অনলাইন, ২৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ব্ল্যাক ফ্রাইডেতে ২০টির বেশি দেশে অ্যামাজন কর্মীদের ধর্মঘট-বিক্ষোভ চার বছরের আইনি লড়াইয়ের অবসান, শাতো মিরাভাল নিয়ে আদালতের বাইরে সমঝোতায় পিট-জোলি নওগাঁর রাণীনগরে বিএনপি কার্যালয়ে আগুন, নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার নওগাঁর মহাদেবপুরে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ১৬৮৭ টন ১২২ কোটি টাকার চার জাহাজ অলস পড়ে, তিনটিকে ভাসমান হাসপাতাল বানানোর পরিকল্পনা টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও ‘বনানীতে মা-বোনদের মিছিল’ বলে প্রচার আওয়ামী লীগের পেজে: ফ্যাক্ট চেক ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে চট্টগ্রামে ছাত্রশক্তি নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ১১ দল ও বিএনপির সংলাপ কবে, দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি মজুরি বাড়লেও থামছে না পোশাকশিল্পে বিক্ষোভ-ভাঙচুর, উসকানি দিচ্ছে কারা পানির ট্যাংকে লুকিয়েও রক্ষা হলো না, মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সুন্দরবনে ১০০ দস্যুর দাপট, চার সংস্থার হাজার সদস্যেও থামছে না অপহরণ-চাঁদাবাজি সাংবাদিক পরিচয়ের আড়ালে মাদক কারবার, সড়কে সিসি ক্যামেরা বসিয়ে নজর রাখতেন অভিযানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কক্ষে মারামারি, জাতীয়তাবাদী ফোরামের চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত অস্ত্র উদ্ধারের পর পুলিশকে উপহাস করে ফেসবুকে পোস্ট ফটিকছড়ির ‘সন্ত্রাসী’ রায়হানের হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা–কাটাকাটি, ছুরিকাঘাতে ব্যবস্থাপক নিহত, আহত ২
হোম › অর্থনীতি › তিন বছরে পোশাকশ্রমিকদের মজুরি বেড়েছে ৩৬-৪৩ শতাংশ: মাহদী আমিন

তিন বছরে পোশাকশ্রমিকদের মজুরি বেড়েছে ৩৬-৪৩ শতাংশ: মাহদী আমিন

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৫:০৩ এএম, ২৬ নভেম্বর, ২০২৬ 66
তিন বছরে পোশাকশ্রমিকদের মজুরি বেড়েছে ৩৬-৪৩ শতাংশ: মাহদী আমিন
বোরহান উদ্দিন ভূঁইয়া
বোরহান উদ্দিন ভূঁইয়াবিভাগীয় সম্পাদক

তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি গত তিন বছরে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, বৈশ্বিক নানা সংকট ও জ্বালানি চ্যালেঞ্জের মধ্যেও শ্রমিকদের মজুরি উল্লেখযোগ্য হারে বাড়ানো সম্ভব হয়েছে। সাধারণত প্রতি পাঁচ বছর পর মজুরি বোর্ড গঠিত হলেও এবার ২০২৩ সালের পর মাত্র তিন বছরের মধ্যে নতুন বোর্ড গঠন করা হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ বৈশ্বিক চ্যালেঞ্জ ও শিল্পে জ্বালানি সংকটের মধ্যেও দ্রুততম সময়ে প্রক্রিয়াটি শেষ হয়েছে।

তিনি দাবি করেন, মজুরি বোর্ড সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে শ্রমিক, মালিক ও নিরপেক্ষ প্রতিনিধিদের আলোচনার মাধ্যমে নতুন মজুরি নির্ধারণ করেছে; এতে সরকারের কোনো প্রভাব বা হস্তক্ষেপ ছিল না।

নতুন কাঠামোর পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, চারটি গ্রেডের মধ্যে তিনটিতে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। চতুর্থ গ্রেডে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা, মালিকপক্ষের ১৬ হাজার টাকা; পরে ভোটের মাধ্যমে মাঝামাঝি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়।

নতুন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের নিম্নতম মজুরি ১৫ হাজার ৩৫ টাকা থেকে বেড়ে ২১ হাজার ৫০০ টাকা হয়েছে, অর্থাৎ বেড়েছে ৬ হাজার ৪৬৫ টাকা বা ৪৩ শতাংশ। দ্বিতীয় গ্রেডে ১৪ হাজার ২৭৩ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা (৪০ দশমিক ১২ শতাংশ) এবং তৃতীয় গ্রেডে ১৩ হাজার ৫৫০ টাকা থেকে বেড়ে ১৯ হাজার ২০০ টাকা (৪১ দশমিক ৭০ শতাংশ) হয়েছে।

এদিকে নতুন মজুরি ঘোষণার পরও সাভার-গাজীপুর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলছে। বিভিন্ন শ্রমিক সংগঠন ঘোষিত মজুরিকে অপর্যাপ্ত বলছে, অন্যদিকে ছোট ও মাঝারি কারখানার মালিকেরা নতুন মজুরি দিতে গিয়ে চাপে পড়ার আশঙ্কার কথা জানিয়েছেন। শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবিও মোতায়েন রয়েছে।

ফাইল ছবি

লিংক কপি হয়েছে ✓
মজুরি বাড়লেও থামছে না পোশাকশিল্পে বিক্ষোভ-ভাঙচুর, উসকানি দিচ্ছে কারা মজুরি বাড়লেও থামছে না পোশাকশিল্পে বিক্ষোভ-ভাঙচুর, উসকানি দিচ্ছে কারা ◷ ৬ ঘণ্টা ৫১ মিনিট আগে চার দশকের সবচেয়ে কম মজুরি বৃদ্ধি, গাজীপুরে শ্রমিকদের ওপর কাঁদানে গ্যাস: রয়টার্স চার দশকের সবচেয়ে কম মজুরি বৃদ্ধি, গাজীপুরে শ্রমিকদের ওপর কাঁদানে গ্যাস: রয়টার্স ◷ ৮ ঘণ্টা আগে শনিবার থেকে সব কারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর, বিশৃঙ্খলাকারীদের চিহ্নিতের আহ্বান শনিবার থেকে সব কারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর, বিশৃঙ্খলাকারীদের চিহ্নিতের আহ্বান ◷ ১০ ঘণ্টা ৮ মিনিট আগে খোলাবাজারে ডলারের দর ১৩০ টাকা ছাড়াল, ব্যাংকেও ঊর্ধ্বমুখী খোলাবাজারে ডলারের দর ১৩০ টাকা ছাড়াল, ব্যাংকেও ঊর্ধ্বমুখী ◷ ১০ ঘণ্টা ৯ মিনিট আগে গাজীপুরে শ্রমিক অসন্তোষের পর পরিস্থিতি স্বাভাবিক, শিল্পাঞ্চলের ৯০ ভাগ কারখানা বন্ধ গাজীপুরে শ্রমিক অসন্তোষের পর পরিস্থিতি স্বাভাবিক, শিল্পাঞ্চলের ৯০ ভাগ কারখানা বন্ধ ◷ ১০ ঘণ্টা ১৮ মিনিট আগে মার্কিন বাড়তি শুল্ক প্রস্তাবে রপ্তানিকারকদের শঙ্কা, দুশ্চিন্তার কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী মার্কিন বাড়তি শুল্ক প্রস্তাবে রপ্তানিকারকদের শঙ্কা, দুশ্চিন্তার কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী ◷ ১০ ঘণ্টা ২১ মিনিট আগে