প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ
দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ৩টা ১৬ মিনিটে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তবে বিদ্যুৎকেন্দ্রটি এখনই বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে না। মূলত পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবেই গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে।
রাশিয়ার সহযোগিতায় নির্মিত রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ১২০০ মেগাওয়াট করে দুটি ইউনিটের মাধ্যমে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ১ লাখ ১৩ হাজার কোটি টাকা। ২০১৩ সালের ২ অক্টোবর প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
ছবি: সংগৃহীত





