পালিয়ে থেকেও রক্ষা হলো না, নেত্রকোনার মদন উপজেলা আওয়ামী লীগ নেতা এখলাছ গ্রেপ্তার
নিউজ ডেস্ক
|
প্রকাশিত:
১০:০৭ এএম,
১৭ নভেম্বর, ২০২৬
66
নেত্রকোনার মদন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সহসভাপতি আবুল বাশার খান এখলাছকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মদন থানার ওসি সালাহউদ্দীন করিম জানান, সোমবার রাতে ময়মনসিংহ শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আবুল বাশার খান এখলাছ মদন পৌরসভার পশ্চিম জাহাঙ্গীরপুর গ্রামের মৃত জিতু খাঁর ছেলে। পুলিশ জানায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি তিনি। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে গ্রেপ্তার নেতার পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।
ছবি: সংগৃহীত





