অনলাইন, ২৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ব্ল্যাক ফ্রাইডেতে ২০টির বেশি দেশে অ্যামাজন কর্মীদের ধর্মঘট-বিক্ষোভ চার বছরের আইনি লড়াইয়ের অবসান, শাতো মিরাভাল নিয়ে আদালতের বাইরে সমঝোতায় পিট-জোলি নওগাঁর রাণীনগরে বিএনপি কার্যালয়ে আগুন, নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার নওগাঁর মহাদেবপুরে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ১৬৮৭ টন ১২২ কোটি টাকার চার জাহাজ অলস পড়ে, তিনটিকে ভাসমান হাসপাতাল বানানোর পরিকল্পনা টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও ‘বনানীতে মা-বোনদের মিছিল’ বলে প্রচার আওয়ামী লীগের পেজে: ফ্যাক্ট চেক ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে চট্টগ্রামে ছাত্রশক্তি নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ১১ দল ও বিএনপির সংলাপ কবে, দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি মজুরি বাড়লেও থামছে না পোশাকশিল্পে বিক্ষোভ-ভাঙচুর, উসকানি দিচ্ছে কারা পানির ট্যাংকে লুকিয়েও রক্ষা হলো না, মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সুন্দরবনে ১০০ দস্যুর দাপট, চার সংস্থার হাজার সদস্যেও থামছে না অপহরণ-চাঁদাবাজি সাংবাদিক পরিচয়ের আড়ালে মাদক কারবার, সড়কে সিসি ক্যামেরা বসিয়ে নজর রাখতেন অভিযানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কক্ষে মারামারি, জাতীয়তাবাদী ফোরামের চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত অস্ত্র উদ্ধারের পর পুলিশকে উপহাস করে ফেসবুকে পোস্ট ফটিকছড়ির ‘সন্ত্রাসী’ রায়হানের হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা–কাটাকাটি, ছুরিকাঘাতে ব্যবস্থাপক নিহত, আহত ২
হোম › অর্থনীতি › সায়েদাবাদ পানি শোধনাগারে ৩০ কোটি ইউরো দিচ্ছে ডেনমার্ক, বাণিজ্য-বিনিয়োগে যৌথ কমিটি

সায়েদাবাদ পানি শোধনাগারে ৩০ কোটি ইউরো দিচ্ছে ডেনমার্ক, বাণিজ্য-বিনিয়োগে যৌথ কমিটি

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৮:১৩ এএম, ২৬ নভেম্বর, ২০২৬ 59
সায়েদাবাদ পানি শোধনাগারে ৩০ কোটি ইউরো দিচ্ছে ডেনমার্ক, বাণিজ্য-বিনিয়োগে যৌথ কমিটি
মো: আদিবুর রহমান মাসুদ
মো: আদিবুর রহমান মাসুদঢাকা প্রতিনিধি॥

ঢাকায় নিরাপদ পানির সরবরাহ বাড়াতে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় কম্পোনেন্ট বাস্তবায়নে প্রায় ৩০ কোটি ইউরো সহায়তা দিচ্ছে ডেনমার্ক। একই সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে একটি যৌথ কমিটি গঠনের বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে চতুর্থ দফা রাজনৈতিক পরামর্শ সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম এবং ডেনমার্কের পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অংশীদারত্ববিষয়ক স্টেট সেক্রেটারি এলসেবেথ সন্ডারগার্ড ক্রোন যৌথভাবে সভাপতিত্ব করেন।

সভায় দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন ও আইনের শাসনের প্রতি উভয় দেশের অঙ্গীকারের কথাও উঠে আসে। জলবায়ু অভিযোজন, নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা, পানিসম্পদ ব্যবস্থাপনা, বৃত্তাকার অর্থনীতি, টেকসই কৃষি, সামুদ্রিক বিষয় ও শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। নিরাপদ ও নিয়মিত অভিবাসনের পথ বাড়াতে অভিবাসন ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।

দুই দেশ ২০২৩-২৮ মেয়াদের ‘সাসটেইনেবল অ্যান্ড গ্রিন ফ্রেমওয়ার্ক এনগেজমেন্ট’ এবং এর যৌথ কর্মপরিকল্পনার ভিত্তিতে অংশীদারত্ব এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে। ২০২৮ সালের পর সহযোগিতার নতুন কাঠামো নির্ধারণে ২০২৭ সালে আলোচনা শুরু হবে, যেখানে বাণিজ্য ও বিনিয়োগের ক্রমবর্ধমান গুরুত্ব এবং টেকসই সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য প্রতিফলিত হবে।

তৃতীয় দফা পরামর্শ সভার সিদ্ধান্তের ধারাবাহিকতায় বাংলাদেশ-ডেনমার্ক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিটি গঠনের প্রস্তাব বাস্তবায়নেও এগিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে এ কমিটি গঠন করা হবে। কমিটি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, ব্যবসায়ীদের প্রতিবন্ধকতা দূর এবং নতুন বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগাতে ভূমিকা রাখবে।

সভায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই উত্তরণের জন্য দীর্ঘমেয়াদি ও পূর্বানুমানযোগ্য বাজারসুবিধার গুরুত্ব তুলে ধরে ঢাকা। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে বাংলাদেশের চলমান অনুসন্ধানমূলক উদ্যোগগুলোকে সমর্থন জানিয়েছে ডেনমার্ক। এ ছাড়া সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) সহযোগিতা নিয়ে দুই দেশের মধ্যে নবায়ন করা সরকারি পর্যায়ের সমঝোতা স্মারক (এমওইউ) সইকে সভায় স্বাগত জানানো হয়।

ফাইল ছবি

লিংক কপি হয়েছে ✓
মজুরি বাড়লেও থামছে না পোশাকশিল্পে বিক্ষোভ-ভাঙচুর, উসকানি দিচ্ছে কারা মজুরি বাড়লেও থামছে না পোশাকশিল্পে বিক্ষোভ-ভাঙচুর, উসকানি দিচ্ছে কারা ◷ ৬ ঘণ্টা ৪৯ মিনিট আগে চার দশকের সবচেয়ে কম মজুরি বৃদ্ধি, গাজীপুরে শ্রমিকদের ওপর কাঁদানে গ্যাস: রয়টার্স চার দশকের সবচেয়ে কম মজুরি বৃদ্ধি, গাজীপুরে শ্রমিকদের ওপর কাঁদানে গ্যাস: রয়টার্স ◷ ৭ ঘণ্টা ৫৮ মিনিট আগে শনিবার থেকে সব কারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর, বিশৃঙ্খলাকারীদের চিহ্নিতের আহ্বান শনিবার থেকে সব কারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর, বিশৃঙ্খলাকারীদের চিহ্নিতের আহ্বান ◷ ১০ ঘণ্টা ৬ মিনিট আগে খোলাবাজারে ডলারের দর ১৩০ টাকা ছাড়াল, ব্যাংকেও ঊর্ধ্বমুখী খোলাবাজারে ডলারের দর ১৩০ টাকা ছাড়াল, ব্যাংকেও ঊর্ধ্বমুখী ◷ ১০ ঘণ্টা ৭ মিনিট আগে গাজীপুরে শ্রমিক অসন্তোষের পর পরিস্থিতি স্বাভাবিক, শিল্পাঞ্চলের ৯০ ভাগ কারখানা বন্ধ গাজীপুরে শ্রমিক অসন্তোষের পর পরিস্থিতি স্বাভাবিক, শিল্পাঞ্চলের ৯০ ভাগ কারখানা বন্ধ ◷ ১০ ঘণ্টা ১৫ মিনিট আগে মার্কিন বাড়তি শুল্ক প্রস্তাবে রপ্তানিকারকদের শঙ্কা, দুশ্চিন্তার কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী মার্কিন বাড়তি শুল্ক প্রস্তাবে রপ্তানিকারকদের শঙ্কা, দুশ্চিন্তার কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী ◷ ১০ ঘণ্টা ১৯ মিনিট আগে