জাতীয় সাংবাদিক সংস্থার কোম্পানীগঞ্জ শাখায় কমিটির আত্মপ্রকাশ
জাতীয় সাংবাদিক সংস্থা, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের সাংবাদিক নাজিম উদ্দিন খোকন এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক লাখোকণ্ঠ ও আপন খবরের আবদুল্লাহ আল মামুন।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি এম শরীফ ভূঞা (দৈনিক মানবকণ্ঠ ও আজকের সময়), যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন (দৈনিক সকালের সময় ও প্রাইম টিভি), সাংগঠনিক সম্পাদক হামিদুল হক রিপন (মুভি বাংলা টেলিভিশন), অর্থ সম্পাদক আবদুল আওয়াল (দৈনিক স্বদেশ বিচিত্রা), দপ্তর সম্পাদক ওহিদুর রহমান (দৈনিক জনবাণী), প্রচার সম্পাদক জাকের হোসেন (দৈনিক জাগ্রত) এবং কার্যকরী সদস্য আলা উদ্দিন লিংকন (দৈনিক সরেজমিন বার্তা ও প্রথম সূর্য)।
নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখা এবং দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় কাজ করবে বলে সভায় প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সংশ্লিষ্টরা মনে করেন, স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের পেশাগত ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে জনস্বার্থে আরও কার্যকর ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ তৈরিতে নতুন কমিটি ভূমিকা রাখবে।





