অনলাইন, ২৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ব্ল্যাক ফ্রাইডেতে ২০টির বেশি দেশে অ্যামাজন কর্মীদের ধর্মঘট-বিক্ষোভ চার বছরের আইনি লড়াইয়ের অবসান, শাতো মিরাভাল নিয়ে আদালতের বাইরে সমঝোতায় পিট-জোলি নওগাঁর রাণীনগরে বিএনপি কার্যালয়ে আগুন, নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার নওগাঁর মহাদেবপুরে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ১৬৮৭ টন ১২২ কোটি টাকার চার জাহাজ অলস পড়ে, তিনটিকে ভাসমান হাসপাতাল বানানোর পরিকল্পনা টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও ‘বনানীতে মা-বোনদের মিছিল’ বলে প্রচার আওয়ামী লীগের পেজে: ফ্যাক্ট চেক ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে চট্টগ্রামে ছাত্রশক্তি নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ১১ দল ও বিএনপির সংলাপ কবে, দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি মজুরি বাড়লেও থামছে না পোশাকশিল্পে বিক্ষোভ-ভাঙচুর, উসকানি দিচ্ছে কারা পানির ট্যাংকে লুকিয়েও রক্ষা হলো না, মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সুন্দরবনে ১০০ দস্যুর দাপট, চার সংস্থার হাজার সদস্যেও থামছে না অপহরণ-চাঁদাবাজি সাংবাদিক পরিচয়ের আড়ালে মাদক কারবার, সড়কে সিসি ক্যামেরা বসিয়ে নজর রাখতেন অভিযানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কক্ষে মারামারি, জাতীয়তাবাদী ফোরামের চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত অস্ত্র উদ্ধারের পর পুলিশকে উপহাস করে ফেসবুকে পোস্ট ফটিকছড়ির ‘সন্ত্রাসী’ রায়হানের হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা–কাটাকাটি, ছুরিকাঘাতে ব্যবস্থাপক নিহত, আহত ২
হোম › অর্থনীতি › গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনের অভিযোগে বহু মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক

গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনের অভিযোগে বহু মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৬:০৮ এএম, ২৬ নভেম্বর, ২০২৬ 63
গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনের অভিযোগে বহু মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক
মো: শরীফুল ইসলাম
মো: শরীফুল ইসলামঢাকা প্রতিনিধি॥

গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনের অভিযোগে একাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ করে দেওয়া হয়েছে। এতে জেলার বিভিন্ন এলাকায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনেক গ্রাহক টাকা পাঠাতে বা তুলতে পারছেন না বলে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার বিভিন্ন স্থানে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকে মোবাইল ব্যাংকিং সেবায় বিঘ্ন দেখা দিয়েছে। ঢাকায় কর্মরত গোপালগঞ্জের বাসিন্দা এক গণমাধ্যমকর্মী জানান, তাঁর পরিবারের চার সদস্যের মোবাইল ব্যাংকিং হিসাবের তিনটিই বন্ধ হয়ে গেছে। প্রতিবেশী ও আত্মীয়দের কাছ থেকেও একই অভিযোগ পাচ্ছেন তিনি। শুধু জেলায় বসবাসকারীরাই নন, ঢাকাসহ অন্যান্য স্থানে থাকা জেলার বাসিন্দারাও ভোগান্তিতে পড়েছেন।

একটি শীর্ষ এমএফএস প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, সন্দেহজনক লেনদেন হচ্ছে এমন হিসাবগুলো বন্ধ করা হয়েছে। তবে কোনো নির্দিষ্ট এলাকার সব হিসাব একযোগে অবরুদ্ধ করা হয়নি; যাঁদের হিসাবে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া যাচ্ছে, সেগুলো নিয়ে কাজ চলছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, সন্দেহজনক লেনদেনের অভিযোগে কিছু অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। কোনো হিসাব দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর হঠাৎ বড় অঙ্কের লেনদেন হলে কিংবা লেনদেনের ধরনে অস্বাভাবিক পরিবর্তন দেখা গেলে তা সন্দেহজনক হিসেবে বিবেচিত হয়। তিনি জানান, এনবিআরের তালিকার বিষয়টি মূলত ব্যাংক হিসাবের ক্ষেত্রে প্রযোজ্য; এমএফএস প্রতিষ্ঠানগুলো নিজেদের পর্যবেক্ষণে সন্দেহজনক হিসাবের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সহিংসতার পর গোপালগঞ্জে সরকারি উন্নয়ন বরাদ্দ ও ট্রেন চলাচলও আপাতত স্থগিত রাখা হয়েছে। জেলায় বিজিবির ৫৬ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে। ভুক্তভোগী গ্রাহকেরা দ্রুত বৈধ হিসাবগুলো সচল করার দাবি জানিয়েছেন।

এর আগে গোপালগঞ্জে উন্নয়ন বরাদ্দ ও সেবা কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেছিলেন, আইনশৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্ব সরকারের; কোনো পরিস্থিতিতে প্রশাসনিক ও সেবা কার্যক্রম সাময়িক বন্ধ হলেও তাতে সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হন। অন্যদিকে স্থানীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেছিলেন, পরিস্থিতি বিবেচনায় নেওয়া পদক্ষেপগুলো সাময়িক; পরিস্থিতি স্বাভাবিক হলে সব সেবা আবার স্বাভাবিক হবে।

প্রতীকী ছবি

লিংক কপি হয়েছে ✓
মজুরি বাড়লেও থামছে না পোশাকশিল্পে বিক্ষোভ-ভাঙচুর, উসকানি দিচ্ছে কারা মজুরি বাড়লেও থামছে না পোশাকশিল্পে বিক্ষোভ-ভাঙচুর, উসকানি দিচ্ছে কারা ◷ ৬ ঘণ্টা ৫১ মিনিট আগে চার দশকের সবচেয়ে কম মজুরি বৃদ্ধি, গাজীপুরে শ্রমিকদের ওপর কাঁদানে গ্যাস: রয়টার্স চার দশকের সবচেয়ে কম মজুরি বৃদ্ধি, গাজীপুরে শ্রমিকদের ওপর কাঁদানে গ্যাস: রয়টার্স ◷ ৮ ঘণ্টা আগে শনিবার থেকে সব কারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর, বিশৃঙ্খলাকারীদের চিহ্নিতের আহ্বান শনিবার থেকে সব কারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর, বিশৃঙ্খলাকারীদের চিহ্নিতের আহ্বান ◷ ১০ ঘণ্টা ৮ মিনিট আগে খোলাবাজারে ডলারের দর ১৩০ টাকা ছাড়াল, ব্যাংকেও ঊর্ধ্বমুখী খোলাবাজারে ডলারের দর ১৩০ টাকা ছাড়াল, ব্যাংকেও ঊর্ধ্বমুখী ◷ ১০ ঘণ্টা ৯ মিনিট আগে গাজীপুরে শ্রমিক অসন্তোষের পর পরিস্থিতি স্বাভাবিক, শিল্পাঞ্চলের ৯০ ভাগ কারখানা বন্ধ গাজীপুরে শ্রমিক অসন্তোষের পর পরিস্থিতি স্বাভাবিক, শিল্পাঞ্চলের ৯০ ভাগ কারখানা বন্ধ ◷ ১০ ঘণ্টা ১৮ মিনিট আগে মার্কিন বাড়তি শুল্ক প্রস্তাবে রপ্তানিকারকদের শঙ্কা, দুশ্চিন্তার কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী মার্কিন বাড়তি শুল্ক প্রস্তাবে রপ্তানিকারকদের শঙ্কা, দুশ্চিন্তার কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী ◷ ১০ ঘণ্টা ২১ মিনিট আগে