স্পিকারের সম্মানে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ
বাংলাদেশ ডেস্ক
|
প্রকাশিত:
০২:৪১ এএম,
২৬ নভেম্বর, ২০২৬
37
মো: শরীফুল ইসলামঢাকা প্রতিনিধি॥
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বুধবার (২৫ নভেম্বর) রাতে ইসলামাবাদে প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত এ নৈশভোজে সফররত বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা অংশ নেন।
বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা এ তথ্য জানায়। পাকিস্তান সরকারের ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে দেখা যায়, বাংলাদেশের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে হাত মেলাচ্ছেন শাহবাজ শরিফ।
সফরের অংশ হিসেবে স্পিকার পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন।
ছবি: সংগৃহীত





