অনলাইন, ১৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার পালিয়ে থেকেও রক্ষা হলো না, নেত্রকোনার মদন উপজেলা আওয়ামী লীগ নেতা এখলাছ গ্রেপ্তার গোপালগঞ্জে নাশকতা করে ঢাকায় আত্মগোপন, মোহাম্মদপুরে যুবলীগের ৩ জন গ্রেপ্তার ঢাকায় এক দিনে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫০ নেতা-কর্মীসহ ৫২৬ জন গ্রেপ্তার রণক্ষেত্র টুঙ্গিপাড়া: থানা ঘেরাও করে আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা-কর্মীরা নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন, স্বেচ্ছাসেবক লীগের বিরুদ্ধে অভিযোগ রণক্ষেত্র টুঙ্গিপাড়া: থানায় আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা "এক কিলোমিটারও হয় না, চাঁদা বসায়া দেয়"—সংসদে বিএনপি এমপির ক্ষোভ, "চাঁদা" বলতে নারাজ মন্ত্রী জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নে অনড় থাকবে জামায়াত, সংসদে থাকবে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকায়: শফিকুর রহমান প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ আ.লীগকে রাজনৈতিকভাবে জায়গা দেওয়ার পর এখন বিএনপি নিজেই সংকটের মুখে: নাহিদ ইসলাম হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের আওয়ামী লীগের নাশকতায় নীরবতা কেন—প্রশ্নে যা বলল জামায়াত ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আইসের আটককেন্দ্রে ৬০ জনের বেশি মৃত্যু, কড়া নজরদারির ঘোষণা ডেমোক্র্যাটদের চীন সফরের আগে ম্যানিলায় কোয়াড নেতাদের সঙ্গে বৈঠক করলেন ট্রাম্প
হোম › বাংলাদেশ › বলাকা ক্লিনিকের নবজাতক নিখোঁজের অভিযোগ; বগুড়ার সূত্রে নতুন রহস্য

বলাকা ক্লিনিকের নবজাতক নিখোঁজের অভিযোগ; বগুড়ার সূত্রে নতুন রহস্য

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:৫৬ এএম, ১৭ নভেম্বর, ২০২৬ 14
বলাকা ক্লিনিকের নবজাতক নিখোঁজের অভিযোগ; বগুড়ার সূত্রে নতুন রহস্য
আহিদুল ইসলাম
আহিদুল ইসলামনওগাঁ প্রতিনিধি

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ শহরের বলাকা ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর যমজ নবজাতকের একটি শিশু নিখোঁজের অভিযোগকে কেন্দ্র করে নতুন রহস্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, মায়ের গর্ভে যমজ সন্তান থাকলেও অপারেশনের পর একটি কন্যাশিশু তাদের হাতে তুলে দেওয়া হয়। নিখোঁজ হয় ছেলে নবজাতক। তবে প্রথম থেকেই চিকিৎসকদের দাবি, প্রসূতির গর্ভে একটি সন্তানই ছিল। আলট্রাসনোগ্রাফি রিপোর্টে যমজ সন্তানের তথ্য উল্লেখ থাকলেও সেটি ছিল সংশ্লিষ্ট সনোলজিস্টের ভুল।

এ ঘটনার পর পুলিশের অভিযানে বগুড়ার আদমদীঘি এলাকা থেকে মলিনা বেগমের হেফাজতে থাকা একটি ছেলে নবজাতক উদ্ধারের পর বিষয়টি আরও জটিল হয়ে ওঠে। মলিনার দাবি করেছিলেন বগুড়ার আনোয়ার নামের এক ব্যক্তির মাধ্যমে তিনি শিশুটিকে পেয়েছেন। অন্যদিকে আনোয়ার ও শিশুটির প্রকৃত মা ও খালার দাবি, শিশুটিকে চুরি করে আনা হয়নি বরং পারিবারিক সিদ্ধান্তে লালন-পালনের জন্য মলিনার কাছে দেওয়া হয়েছিল।

এ ঘটনার শুরু হয় গত ৫ নভেম্বর। ওই দিন নওগাঁ শহরের বলাকা ক্লিনিকে শান্তনা নামের এক প্রসূতির সিজারিয়ান অপারেশন হয়। গর্ভাবস্থার আট মাসে শহরের রি-লাইফ ডায়াগনস্টিক সেন্টারে করা আলট্রাসনোগ্রাফি রিপোর্টে যমজ সন্তানের কথা উল্লেখ ছিল। কিন্তু অপারেশনের পর একটি কন্যাশিশু পাওয়ার কথা জানিয়ে অপর শিশুটি নিখোঁজের অভিযোগ তোলে ওই পরিবার।

বিষয়টি প্রথম ভিডিও সংবাদে প্রকাশ করে চ্যানেল এস। প্রতিবেদক মেহেদী হাসান অন্তরের সংবাদ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওর পর ঘটনাটি বিভিন্ন সংবাদমাধ্যমে আলোচনায় আসে।

সংবাদ প্রকাশের পর চিকিৎসকদের সংগঠন বিএমএ নওগাঁ সংবাদ সম্মেলন করে জানায়, ওই প্রসূতির গর্ভে একটি সন্তানই ছিল। সংশ্লিষ্ট সনোলজিস্টের ভুল রিপোর্টের কারণে যমজ সন্তানের তথ্য এসেছে বলে দাবি করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী সিজারের সময় একটি কন্যাশিশুর জন্ম হয়, যার ওজন ছিল ৩ কেজি ৭০০ গ্রাম। অন্যদিকে নওগাঁর সিভিল সার্জন এ ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। সেই তদন্ত কমিটির কাছে জবানবন্দি দিয়েছেন আলট্রাসনোগ্রাফি রিপোর্ট প্রস্তুতকারী সনোলজিস্ট। সেখানে তিনি নিজের রিপোর্টের ভুলের বিষয়টি স্বীকার করেছেন। তবে তদন্ত কমিটি এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। ফলে চিকিৎসকদের বক্তব্য ও পরিবারের অভিযোগের মধ্যে প্রকৃত ঘটনা কী, তা নিয়ে প্রশ্ন থেকেই গেছে।

এদিকে পরিবারের লিখিত অভিযোগের পর বলাকা ক্লিনিকের ওয়ার্ডবয় জিহাদকে আটক করে পুলিশ। পরবর্তী সময়ে পুলিশের বিশেষ অভিযানে বগুড়ার আদমদীঘি এলাকা থেকে মলিনা বেগমের হেফাজতে থাকা প্রায় সাত দিন বয়সী একটি ছেলে নবজাতক উদ্ধার করা হয়। এ ঘটনায় মলিনা বেগমকে আটক করা হয়। 2পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়, উদ্ধার হওয়া শিশুটিই বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ বলে দাবি করা পরিবারের সন্তান কি না, তা নিশ্চিত হওয়া প্রয়োজন।

তবে মলিনা বেগম আটকের সময় বারবার দাবি করেন বগুড়ার আনোয়ার নামের এক ব্যক্তির মাধ্যমে তিনি শিশুটিকে পেয়েছেন। তার এই বক্তব্যের সূত্র ধরে নওগাঁ সদর মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বগুড়ায় অভিযান চালিয়ে আনোয়ারকে আটক করলে তিনি দাবি করেন, শিশুটি চুরি করা নয়। শিশুটির মা ও খালা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে তাকে মলিনা বেগমের কাছে লালন-পালনের জন্য দিয়েছিলেন। শিশুটির চিকিৎসার ব্যয়ভারও মলিনা বহন করেছেন বলেন তিনি।

সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, বগুড়ার শিবগঞ্জ এলাকার শিশুটির প্রকৃত মা ও খালাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এ ছাড়া বগুড়ার রওশন ডায়াগনস্টিক এবং আল বারাকা জেনারেল হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্রও যাচাই করা হয় বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।

আনোয়ার হোসেন বলেন, আটকের পর তাকে চোখ বেঁধে মারধর করা হয়। কেন তাকে মারধর করা হচ্ছে, জানতে চাইলে তাকে শিশু চুরির চক্রের হোতা হিসেবে আখ্যা দিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। শিশুটির প্রকৃত মা ও খালার বক্তব্য ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর তাদের ছেড়ে দেওয়া হয় বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। অন্যদিকে মলিনা বেগমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় এবং উদ্ধার হওয়া শিশুটিকে অভিযোগকারী পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, বগুড়ায় শিশুটির জন্ম ও চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র থাকার দাবি এবং পারিবারিকভাবে শিশুটিকে হস্তান্তরের বক্তব্য সামনে আসার পরও পুরো বিষয়টি কীভাবে যাচাই করা হয়েছে, তা স্পষ্ট হওয়া প্রয়োজন।

তবে এসব বক্তব্য ও কাগজপত্রের সত্যতা এবং উদ্ধার হওয়া শিশুটির পরিচয় এখনো নিশ্চিত ভাবে জানানো হয়নি। ডিএনএ পরীক্ষার ফলাফল ও পুলিশের পূর্ণাঙ্গ তদন্তের ভিত্তিতেই বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হওয়া প্রয়োজন।

এসব বিষয়ে নওগাঁর সিভিল সার্জন ডাঃ মো. আমিনুল ইসলাম বলেন, বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে তাদের তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে যাদের অপরাধ বা গাফিলতি পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

লিংক কপি হয়েছে ✓
পালিয়ে থেকেও রক্ষা হলো না, নেত্রকোনার মদন উপজেলা আওয়ামী লীগ নেতা এখলাছ গ্রেপ্তার পালিয়ে থেকেও রক্ষা হলো না, নেত্রকোনার মদন উপজেলা আওয়ামী লীগ নেতা এখলাছ গ্রেপ্তার ◷ ৩ ঘণ্টা ৪০ মিনিট আগে গোপালগঞ্জে নাশকতা করে ঢাকায় আত্মগোপন, মোহাম্মদপুরে যুবলীগের ৩ জন গ্রেপ্তার গোপালগঞ্জে নাশকতা করে ঢাকায় আত্মগোপন, মোহাম্মদপুরে যুবলীগের ৩ জন গ্রেপ্তার ◷ ৩ ঘণ্টা ৪০ মিনিট আগে ঢাকায় এক দিনে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫০ নেতা-কর্মীসহ ৫২৬ জন গ্রেপ্তার ঢাকায় এক দিনে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫০ নেতা-কর্মীসহ ৫২৬ জন গ্রেপ্তার ◷ ৩ ঘণ্টা ৪১ মিনিট আগে রণক্ষেত্র টুঙ্গিপাড়া: থানা ঘেরাও করে আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা-কর্মীরা রণক্ষেত্র টুঙ্গিপাড়া: থানা ঘেরাও করে আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা-কর্মীরা ◷ ৩ ঘণ্টা ৫৬ মিনিট আগে নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন, স্বেচ্ছাসেবক লীগের বিরুদ্ধে অভিযোগ নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন, স্বেচ্ছাসেবক লীগের বিরুদ্ধে অভিযোগ ◷ ৪ ঘণ্টা ১৪ মিনিট আগে রণক্ষেত্র টুঙ্গিপাড়া: থানায় আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা রণক্ষেত্র টুঙ্গিপাড়া: থানায় আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা ◷ ৪ ঘণ্টা ১৪ মিনিট আগে