অনলাইন, ২৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সৈয়দপুরে জমি নিয়ে আদালতের রায় ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ মোহাম্মদপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার গুমের শিকার দুই ছেলের ছবি বুকে জিয়াউল আহসানের বাড়ির সামনে মায়ের আহাজারি সায়েদাবাদ পানি শোধনাগারে ৩০ কোটি ইউরো দিচ্ছে ডেনমার্ক, বাণিজ্য-বিনিয়োগে যৌথ কমিটি থ্যাংকসগিভিংয়ে দুই উপকূলে ঝড়, ২২ কোটির বেশি মানুষ ঝুঁকিতে, যাত্রায় বিপত্তি ১০০ বছরের ইতিহাসে প্রথমবার আবহাওয়ার কারণে পিছিয়ে গেল মেসির থ্যাংকসগিভিং প্যারেড, হবে শনিবার ১৩ দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপ ১০ হাজার চিকিৎসক নিয়োগ ও সুরক্ষা আইন হচ্ছে, এক মাসের মধ্যে চালু পাঁচ শিশু হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রলি ব্যাগে মিলেছিল মাইক্রোবাসচালকের মরদেহ: ছয় বছর পর তিনজনের যাবজ্জীবন বাল্যবিয়েতে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, ৪৭ শতাংশ মেয়ের বিয়ে ১৮ বছরের আগে গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনের অভিযোগে বহু মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক কলেজ পরিদর্শনে গিয়ে ক্লাসে মাত্র একজন ছাত্রী পেলেন শিক্ষামন্ত্রী, শিক্ষকদের জবাবে অসন্তোষ ভারতীয় পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, ‘অতিরিক্ত উৎপাদনের’ অভিযোগ নাকচ দিল্লির তিন বছরে পোশাকশ্রমিকদের মজুরি বেড়েছে ৩৬-৪৩ শতাংশ: মাহদী আমিন জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাইল রাষ্ট্রপক্ষ, ‘অপরাধ সমুদ্রসম’ বললেন অ্যাটর্নি জেনারেল
হোম › বাংলাদেশ › যশোরে অবৈধ নারিকেল তেল ও শিশুখাদ্য, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

যশোরে অবৈধ নারিকেল তেল ও শিশুখাদ্য, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৪:৫৮ এএম, ২৬ নভেম্বর, ২০২৬ 12
যশোরে অবৈধ নারিকেল তেল ও শিশুখাদ্য, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
মো: জামাল হোসেন
মো: জামাল হোসেনযশোর বেনাপোল প্রতিনিধি॥

যশোরের ঝিকরগাছায় অবৈধভাবে নারিকেল তেল উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন শিশুখাদ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৫ নভেম্বর) বিকালে উপজেলার কলেজ রোড ও উপজেলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কলেজ রোডের মেসার্স আব্দুস সাত্তার বিশ্বাস অয়েল মিলসে অনুমোদন ছাড়াই প্যারাসুট ব্র্যান্ডের কদম ফুল নারিকেল তেল উৎপাদন এবং বিএসটিআইয়ের লোগো ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, উপজেলা বাজারের ছালাম স্টোরে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন প্যাকেটজাত শিশুখাদ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করতে দেখা যায়। এ অপরাধে একই আইনের ৩৭ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে মনিটরিং টিমের উপস্থিতিতে মাংস ব্যবসায়ীরা প্রতি কেজি মাংসের দাম ৭৮০ টাকা থেকে কমিয়ে ৭৫০ টাকা নির্ধারণ করেন। পাশাপাশি দোকানে মূল্যতালিকা টাঙিয়ে দেন।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান অভিযানে নেতৃত্ব দেন। এ সময় জেলা পুলিশ, ঝিকরগাছা থানা পুলিশের সদস্য এবং যশোর জেলা ক্যাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

বিশেষজ্ঞদের মতে, অনুমোদনহীন কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি তেল এবং মেয়াদ ও উৎপাদনের তারিখবিহীন শিশুখাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে, বিশেষ করে শিশুদের জন্য। পণ্য কেনার আগে মোড়কে বিএসটিআইয়ের অনুমোদন, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কোনো অনিয়ম চোখে পড়লে অধিদপ্তরের হটলাইনে অভিযোগ জানানো যায়।

লিংক কপি হয়েছে ✓
সৈয়দপুরে জমি নিয়ে আদালতের রায় ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ সৈয়দপুরে জমি নিয়ে আদালতের রায় ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ ◷ ১ ঘণ্টা ১১ মিনিট আগে গুমের শিকার দুই ছেলের ছবি বুকে জিয়াউল আহসানের বাড়ির সামনে মায়ের আহাজারি গুমের শিকার দুই ছেলের ছবি বুকে জিয়াউল আহসানের বাড়ির সামনে মায়ের আহাজারি ◷ ১ ঘণ্টা ১৩ মিনিট আগে ট্রলি ব্যাগে মিলেছিল মাইক্রোবাসচালকের মরদেহ: ছয় বছর পর তিনজনের যাবজ্জীবন ট্রলি ব্যাগে মিলেছিল মাইক্রোবাসচালকের মরদেহ: ছয় বছর পর তিনজনের যাবজ্জীবন ◷ ৩ ঘণ্টা ১৭ মিনিট আগে কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ২০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় পোল্ট্রি ভ্যাকসিন জব্দ, গ্রেপ্তার ২ কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ২০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় পোল্ট্রি ভ্যাকসিন জব্দ, গ্রেপ্তার ২ ◷ ৪ ঘণ্টা ২৮ মিনিট আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রুহুল আমিন গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রুহুল আমিন গ্রেপ্তার ◷ ৪ ঘণ্টা ২৮ মিনিট আগে সেনবাগে আল-মুনীর মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পাগড়ি প্রদান সেনবাগে আল-মুনীর মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পাগড়ি প্রদান ◷ ৪ ঘণ্টা ২৮ মিনিট আগে