পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী
ফ্যাসিবাদী শক্তি পার্শ্ববর্তী একটি দেশের উসকানিতে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নেতারা এ সময় তাঁর সঙ্গে ছিলেন।
রিজভী বলেন, বিএনপির নেতাকর্মীরা মারা গেলেও সরকার কারও ওপর গুলি না চালিয়ে গণতান্ত্রিক আচরণের পরিচয় দিয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই মন্ত্রী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের কথা বলেছেন। ‘যে দেশের মানুষ লুঙ্গি পরে স্টেনগান হাতে নিয়ে দেশ স্বাধীন করেছে, সেই দেশ দখল করা এত সহজ নয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের মানুষ সবসময় প্রস্তুত।’
এ বিষয়ে ভারত বা আওয়ামী লীগের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ছবি: সংগৃহীত





