অনলাইন, ২৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সৈয়দপুরে জমি নিয়ে আদালতের রায় ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ মোহাম্মদপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার গুমের শিকার দুই ছেলের ছবি বুকে জিয়াউল আহসানের বাড়ির সামনে মায়ের আহাজারি সায়েদাবাদ পানি শোধনাগারে ৩০ কোটি ইউরো দিচ্ছে ডেনমার্ক, বাণিজ্য-বিনিয়োগে যৌথ কমিটি থ্যাংকসগিভিংয়ে দুই উপকূলে ঝড়, ২২ কোটির বেশি মানুষ ঝুঁকিতে, যাত্রায় বিপত্তি ১০০ বছরের ইতিহাসে প্রথমবার আবহাওয়ার কারণে পিছিয়ে গেল মেসির থ্যাংকসগিভিং প্যারেড, হবে শনিবার ১৩ দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপ ১০ হাজার চিকিৎসক নিয়োগ ও সুরক্ষা আইন হচ্ছে, এক মাসের মধ্যে চালু পাঁচ শিশু হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রলি ব্যাগে মিলেছিল মাইক্রোবাসচালকের মরদেহ: ছয় বছর পর তিনজনের যাবজ্জীবন বাল্যবিয়েতে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, ৪৭ শতাংশ মেয়ের বিয়ে ১৮ বছরের আগে গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনের অভিযোগে বহু মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক কলেজ পরিদর্শনে গিয়ে ক্লাসে মাত্র একজন ছাত্রী পেলেন শিক্ষামন্ত্রী, শিক্ষকদের জবাবে অসন্তোষ ভারতীয় পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, ‘অতিরিক্ত উৎপাদনের’ অভিযোগ নাকচ দিল্লির তিন বছরে পোশাকশ্রমিকদের মজুরি বেড়েছে ৩৬-৪৩ শতাংশ: মাহদী আমিন জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাইল রাষ্ট্রপক্ষ, ‘অপরাধ সমুদ্রসম’ বললেন অ্যাটর্নি জেনারেল
হোম › জাতীয় › বাল্যবিয়েতে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, ৪৭ শতাংশ মেয়ের বিয়ে ১৮ বছরের আগে

বাল্যবিয়েতে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, ৪৭ শতাংশ মেয়ের বিয়ে ১৮ বছরের আগে

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৬:০৯ এএম, ২৬ নভেম্বর, ২০২৬ 47
বাল্যবিয়েতে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, ৪৭ শতাংশ মেয়ের বিয়ে ১৮ বছরের আগে
তাসনোভা মৃদুলা
তাসনোভা মৃদুলাসহকারী সম্পাদক॥

বাল্যবিয়ের হারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। দেশে প্রায় ৪৭ শতাংশ মেয়ের বিয়ে হচ্ছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই। এ পরিস্থিতি থেকে উত্তরণে শতভাগ জন্মনিবন্ধন নিশ্চিত করার পাশাপাশি বিদ্যমান আইন সংশোধনের দাবি জানিয়েছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)।

আগামীকাল শুক্রবার (২৭ নভেম্বর) পালিত হবে আন্তর্জাতিক বাল্যবিয়ে, অপ্রাপ্তবয়সে বিয়ে ও জোরপূর্বক বিয়ে নির্মূল দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় প্রজ্ঞা। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দিবসটি গৃহীত হয়।

ইউএনএফপিএ ও ইউনিসেফের ২০২৫ সালের তথ্যের বরাত দিয়ে প্রজ্ঞা জানায়, বাংলাদেশে বাল্যবিয়ের হার অত্যন্ত উদ্বেগজনক। বাল্যবিয়ের কারণে কন্যাশিশুদের শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে, কর্মসংস্থানের সুযোগ সীমিত হচ্ছে এবং অপ্রাপ্তবয়সে গর্ভধারণের ঝুঁকি বাড়ছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে দেশের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নেও।

প্রতিষ্ঠানটির মতে, বাল্যবিয়ে প্রতিরোধে জন্মনিবন্ধন একটি গুরুত্বপূর্ণ রক্ষাকবচ। জন্মনিবন্ধন শিশুর বয়সের নির্ভরযোগ্য প্রমাণ; এর মাধ্যমে বিয়ের সময় বয়স যাচাই, ভুয়া বয়স দেখিয়ে বাল্যবিয়ের চেষ্টা প্রতিরোধ এবং ঝুঁকিতে থাকা শিশুদের শনাক্ত করা সহজ হয়। তবে দেশে এখনো প্রায় অর্ধেক মানুষ জন্মনিবন্ধনের বাইরে রয়েছে, আর বিদ্যমান আইনের সীমাবদ্ধতা শতভাগ নিবন্ধনের পথে বড় বাধা।

বিশেষজ্ঞদের মতে, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ সংশোধন করে ব্যক্তির পরিবর্তে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে নিবন্ধনের আইনগত দায়িত্ব দেওয়া প্রয়োজন। এতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে জন্ম নেওয়া প্রায় ৬৭ শতাংশ শিশুর জন্মের সময়ই স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন নিশ্চিত করা সম্ভব হবে।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুযায়ী ২০৩০ সালের মধ্যে বাল্যবিয়ে নির্মূল এবং সবার আইনি পরিচয় নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। জাতীয় বাল্যবিবাহ নিরোধ কর্মপরিকল্পনা (২০১৮-২০৩০) ও বাল্যবিয়ে নিরোধ আইন, ২০১৭ বাস্তবায়নেও শতভাগ জন্মনিবন্ধন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করে প্রজ্ঞা।

প্রতীকী ছবি

লিংক কপি হয়েছে ✓
জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাইল রাষ্ট্রপক্ষ, ‘অপরাধ সমুদ্রসম’ বললেন অ্যাটর্নি জেনারেল জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাইল রাষ্ট্রপক্ষ, ‘অপরাধ সমুদ্রসম’ বললেন অ্যাটর্নি জেনারেল ◷ ৪ ঘণ্টা ২৪ মিনিট আগে ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী, আপত্তি কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী, আপত্তি কৃষি বিশ্ববিদ্যালয়ের ◷ ৪ ঘণ্টা ২৫ মিনিট আগে স্পিকারের সম্মানে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ স্পিকারের সম্মানে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ ◷ ৬ ঘণ্টা ৪৫ মিনিট আগে গোপালগঞ্জে উন্নয়ন বরাদ্দ ও ট্রেন চলাচল স্থগিত, আটকে গেল ৫০০ কোটি টাকা গোপালগঞ্জে উন্নয়ন বরাদ্দ ও ট্রেন চলাচল স্থগিত, আটকে গেল ৫০০ কোটি টাকা ◷ ৬ ঘণ্টা ৪৭ মিনিট আগে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় পুলিশ ◷ ৬ ঘণ্টা ৪৭ মিনিট আগে ঢাকার সিএমএম আদালতের সামনে আবারও ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত ঢাকার সিএমএম আদালতের সামনে আবারও ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত ◷ ৬ ঘণ্টা ৪৭ মিনিট আগে