অনলাইন, ২৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সৈয়দপুরে জমি নিয়ে আদালতের রায় ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ মোহাম্মদপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার গুমের শিকার দুই ছেলের ছবি বুকে জিয়াউল আহসানের বাড়ির সামনে মায়ের আহাজারি সায়েদাবাদ পানি শোধনাগারে ৩০ কোটি ইউরো দিচ্ছে ডেনমার্ক, বাণিজ্য-বিনিয়োগে যৌথ কমিটি থ্যাংকসগিভিংয়ে দুই উপকূলে ঝড়, ২২ কোটির বেশি মানুষ ঝুঁকিতে, যাত্রায় বিপত্তি ১০০ বছরের ইতিহাসে প্রথমবার আবহাওয়ার কারণে পিছিয়ে গেল মেসির থ্যাংকসগিভিং প্যারেড, হবে শনিবার ১৩ দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপ ১০ হাজার চিকিৎসক নিয়োগ ও সুরক্ষা আইন হচ্ছে, এক মাসের মধ্যে চালু পাঁচ শিশু হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রলি ব্যাগে মিলেছিল মাইক্রোবাসচালকের মরদেহ: ছয় বছর পর তিনজনের যাবজ্জীবন বাল্যবিয়েতে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, ৪৭ শতাংশ মেয়ের বিয়ে ১৮ বছরের আগে গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনের অভিযোগে বহু মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক কলেজ পরিদর্শনে গিয়ে ক্লাসে মাত্র একজন ছাত্রী পেলেন শিক্ষামন্ত্রী, শিক্ষকদের জবাবে অসন্তোষ ভারতীয় পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, ‘অতিরিক্ত উৎপাদনের’ অভিযোগ নাকচ দিল্লির তিন বছরে পোশাকশ্রমিকদের মজুরি বেড়েছে ৩৬-৪৩ শতাংশ: মাহদী আমিন জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাইল রাষ্ট্রপক্ষ, ‘অপরাধ সমুদ্রসম’ বললেন অ্যাটর্নি জেনারেল
হোম › জাতীয় › জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাইল রাষ্ট্রপক্ষ, ‘অপরাধ সমুদ্রসম’ বললেন অ্যাটর্নি জেনারেল

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাইল রাষ্ট্রপক্ষ, ‘অপরাধ সমুদ্রসম’ বললেন অ্যাটর্নি জেনারেল

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৫:০৩ এএম, ২৬ নভেম্বর, ২০২৬ 51
জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাইল রাষ্ট্রপক্ষ, ‘অপরাধ সমুদ্রসম’ বললেন অ্যাটর্নি জেনারেল
মো: আশিকুর রহমান
মো: আশিকুর রহমানঢাকা প্রতিনিধি॥

শতাধিক ব্যক্তিকে গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সমাপনী যুক্তিতর্ক উপস্থাপনকালে এ আবেদন জানান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে যুক্তিতর্ক চলে। আদালতের অনুমতি নিয়ে বাংলাদেশ টেলিভিশন ও প্রসিকিউশনের ফেসবুক পেজে এদিনের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়।

অ্যাটর্নি জেনারেল বলেন, জিয়াউল আহসানের অপরাধ সমুদ্রসম। তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশিরবিন্দু। তাই আইনে সর্বোচ্চ যে শাস্তির বিধান রয়েছে, তা প্রয়োগের আবেদন জানান তিনি।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, সেনাবাহিনীর পোশাক পরে জনগণের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর অস্ত্র ও ক্ষমতা ব্যবহার করে সেই জনগণকেই হত্যা ও গুম করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল বলেন, কখন কাকে তুলে নিতে হবে, কাকে আটকে রাখতে হবে, কাকে নির্যাতন বা হত্যা করতে হবে—এসব যেন অভিযুক্ত নিজের ইচ্ছামতো নিয়ন্ত্রণ করেছেন। মানুষের জীবন যেন তাঁর কাছে খেলনা ছিল।

মানুষকে তুলে নেওয়া, গোপন স্থানে আটকে রাখা, নির্যাতন, গুলি করে হত্যা, গুম এবং পরে এসব অস্বীকার করার ঘটনাগুলো বিচ্ছিন্ন নয় বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, যখন এসব কর্মকাণ্ড বেসামরিক জনগণের বিরুদ্ধে ব্যাপক বা পদ্ধতিগত আক্রমণের অংশ হয়ে ওঠে, তখন তা মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে। এর শিকার শুধু নির্দিষ্ট কয়েকজন নন, আঘাত লেগেছে সমগ্র মানবসমাজে।

যুক্তিতর্কে গুম ও হত্যার শিকার ব্যক্তিদের পরিবারের দীর্ঘ অপেক্ষা, অনিশ্চয়তা ও দুর্ভোগের কথাও তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, একজন মানুষকে ধরে নিয়ে হত্যা করা হলে শুধু একজনের জীবন শেষ হয় না, ভেঙে পড়ে একটি পরিবার।

পতিত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত এসব ঘটনায় মামলাটি হয়। অভিযোগের বিষয়ে আসামিপক্ষ তাদের যুক্তিতর্কে জবাব দেবে বলে জানা গেছে; এ প্রতিবেদন লেখা পর্যন্ত আসামিপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

ফাইল ছবি

লিংক কপি হয়েছে ✓
বাল্যবিয়েতে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, ৪৭ শতাংশ মেয়ের বিয়ে ১৮ বছরের আগে বাল্যবিয়েতে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, ৪৭ শতাংশ মেয়ের বিয়ে ১৮ বছরের আগে ◷ ৩ ঘণ্টা ১৭ মিনিট আগে ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী, আপত্তি কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী, আপত্তি কৃষি বিশ্ববিদ্যালয়ের ◷ ৪ ঘণ্টা ২৪ মিনিট আগে স্পিকারের সম্মানে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ স্পিকারের সম্মানে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ ◷ ৬ ঘণ্টা ৪৫ মিনিট আগে গোপালগঞ্জে উন্নয়ন বরাদ্দ ও ট্রেন চলাচল স্থগিত, আটকে গেল ৫০০ কোটি টাকা গোপালগঞ্জে উন্নয়ন বরাদ্দ ও ট্রেন চলাচল স্থগিত, আটকে গেল ৫০০ কোটি টাকা ◷ ৬ ঘণ্টা ৪৬ মিনিট আগে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় পুলিশ ◷ ৬ ঘণ্টা ৪৬ মিনিট আগে ঢাকার সিএমএম আদালতের সামনে আবারও ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত ঢাকার সিএমএম আদালতের সামনে আবারও ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত ◷ ৬ ঘণ্টা ৪৬ মিনিট আগে