ঢাকায় এক দিনে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫০ নেতা-কর্মীসহ ৫২৬ জন গ্রেপ্তার
নিউজ ডেস্ক
|
প্রকাশিত:
১০:০৭ এএম,
১৭ নভেম্বর, ২০২৬
53
মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের প্রস্তুতির সময় মশাল, ককটেল ও লাঠিসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫০ জন নেতা-কর্মীসহ রাজধানীতে ৫২৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময়ে ৪৫টি মামলা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২১ জন, লালবাগে ৪১ জন, ওয়ারীতে ৮৯ জন, মতিঝিলে ৭১ জন, তেজগাঁওয়ে ৭৩ জন, মিরপুরে ১৫০ জন, গুলশানে ৩৭ জন ও উত্তরা বিভাগে ৪২ জন রয়েছেন। অভিযানে ককটেল ও ইয়াবাসহ বিভিন্ন অবৈধ দ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ছবি: সংগৃহীত





