অনলাইন, ২৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সৈয়দপুরে জমি নিয়ে আদালতের রায় ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ মোহাম্মদপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার গুমের শিকার দুই ছেলের ছবি বুকে জিয়াউল আহসানের বাড়ির সামনে মায়ের আহাজারি সায়েদাবাদ পানি শোধনাগারে ৩০ কোটি ইউরো দিচ্ছে ডেনমার্ক, বাণিজ্য-বিনিয়োগে যৌথ কমিটি থ্যাংকসগিভিংয়ে দুই উপকূলে ঝড়, ২২ কোটির বেশি মানুষ ঝুঁকিতে, যাত্রায় বিপত্তি ১০০ বছরের ইতিহাসে প্রথমবার আবহাওয়ার কারণে পিছিয়ে গেল মেসির থ্যাংকসগিভিং প্যারেড, হবে শনিবার ১৩ দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপ ১০ হাজার চিকিৎসক নিয়োগ ও সুরক্ষা আইন হচ্ছে, এক মাসের মধ্যে চালু পাঁচ শিশু হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রলি ব্যাগে মিলেছিল মাইক্রোবাসচালকের মরদেহ: ছয় বছর পর তিনজনের যাবজ্জীবন বাল্যবিয়েতে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, ৪৭ শতাংশ মেয়ের বিয়ে ১৮ বছরের আগে গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনের অভিযোগে বহু মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক কলেজ পরিদর্শনে গিয়ে ক্লাসে মাত্র একজন ছাত্রী পেলেন শিক্ষামন্ত্রী, শিক্ষকদের জবাবে অসন্তোষ ভারতীয় পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, ‘অতিরিক্ত উৎপাদনের’ অভিযোগ নাকচ দিল্লির তিন বছরে পোশাকশ্রমিকদের মজুরি বেড়েছে ৩৬-৪৩ শতাংশ: মাহদী আমিন জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাইল রাষ্ট্রপক্ষ, ‘অপরাধ সমুদ্রসম’ বললেন অ্যাটর্নি জেনারেল
হোম › জাতীয় › ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী, আপত্তি কৃষি বিশ্ববিদ্যালয়ের

১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী, আপত্তি কৃষি বিশ্ববিদ্যালয়ের

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৫:০২ এএম, ২৬ নভেম্বর, ২০২৬ 63
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী, আপত্তি কৃষি বিশ্ববিদ্যালয়ের
মো: আদিবুর রহমান মাসুদ
মো: আদিবুর রহমান মাসুদঢাকা প্রতিনিধি॥

রাজধানীর শেরেবাংলা নগরে নতুন বাংলাদেশ সচিবালয় স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর আগামী ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসে স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে সম্মতি দিয়েছেন। নির্ধারিত দিনে উদ্বোধনী আয়োজন সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

বুধবার (২৫ নভেম্বর) মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়। এতে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতিকে প্রয়োজনীয় সব প্রস্তুতি দ্রুত শেষ করতে বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৮ অক্টোবর মন্ত্রিসভা বৈঠকে শেরেবাংলা নগরে সচিবালয় স্থাপন বা স্থানান্তরের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়। ওই বৈঠকেই ১৬ ডিসেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছিল। পরে প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে সারসংক্ষেপ পাঠানো হলে তিনি তাতে সম্মতি দেন।

পরিকল্পনা অনুযায়ী, শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্যমেলার মাঠের প্রায় ৩১ দশমিক ৫৮ একর জমিতে তিনটি বেজমেন্টসহ ১৪টি ১২ তলা ভবন নির্মাণ করা হবে। মোট আয়তন হবে প্রায় ৩৩ লাখ ১৬ হাজার বর্গফুট। ৩ হাজার ৮০০ গাড়ি রাখার ব্যবস্থা থাকবে, আর প্রকল্প এলাকার প্রায় ৩০ শতাংশ জায়গা সবুজায়ন ও জলাধারের জন্য রাখা হবে। ২০২৯ সালের মধ্যে নতুন সচিবালয়ে কার্যক্রম শুরুর লক্ষ্য ঠিক করেছে সরকার।

তবে সচিবালয় স্থানান্তরের এ সিদ্ধান্তে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তাঁদের দাবি, পুরোনো বাণিজ্যমেলার মাঠটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি। আশির দশকে বাণিজ্যমেলার জন্য জায়গাটি সাময়িকভাবে নেওয়া হলেও পরে আর ফেরত দেওয়া হয়নি। মাঠটিতে কৃষিবিষয়ক গবেষণাসহ নানা কার্যক্রম চলে; সেখানে সচিবালয় হলে গবেষণা ও শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা তাঁদের।

এ সিদ্ধান্তের প্রতিবাদে অক্টোবর ও নভেম্বরে শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। ভিত্তিপ্রস্তর স্থাপনের তারিখ চূড়ান্ত হওয়ার পর তাঁদের নতুন কোনো কর্মসূচি আছে কি না, তা জানা যায়নি।

ফাইল ছবি

লিংক কপি হয়েছে ✓
বাল্যবিয়েতে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, ৪৭ শতাংশ মেয়ের বিয়ে ১৮ বছরের আগে বাল্যবিয়েতে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, ৪৭ শতাংশ মেয়ের বিয়ে ১৮ বছরের আগে ◷ ৩ ঘণ্টা ১৮ মিনিট আগে জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাইল রাষ্ট্রপক্ষ, ‘অপরাধ সমুদ্রসম’ বললেন অ্যাটর্নি জেনারেল জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাইল রাষ্ট্রপক্ষ, ‘অপরাধ সমুদ্রসম’ বললেন অ্যাটর্নি জেনারেল ◷ ৪ ঘণ্টা ২৪ মিনিট আগে স্পিকারের সম্মানে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ স্পিকারের সম্মানে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ ◷ ৬ ঘণ্টা ৪৫ মিনিট আগে গোপালগঞ্জে উন্নয়ন বরাদ্দ ও ট্রেন চলাচল স্থগিত, আটকে গেল ৫০০ কোটি টাকা গোপালগঞ্জে উন্নয়ন বরাদ্দ ও ট্রেন চলাচল স্থগিত, আটকে গেল ৫০০ কোটি টাকা ◷ ৬ ঘণ্টা ৪৬ মিনিট আগে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় পুলিশ ◷ ৬ ঘণ্টা ৪৬ মিনিট আগে ঢাকার সিএমএম আদালতের সামনে আবারও ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত ঢাকার সিএমএম আদালতের সামনে আবারও ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত ◷ ৬ ঘণ্টা ৪৬ মিনিট আগে