অনলাইন, ২৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সৈয়দপুরে জমি নিয়ে আদালতের রায় ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ মোহাম্মদপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার গুমের শিকার দুই ছেলের ছবি বুকে জিয়াউল আহসানের বাড়ির সামনে মায়ের আহাজারি সায়েদাবাদ পানি শোধনাগারে ৩০ কোটি ইউরো দিচ্ছে ডেনমার্ক, বাণিজ্য-বিনিয়োগে যৌথ কমিটি থ্যাংকসগিভিংয়ে দুই উপকূলে ঝড়, ২২ কোটির বেশি মানুষ ঝুঁকিতে, যাত্রায় বিপত্তি ১০০ বছরের ইতিহাসে প্রথমবার আবহাওয়ার কারণে পিছিয়ে গেল মেসির থ্যাংকসগিভিং প্যারেড, হবে শনিবার ১৩ দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপ ১০ হাজার চিকিৎসক নিয়োগ ও সুরক্ষা আইন হচ্ছে, এক মাসের মধ্যে চালু পাঁচ শিশু হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রলি ব্যাগে মিলেছিল মাইক্রোবাসচালকের মরদেহ: ছয় বছর পর তিনজনের যাবজ্জীবন বাল্যবিয়েতে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, ৪৭ শতাংশ মেয়ের বিয়ে ১৮ বছরের আগে গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনের অভিযোগে বহু মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক কলেজ পরিদর্শনে গিয়ে ক্লাসে মাত্র একজন ছাত্রী পেলেন শিক্ষামন্ত্রী, শিক্ষকদের জবাবে অসন্তোষ ভারতীয় পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, ‘অতিরিক্ত উৎপাদনের’ অভিযোগ নাকচ দিল্লির তিন বছরে পোশাকশ্রমিকদের মজুরি বেড়েছে ৩৬-৪৩ শতাংশ: মাহদী আমিন জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাইল রাষ্ট্রপক্ষ, ‘অপরাধ সমুদ্রসম’ বললেন অ্যাটর্নি জেনারেল
হোম › বাংলাদেশ › কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ২০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় পোল্ট্রি ভ্যাকসিন জব্দ, গ্রেপ্তার ২

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ২০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় পোল্ট্রি ভ্যাকসিন জব্দ, গ্রেপ্তার ২

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৪:৫৮ এএম, ২৬ নভেম্বর, ২০২৬ 12
কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ২০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় পোল্ট্রি ভ্যাকসিন জব্দ, গ্রেপ্তার ২
NYVB
ডেস্ক রিপোর্ট

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ২০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় পোল্ট্রি ভ্যাকসিনের একটি বড় চালান জব্দ করা হয়েছে। এ ঘটনায় চোরাকারবারি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে উপজেলার আন্ধারীঝাড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে একটি অটোরিকশা থেকে ১১টি ককশিটের কার্টনে থাকা ১৫৬ লিটার ভ্যাকসিন জব্দ করা হয়। জব্দ করা এসব ভ্যাকসিনের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরকমণ্ডল গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে মোঃ ছায়েদ আলী এবং পশ্চিম ফুলমতি গ্রামের মোঃ আমিনুল ইসলামের ছেলে মোঃ মাসুদ রানা।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার এসআই নিহার রঞ্জন ও এসআই জাহিদের সমন্বয়ে গঠিত পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। উপজেলার ভোটহাট সীমান্ত এলাকা থেকে আসা অটোরিকশাটি তল্লাশি করে এসব ভ্যাকসিন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ভ্যাকসিনগুলো অবৈধভাবে ভারত থেকে ভোটহাট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছিল। পরে সেগুলো লালমনিরহাট জেলায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ভ্যাকসিন বাংলাদেশে আনা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা নিয়মিত ভারতীয় পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দীর্ঘ নজরদারির পর অবৈধ ভ্যাকসিনসহ তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, কুড়িগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম-এর দিকনির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

লিংক কপি হয়েছে ✓