অনলাইন, ১৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার পালিয়ে থেকেও রক্ষা হলো না, নেত্রকোনার মদন উপজেলা আওয়ামী লীগ নেতা এখলাছ গ্রেপ্তার গোপালগঞ্জে নাশকতা করে ঢাকায় আত্মগোপন, মোহাম্মদপুরে যুবলীগের ৩ জন গ্রেপ্তার ঢাকায় এক দিনে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫০ নেতা-কর্মীসহ ৫২৬ জন গ্রেপ্তার রণক্ষেত্র টুঙ্গিপাড়া: থানা ঘেরাও করে আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা-কর্মীরা নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন, স্বেচ্ছাসেবক লীগের বিরুদ্ধে অভিযোগ রণক্ষেত্র টুঙ্গিপাড়া: থানায় আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা "এক কিলোমিটারও হয় না, চাঁদা বসায়া দেয়"—সংসদে বিএনপি এমপির ক্ষোভ, "চাঁদা" বলতে নারাজ মন্ত্রী জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নে অনড় থাকবে জামায়াত, সংসদে থাকবে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকায়: শফিকুর রহমান প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ আ.লীগকে রাজনৈতিকভাবে জায়গা দেওয়ার পর এখন বিএনপি নিজেই সংকটের মুখে: নাহিদ ইসলাম হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের আওয়ামী লীগের নাশকতায় নীরবতা কেন—প্রশ্নে যা বলল জামায়াত ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আইসের আটককেন্দ্রে ৬০ জনের বেশি মৃত্যু, কড়া নজরদারির ঘোষণা ডেমোক্র্যাটদের চীন সফরের আগে ম্যানিলায় কোয়াড নেতাদের সঙ্গে বৈঠক করলেন ট্রাম্প
হোম › বাংলাদেশ › নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে সচেতনতামূলক ওয়ার্কশপ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে সচেতনতামূলক ওয়ার্কশপ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:৫৭ এএম, ১৭ নভেম্বর, ২০২৬ 12
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে সচেতনতামূলক ওয়ার্কশপ
মোহাম্মদ উল্লাহ
মোহাম্মদ উল্লাহনোয়াখালী প্রতিনিধি॥

নকল টাকা বা জালনোটের প্রচলন প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জে সচেতনতামূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিসের নির্দেশনা ও তত্ত্বাবধানে এবং অগ্রণী ব্যাংক পিএলসি, বসুরহাট শাখার ব্যবস্থাপনায় এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান।

অগ্রণী ব্যাংক পিএলসি, ফেনী অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান মোহাম্মদ শাহজালালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ হারুন অর রশিদ ভূঁইয়া।

ওয়ার্কশপের সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের উপপরিচালক (ক্যাশ) মোঃ আব্দুর রউফ ও সহকারী পরিচালক (ক্যাশ) মোঃ মামুন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অগ্রণী ব্যাংক বসুরহাট শাখার ব্যবস্থাপক মোঃ জাকের হোসেন।

বক্তারা বলেন, জালনোটের বিস্তার শুধু সাধারণ মানুষের আর্থিক ক্ষতির কারণ নয়, এটি দেশের মুদ্রাব্যবস্থা ও অর্থনীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। তাই টাকা লেনদেনের সময় নোটের নিরাপত্তাবৈশিষ্ট্য যাচাই এবং সন্দেহজনক নোট পাওয়া গেলে তা ব্যাংক বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তারা।

পরে প্রজেক্টরের মাধ্যমে আসল ও জালনোট শনাক্তের বিভিন্ন পদ্ধতি প্রদর্শন করা হয়। এ সময় নোটের নিরাপত্তাসূতা, জলছাপ ও অন্যান্য নিরাপত্তাবৈশিষ্ট্য সম্পর্কে অংশগ্রহণকারীদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে জালনোট শনাক্তের দক্ষতা ও সতর্কতা বাড়বে এবং জালনোটের প্রচলন প্রতিরোধে সামাজিক সচেতনতা আরও জোরদার হবে।

লিংক কপি হয়েছে ✓
পালিয়ে থেকেও রক্ষা হলো না, নেত্রকোনার মদন উপজেলা আওয়ামী লীগ নেতা এখলাছ গ্রেপ্তার পালিয়ে থেকেও রক্ষা হলো না, নেত্রকোনার মদন উপজেলা আওয়ামী লীগ নেতা এখলাছ গ্রেপ্তার ◷ ৩ ঘণ্টা ৪০ মিনিট আগে গোপালগঞ্জে নাশকতা করে ঢাকায় আত্মগোপন, মোহাম্মদপুরে যুবলীগের ৩ জন গ্রেপ্তার গোপালগঞ্জে নাশকতা করে ঢাকায় আত্মগোপন, মোহাম্মদপুরে যুবলীগের ৩ জন গ্রেপ্তার ◷ ৩ ঘণ্টা ৪০ মিনিট আগে ঢাকায় এক দিনে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫০ নেতা-কর্মীসহ ৫২৬ জন গ্রেপ্তার ঢাকায় এক দিনে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫০ নেতা-কর্মীসহ ৫২৬ জন গ্রেপ্তার ◷ ৩ ঘণ্টা ৪১ মিনিট আগে রণক্ষেত্র টুঙ্গিপাড়া: থানা ঘেরাও করে আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা-কর্মীরা রণক্ষেত্র টুঙ্গিপাড়া: থানা ঘেরাও করে আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা-কর্মীরা ◷ ৩ ঘণ্টা ৫৬ মিনিট আগে নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন, স্বেচ্ছাসেবক লীগের বিরুদ্ধে অভিযোগ নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন, স্বেচ্ছাসেবক লীগের বিরুদ্ধে অভিযোগ ◷ ৪ ঘণ্টা ১৪ মিনিট আগে রণক্ষেত্র টুঙ্গিপাড়া: থানায় আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা রণক্ষেত্র টুঙ্গিপাড়া: থানায় আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা ◷ ৪ ঘণ্টা ১৪ মিনিট আগে