কুড়িগ্রামে হেমন্তের শুরুতেই শীতের তীব্রতা, কুয়াশায় ঢাকা জনপদ
নিউজ ডেস্ক
|
প্রকাশিত:
০৭:৫৯ এএম,
১৭ নভেম্বর, ২০২৬
16
হেমন্তের শুরুতেই কুড়িগ্রামে জেঁকে বসতে শুরু করেছে শীত। উত্তুরে হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে পুরো জেলা।
তীব্র ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী, কৃষিশ্রমিক ও স্বল্প আয়ের মানুষেরা। জেলার ওপর দিয়ে প্রবাহিত নদ-নদীর তীরবর্তী এলাকার মানুষ বেশি শীতকষ্টে রয়েছেন।
রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস।
শীতের সকালে ছোট ছোট চায়ের দোকানে গল্পগুজবে জমে উঠছে আড্ডা। কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।





