অনলাইন, ২৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সৈয়দপুরে জমি নিয়ে আদালতের রায় ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ মোহাম্মদপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার গুমের শিকার দুই ছেলের ছবি বুকে জিয়াউল আহসানের বাড়ির সামনে মায়ের আহাজারি সায়েদাবাদ পানি শোধনাগারে ৩০ কোটি ইউরো দিচ্ছে ডেনমার্ক, বাণিজ্য-বিনিয়োগে যৌথ কমিটি থ্যাংকসগিভিংয়ে দুই উপকূলে ঝড়, ২২ কোটির বেশি মানুষ ঝুঁকিতে, যাত্রায় বিপত্তি ১০০ বছরের ইতিহাসে প্রথমবার আবহাওয়ার কারণে পিছিয়ে গেল মেসির থ্যাংকসগিভিং প্যারেড, হবে শনিবার ১৩ দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপ ১০ হাজার চিকিৎসক নিয়োগ ও সুরক্ষা আইন হচ্ছে, এক মাসের মধ্যে চালু পাঁচ শিশু হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রলি ব্যাগে মিলেছিল মাইক্রোবাসচালকের মরদেহ: ছয় বছর পর তিনজনের যাবজ্জীবন বাল্যবিয়েতে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, ৪৭ শতাংশ মেয়ের বিয়ে ১৮ বছরের আগে গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনের অভিযোগে বহু মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক কলেজ পরিদর্শনে গিয়ে ক্লাসে মাত্র একজন ছাত্রী পেলেন শিক্ষামন্ত্রী, শিক্ষকদের জবাবে অসন্তোষ ভারতীয় পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, ‘অতিরিক্ত উৎপাদনের’ অভিযোগ নাকচ দিল্লির তিন বছরে পোশাকশ্রমিকদের মজুরি বেড়েছে ৩৬-৪৩ শতাংশ: মাহদী আমিন জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাইল রাষ্ট্রপক্ষ, ‘অপরাধ সমুদ্রসম’ বললেন অ্যাটর্নি জেনারেল
হোম › শিক্ষা › কলেজ পরিদর্শনে গিয়ে ক্লাসে মাত্র একজন ছাত্রী পেলেন শিক্ষামন্ত্রী, শিক্ষকদের জবাবে অসন্তোষ

কলেজ পরিদর্শনে গিয়ে ক্লাসে মাত্র একজন ছাত্রী পেলেন শিক্ষামন্ত্রী, শিক্ষকদের জবাবে অসন্তোষ

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৬:০৮ এএম, ২৬ নভেম্বর, ২০২৬ 49
কলেজ পরিদর্শনে গিয়ে ক্লাসে মাত্র একজন ছাত্রী পেলেন শিক্ষামন্ত্রী, শিক্ষকদের জবাবে অসন্তোষ
আরাফাত হোসেন রিজভী
আরাফাত হোসেন রিজভীক্রীড়া সম্পাদক

রাজশাহীর পুঠিয়ার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থীকে পেয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ জানতে চাইলে শিক্ষকদের বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কলেজটি পরিদর্শনে যান মন্ত্রী। শ্রেণিকক্ষে ঢুকে একজন ছাত্রীকে দেখতে পেয়ে উপস্থিত এক নারী শিক্ষকের কাছে তিনি প্রশ্ন করেন, ‘স্টুডেন্ট কোথায়? আমার ছাত্র কই?’ জবাবে শিক্ষক বলেন, ‘ক্লাসে একজন ছাত্রী আছে।’ পরে তিনি জানান, ওই শ্রেণিতে মোট ১৫ জন ছাত্রী রয়েছে।

মন্ত্রী জানতে চান, ‘মেয়েরা আসে না?’ শিক্ষকের জবাব, ‘না, আসে না। আজকে মাত্র একজন এসেছে।’ আরেক শিক্ষক জানান, নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়েই তাঁরা ক্লাসে এসেছেন এবং সাড়ে ১১টায় ক্লাস রয়েছে। একপর্যায়ে ওই শিক্ষক বলেন, ‘শিক্ষার্থীদের ক্লাসে আসতে অনীহা রয়েছে। তাদের ফোন করে ক্লাসে আনতে হয়।’

শিক্ষার্থীদের এমন অনিয়মিত উপস্থিতি এবং শিক্ষকদের বক্তব্যে অসন্তুষ্ট হন শিক্ষামন্ত্রী। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং পাঠদানে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল।

শিক্ষার্থী উপস্থিতি বাড়াতে কলেজ কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেবে, সে বিষয়ে তাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। শিক্ষামন্ত্রীর আকস্মিক এ পরিদর্শনের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓