অনলাইন, ১৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার পালিয়ে থেকেও রক্ষা হলো না, নেত্রকোনার মদন উপজেলা আওয়ামী লীগ নেতা এখলাছ গ্রেপ্তার গোপালগঞ্জে নাশকতা করে ঢাকায় আত্মগোপন, মোহাম্মদপুরে যুবলীগের ৩ জন গ্রেপ্তার ঢাকায় এক দিনে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫০ নেতা-কর্মীসহ ৫২৬ জন গ্রেপ্তার রণক্ষেত্র টুঙ্গিপাড়া: থানা ঘেরাও করে আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা-কর্মীরা নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন, স্বেচ্ছাসেবক লীগের বিরুদ্ধে অভিযোগ রণক্ষেত্র টুঙ্গিপাড়া: থানায় আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা "এক কিলোমিটারও হয় না, চাঁদা বসায়া দেয়"—সংসদে বিএনপি এমপির ক্ষোভ, "চাঁদা" বলতে নারাজ মন্ত্রী জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নে অনড় থাকবে জামায়াত, সংসদে থাকবে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকায়: শফিকুর রহমান প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ আ.লীগকে রাজনৈতিকভাবে জায়গা দেওয়ার পর এখন বিএনপি নিজেই সংকটের মুখে: নাহিদ ইসলাম হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের আওয়ামী লীগের নাশকতায় নীরবতা কেন—প্রশ্নে যা বলল জামায়াত ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আইসের আটককেন্দ্রে ৬০ জনের বেশি মৃত্যু, কড়া নজরদারির ঘোষণা ডেমোক্র্যাটদের চীন সফরের আগে ম্যানিলায় কোয়াড নেতাদের সঙ্গে বৈঠক করলেন ট্রাম্প
হোম › রাজনীতি › গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন যৌক্তিক, আ.লীগ এখানে আলু পোড়া খেতে আসছে: হাসনাত

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন যৌক্তিক, আ.লীগ এখানে আলু পোড়া খেতে আসছে: হাসনাত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:৪৭ এএম, ১৭ নভেম্বর, ২০২৬ 64
গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন যৌক্তিক, আ.লীগ এখানে আলু পোড়া খেতে আসছে: হাসনাত

পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এই আন্দোলনকে কাজে লাগিয়ে "আলু পোড়া খেতে আসছে" বলে অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে "রায়ের এক বছর: শেখ হাসিনার বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা" শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ের এক বছর পূর্তি উপলক্ষে সভাটির আয়োজন করে এনসিপির জুলাই গণ-অভ্যুত্থান সেল।

হাসনাত আবদুল্লাহ বলেন, শ্রমিকদের ন্যায্য দাবিতে আন্দোলন যৌক্তিক। তবে এ আন্দোলনকে ব্যবহার করে কেউ যেন কারখানায় ভাঙচুর বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে শ্রমিকদের সতর্ক থাকতে হবে। কারখানা বন্ধ হয়ে গেলে শ্রমিকেরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।

সভায় তিনি অভিযোগ করেন, বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টায় লিপ্ত নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের ভারত আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। এ বিষয়ে ভারতের কাছে প্রশ্ন তুলে অবস্থান স্পষ্ট করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বিএনপির একটি অংশ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সম্পর্ক বজায় রেখে চলছে বলেও অভিযোগ করেন হাসনাত। তাঁর ভাষায়, ক্ষমতার পালাবদলে এক পক্ষ ক্ষমতায় থাকছে, অন্য পক্ষ বিদেশে গিয়ে তাঁদেরই বাসায় আশ্রয় নিচ্ছে। এ অভিযোগের বিষয়ে বিএনপির বক্তব্য পাওয়া যায়নি।

গণমাধ্যমের ভূমিকারও সমালোচনা করে তিনি বলেন, বাসে পেট্রলবোমা বা অগ্নিসংযোগের ঘটনায় অনেক সংবাদমাধ্যম কেবল "দুষ্কৃতকারীদের তাণ্ডব" লেখে, এতে কারা এসব ঘটাচ্ছে তা আড়ালে থেকে যায়।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ◷ ৩ ঘণ্টা ৪০ মিনিট আগে "এক কিলোমিটারও হয় না, চাঁদা বসায়া দেয়"—সংসদে বিএনপি এমপির ক্ষোভ, "চাঁদা" বলতে নারাজ মন্ত্রী "এক কিলোমিটারও হয় না, চাঁদা বসায়া দেয়"—সংসদে বিএনপি এমপির ক্ষোভ, "চাঁদা" বলতে নারাজ মন্ত্রী ◷ ৪ ঘণ্টা ২৪ মিনিট আগে জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নে অনড় থাকবে জামায়াত, সংসদে থাকবে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকায়: শফিকুর রহমান জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নে অনড় থাকবে জামায়াত, সংসদে থাকবে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকায়: শফিকুর রহমান ◷ ৪ ঘণ্টা ২৪ মিনিট আগে আ.লীগকে রাজনৈতিকভাবে জায়গা দেওয়ার পর এখন বিএনপি নিজেই সংকটের মুখে: নাহিদ ইসলাম আ.লীগকে রাজনৈতিকভাবে জায়গা দেওয়ার পর এখন বিএনপি নিজেই সংকটের মুখে: নাহিদ ইসলাম ◷ ৪ ঘণ্টা ২৫ মিনিট আগে আওয়ামী লীগের নাশকতায় নীরবতা কেন—প্রশ্নে যা বলল জামায়াত আওয়ামী লীগের নাশকতায় নীরবতা কেন—প্রশ্নে যা বলল জামায়াত ◷ ৫ ঘণ্টা ৪৫ মিনিট আগে শার্শায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতা আটক শার্শায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতা আটক ◷ ৫ ঘণ্টা ৫৪ মিনিট আগে