Columbus, ১৫ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে এসে পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগের অভিযোগ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-দোকানে দিনভর ভাঙচুর-অগ্নিসংযোগ, গ্রামীণ ব্যাংকেও আগুন; মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম ‘ফ্যাসিবাদের দোসরদের’ মোকাবিলায় ডিসেম্বরজুড়ে রাজপথে থাকবেন ঢাকার বিএনপি এমপিরা: ইশরাক ‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসাবে পাঠান’: আসিফ মাহমুদের ‘হোম মিনিস্ট্রি’ পোস্টের জবাবে আমজনতা দলের তারেক রহমান আবুধাবির হোটেলে মেরাব দভালিশভিলির ওপর হামলা: উসমান নুরমাগোমেদভসহ ৮ জনের ৬ মাসের কারাদণ্ড আকাশছোঁয়া বাড়িভাড়া ও দামের প্রতিবাদে পর্তুগালের ৩০টির বেশি শহরে হাজারো মানুষের মিছিল ১১ দিনেই বিশ্বজুড়ে ১৩৭৯ কোটি রুপি: বক্স অফিসে রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ঝড়, চোখ হাজার কোটির দিকে যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয়: এফএএর গ্রাউন্ড স্টপের পর তিন দিনে বাতিল ২০ হাজারের বেশি ফ্লাইট, দায় নিয়ে টানাপোড়েন শেষ মুহূর্তে গোলরক্ষকের ভুল: সাফ সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের বিদায়, গ্যালারিতে আগুন অনুমতি ছাড়াই ফোনের গ্যালারিতে প্রবেশ, মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা করল ইতালি প্রথম ইউরোভিশন এশিয়ার মুকুট জিতলেন ফিলিপাইনের ১৯ বছরের কারমেল ইতিহাস গড়ল স্পেসএক্স: কক্ষপথ থেকে ফেরা স্টারশিপকে প্রথমবার ধরে ফেলল লঞ্চ টাওয়ারের ‘হাত’ শেনজেনে ১৯ নভেম্বর ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং: ক্রেমলিন রোনালদোহীন প্রথম ম্যাচেই ঘরের মাঠে ডেনমার্কের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত পর্তুগাল জোহানেসবার্গে হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড জুটিতে বাংলাদেশের দিন
হোম › রাজনীতি › টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে এসে পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগের অভিযোগ

টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে এসে পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগের অভিযোগ

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৯:২৩ পিএম, ১৫ নভেম্বর, ২০২৬ 48
টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে এসে পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগের অভিযোগ
মো: আশিকুর রহমান
মো: আশিকুর রহমানঢাকা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং এক নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের দাবি, পাশের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার ডুমুরিয়া এলাকা থেকে আওয়ামী লীগের কয়েক শ নেতা-কর্মী মিছিল নিয়ে এসে এ হামলা চালান।

স্থানীয় লোকজন জানান, মোবাইল টাওয়ার মোড়সংলগ্ন বিএনপির পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়। মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের কার্যালয়ের চেয়ার-টেবিল ভেঙে বাইরে এনে পুড়িয়ে দেওয়া হয় এবং টিনের চাল কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়। আরেক যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের বাড়িতে ইটপাটকেল ছোড়া হয়, এতে জানালার কাচ ভেঙে যায়।

জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, পাশের টুঙ্গিপাড়া থেকে আওয়ামী লীগের লোকজন এসে দুই নেতার বাড়ি ও কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করেছে। জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত বলেন, “এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।” ঘটনার পর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

অভিযোগের বিষয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓
টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-দোকানে দিনভর ভাঙচুর-অগ্নিসংযোগ, গ্রামীণ ব্যাংকেও আগুন; মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-দোকানে দিনভর ভাঙচুর-অগ্নিসংযোগ, গ্রামীণ ব্যাংকেও আগুন; মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম ◷ ২৯ মিনিট আগে ‘ফ্যাসিবাদের দোসরদের’ মোকাবিলায় ডিসেম্বরজুড়ে রাজপথে থাকবেন ঢাকার বিএনপি এমপিরা: ইশরাক ‘ফ্যাসিবাদের দোসরদের’ মোকাবিলায় ডিসেম্বরজুড়ে রাজপথে থাকবেন ঢাকার বিএনপি এমপিরা: ইশরাক ◷ ১ ঘণ্টা ২২ মিনিট আগে ‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসাবে পাঠান’: আসিফ মাহমুদের ‘হোম মিনিস্ট্রি’ পোস্টের জবাবে আমজনতা দলের তারেক রহমান ‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসাবে পাঠান’: আসিফ মাহমুদের ‘হোম মিনিস্ট্রি’ পোস্টের জবাবে আমজনতা দলের তারেক রহমান ◷ ৩ ঘণ্টা ৫৫ মিনিট আগে পাল্টা কর্মসূচি বা পাহারা নয়, নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি: তারেক রহমানের নির্দেশ পাল্টা কর্মসূচি বা পাহারা নয়, নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি: তারেক রহমানের নির্দেশ ◷ ৭ ঘণ্টা ২৯ মিনিট আগে ‘পরিবারের মায়া থাকলে দেশ ছাড়ুন’: সংসদে থাকা অবস্থায় এমপি মাহমুদা মিতুকে ফের হুমকি ‘পরিবারের মায়া থাকলে দেশ ছাড়ুন’: সংসদে থাকা অবস্থায় এমপি মাহমুদা মিতুকে ফের হুমকি ◷ ১১ ঘণ্টা ৩৬ মিনিট আগে আ.লীগের মিছিলের পর গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি-পুলিশ মোতায়েন, ‘নাশকতা বরদাশত করা হবে না’ আ.লীগের মিছিলের পর গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি-পুলিশ মোতায়েন, ‘নাশকতা বরদাশত করা হবে না’ ◷ ১৩ ঘণ্টা ৩৩ মিনিট আগে