চৌধুরী আহমদ আজিজ নাসিরনগরে অন্যায়ের বিরুদ্ধে এক প্রতিবাদী সৈনিক ছিলেন চৌধুরী আহমদ আজিজ ◷ ২০ ঘণ্টা ৩৯ মিনিট আগে