সেনবাগে নারী নিখোঁজ, সন্ধান পেতে পরিবারের আকুল আবেদন
নোয়াখালীর সেনবাগ উপজেলায় মোসাঃ দিলরুবা খানম পপি নামে এক নারী নিখোঁজ হয়েছেন। নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা আনুমানিক ১১টার দিকে সেনবাগের মতিমিয়ার হাট এলাকা থেকে দিলরুবা খানম পপি নিখোঁজ হন। তিনি উপজেলার বাহার মাস্টার বাড়ির বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ বেলাল হোসেন এবং মাতার নাম ফেরদাউস আরা।
পরিবারের দাবি, নিখোঁজ দিলরুবা খানমের মানসিক সমস্যা রয়েছে। নিখোঁজ হওয়ার পর সম্ভাব্য বিভিন্ন স্থানে স্বজনরা তাঁর সন্ধান চালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
কোনো ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকলে, কোথাও দেখতে পেলে কিংবা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ:
নিখোঁজ নারীকে তাঁর পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দিতে প্রতিবেদনটি বেশি বেশি প্রচার করে সহযোগিতা করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।





