অনলাইন, ২৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সৈয়দপুরে জমি নিয়ে আদালতের রায় ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ মোহাম্মদপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার গুমের শিকার দুই ছেলের ছবি বুকে জিয়াউল আহসানের বাড়ির সামনে মায়ের আহাজারি সায়েদাবাদ পানি শোধনাগারে ৩০ কোটি ইউরো দিচ্ছে ডেনমার্ক, বাণিজ্য-বিনিয়োগে যৌথ কমিটি থ্যাংকসগিভিংয়ে দুই উপকূলে ঝড়, ২২ কোটির বেশি মানুষ ঝুঁকিতে, যাত্রায় বিপত্তি ১০০ বছরের ইতিহাসে প্রথমবার আবহাওয়ার কারণে পিছিয়ে গেল মেসির থ্যাংকসগিভিং প্যারেড, হবে শনিবার ১৩ দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপ ১০ হাজার চিকিৎসক নিয়োগ ও সুরক্ষা আইন হচ্ছে, এক মাসের মধ্যে চালু পাঁচ শিশু হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রলি ব্যাগে মিলেছিল মাইক্রোবাসচালকের মরদেহ: ছয় বছর পর তিনজনের যাবজ্জীবন বাল্যবিয়েতে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, ৪৭ শতাংশ মেয়ের বিয়ে ১৮ বছরের আগে গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনের অভিযোগে বহু মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক কলেজ পরিদর্শনে গিয়ে ক্লাসে মাত্র একজন ছাত্রী পেলেন শিক্ষামন্ত্রী, শিক্ষকদের জবাবে অসন্তোষ ভারতীয় পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, ‘অতিরিক্ত উৎপাদনের’ অভিযোগ নাকচ দিল্লির তিন বছরে পোশাকশ্রমিকদের মজুরি বেড়েছে ৩৬-৪৩ শতাংশ: মাহদী আমিন জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাইল রাষ্ট্রপক্ষ, ‘অপরাধ সমুদ্রসম’ বললেন অ্যাটর্নি জেনারেল
হোম › আন্তর্জাতিক › ভারতীয় পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, ‘অতিরিক্ত উৎপাদনের’ অভিযোগ নাকচ দিল্লির

ভারতীয় পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, ‘অতিরিক্ত উৎপাদনের’ অভিযোগ নাকচ দিল্লির

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:০৩ এএম, ২৬ নভেম্বর, ২০২৬ 48
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, ‘অতিরিক্ত উৎপাদনের’ অভিযোগ নাকচ দিল্লির
মাইনুদ্দিন
মাইনুদ্দিননিউইয়র্ক প্রতিনিধি॥

ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দেওয়া এ-সংক্রান্ত নোটিশ পর্যালোচনা করছে ভারত সরকার। তবে ভারতের বিভিন্ন খাতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত উৎপাদন সক্ষমতা রয়েছে—যুক্তরাষ্ট্রের এমন দাবি প্রত্যাখ্যান করেছে দিল্লি।

বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানায়, উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা নিয়ে কয়েকটি অর্থনীতির বিরুদ্ধে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তরের (ইউএসটিআর) তদন্তের নোটিশ তারা পেয়েছে, যার মধ্যে ভারতও রয়েছে। মন্ত্রণালয় বলেছে, ভারতের কোনো খাতেই কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নেই।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় এই শুল্ক প্রস্তাব দেওয়া হয়েছে। গত মার্চে ইউএসটিআর ১৬টি অর্থনৈতিক অঞ্চলকে নিয়ে তদন্ত শুরু করে। কয়েক মাস ধরে সংস্থাটি খতিয়ে দেখেছে, এসব অর্থনীতি অতিরিক্ত পণ্য উৎপাদনে সরকারি সহায়তা দিচ্ছে কি না। ওয়াশিংটনের দাবি, অতিরিক্ত উৎপাদনের ফলে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমে যায় এবং মার্কিন শিল্প ক্ষতিগ্রস্ত হয়।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের অনেক বাণিজ্য অংশীদার এমন শিল্পনীতি অনুসরণ করছে, যার মধ্যে উৎপাদন খাতে বিশেষ সুবিধা, মজুরি ও শ্রমিক অধিকার দমন, আর্থিক সহায়তা এবং বাজার প্রতিযোগিতায় প্রভাব ফেলার মতো পদক্ষেপ রয়েছে। এসব নীতির কারণে বাণিজ্যের ভারসাম্য তাদের পক্ষে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের উৎপাদন খাত দুর্বল হচ্ছে বলে দাবি করেন তিনি।

ভারতকে নিয়ে ইউএসটিআরের প্রতিবেদনের শিরোনাম ‘উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদনসংক্রান্ত ভারতের পদক্ষেপ, নীতি ও চর্চা’। এতে বলা হয়েছে, কিছু খাতে ভারত যুক্তরাষ্ট্র থেকে যত পণ্য আমদানি করে, তার চেয়ে বেশি রপ্তানি করে। ওয়াশিংটন আরও অভিযোগ করেছে, ভারতের বাজারে প্রবেশ কঠিন এবং শ্রমিক সুরক্ষায় যথেষ্ট ব্যবস্থা নেই।

একই তদন্তের আওতায় বাংলাদেশি পণ্যের ওপরও সর্বোচ্চ ১৮ শতাংশ নতুন শুল্কের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে চলতি বছরের এপ্রিলেও ইউএসটিআরের তদন্তের অভিযোগ নাকচ করে তা বন্ধের আহ্বান জানিয়েছিল ভারত।

সূত্র: ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়, ইউএসটিআর, জাগো নিউজ

ফাইল ছবি

লিংক কপি হয়েছে ✓