অনলাইন, ২৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সৈয়দপুরে জমি নিয়ে আদালতের রায় ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ মোহাম্মদপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার গুমের শিকার দুই ছেলের ছবি বুকে জিয়াউল আহসানের বাড়ির সামনে মায়ের আহাজারি সায়েদাবাদ পানি শোধনাগারে ৩০ কোটি ইউরো দিচ্ছে ডেনমার্ক, বাণিজ্য-বিনিয়োগে যৌথ কমিটি থ্যাংকসগিভিংয়ে দুই উপকূলে ঝড়, ২২ কোটির বেশি মানুষ ঝুঁকিতে, যাত্রায় বিপত্তি ১০০ বছরের ইতিহাসে প্রথমবার আবহাওয়ার কারণে পিছিয়ে গেল মেসির থ্যাংকসগিভিং প্যারেড, হবে শনিবার ১৩ দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপ ১০ হাজার চিকিৎসক নিয়োগ ও সুরক্ষা আইন হচ্ছে, এক মাসের মধ্যে চালু পাঁচ শিশু হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রলি ব্যাগে মিলেছিল মাইক্রোবাসচালকের মরদেহ: ছয় বছর পর তিনজনের যাবজ্জীবন বাল্যবিয়েতে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, ৪৭ শতাংশ মেয়ের বিয়ে ১৮ বছরের আগে গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনের অভিযোগে বহু মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক কলেজ পরিদর্শনে গিয়ে ক্লাসে মাত্র একজন ছাত্রী পেলেন শিক্ষামন্ত্রী, শিক্ষকদের জবাবে অসন্তোষ ভারতীয় পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, ‘অতিরিক্ত উৎপাদনের’ অভিযোগ নাকচ দিল্লির তিন বছরে পোশাকশ্রমিকদের মজুরি বেড়েছে ৩৬-৪৩ শতাংশ: মাহদী আমিন জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাইল রাষ্ট্রপক্ষ, ‘অপরাধ সমুদ্রসম’ বললেন অ্যাটর্নি জেনারেল
হোম › বাংলাদেশ › সেনবাগে আল-মুনীর মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পাগড়ি প্রদান

সেনবাগে আল-মুনীর মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পাগড়ি প্রদান

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৪:৫৮ এএম, ২৬ নভেম্বর, ২০২৬ 11
সেনবাগে আল-মুনীর মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পাগড়ি প্রদান
মোহাম্মদ উল্লাহ
মোহাম্মদ উল্লাহনোয়াখালী প্রতিনিধি॥

নোয়াখালীর সেনবাগে ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত আল-মুনীর মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ, ছবক ও পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় সেনবাগ হাসপাতাল রোডের দুলামিয়া রাইসমিল ভবনের দ্বিতীয় তলায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ মাদানিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মাওলানা নুর ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সেনবাগ হাসপাতাল মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুর রহিম।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের দ্বীনি ও নৈতিক শিক্ষার গুরুত্ব, পড়াশোনায় মনোযোগ, শৃঙ্খলা এবং ভবিষ্যৎ জীবন গঠনে অভিভাবকদের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ১৫০ জন শিক্ষার্থী ও ৮ জন অভিজ্ঞ শিক্ষক শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন। ২০২৬ সালে আল-মুনীর মডেল মাদ্রাসা থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ১১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সফলতা কেবল পাঠ্যবইনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তোলাই শিক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য। এ জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি দ্বীনি জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লিংক কপি হয়েছে ✓
সৈয়দপুরে জমি নিয়ে আদালতের রায় ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ সৈয়দপুরে জমি নিয়ে আদালতের রায় ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ ◷ ১ ঘণ্টা ১১ মিনিট আগে গুমের শিকার দুই ছেলের ছবি বুকে জিয়াউল আহসানের বাড়ির সামনে মায়ের আহাজারি গুমের শিকার দুই ছেলের ছবি বুকে জিয়াউল আহসানের বাড়ির সামনে মায়ের আহাজারি ◷ ১ ঘণ্টা ১৩ মিনিট আগে ট্রলি ব্যাগে মিলেছিল মাইক্রোবাসচালকের মরদেহ: ছয় বছর পর তিনজনের যাবজ্জীবন ট্রলি ব্যাগে মিলেছিল মাইক্রোবাসচালকের মরদেহ: ছয় বছর পর তিনজনের যাবজ্জীবন ◷ ৩ ঘণ্টা ১৭ মিনিট আগে যশোরে অবৈধ নারিকেল তেল ও শিশুখাদ্য, দুই প্রতিষ্ঠানকে জরিমানা যশোরে অবৈধ নারিকেল তেল ও শিশুখাদ্য, দুই প্রতিষ্ঠানকে জরিমানা ◷ ৪ ঘণ্টা ২৮ মিনিট আগে কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ২০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় পোল্ট্রি ভ্যাকসিন জব্দ, গ্রেপ্তার ২ কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ২০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় পোল্ট্রি ভ্যাকসিন জব্দ, গ্রেপ্তার ২ ◷ ৪ ঘণ্টা ২৮ মিনিট আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রুহুল আমিন গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রুহুল আমিন গ্রেপ্তার ◷ ৪ ঘণ্টা ২৮ মিনিট আগে