অনলাইন, ১৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার পালিয়ে থেকেও রক্ষা হলো না, নেত্রকোনার মদন উপজেলা আওয়ামী লীগ নেতা এখলাছ গ্রেপ্তার গোপালগঞ্জে নাশকতা করে ঢাকায় আত্মগোপন, মোহাম্মদপুরে যুবলীগের ৩ জন গ্রেপ্তার ঢাকায় এক দিনে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫০ নেতা-কর্মীসহ ৫২৬ জন গ্রেপ্তার রণক্ষেত্র টুঙ্গিপাড়া: থানা ঘেরাও করে আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা-কর্মীরা নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন, স্বেচ্ছাসেবক লীগের বিরুদ্ধে অভিযোগ রণক্ষেত্র টুঙ্গিপাড়া: থানায় আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা "এক কিলোমিটারও হয় না, চাঁদা বসায়া দেয়"—সংসদে বিএনপি এমপির ক্ষোভ, "চাঁদা" বলতে নারাজ মন্ত্রী জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নে অনড় থাকবে জামায়াত, সংসদে থাকবে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকায়: শফিকুর রহমান প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ আ.লীগকে রাজনৈতিকভাবে জায়গা দেওয়ার পর এখন বিএনপি নিজেই সংকটের মুখে: নাহিদ ইসলাম হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের আওয়ামী লীগের নাশকতায় নীরবতা কেন—প্রশ্নে যা বলল জামায়াত ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আইসের আটককেন্দ্রে ৬০ জনের বেশি মৃত্যু, কড়া নজরদারির ঘোষণা ডেমোক্র্যাটদের চীন সফরের আগে ম্যানিলায় কোয়াড নেতাদের সঙ্গে বৈঠক করলেন ট্রাম্প
হোম › বাংলাদেশ › বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ

বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:৪৭ এএম, ১৭ নভেম্বর, ২০২৬ 67
বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে বিভিন্ন কারখানার পোশাকশ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর থেকে মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং কিছু সময় যান চলাচল বন্ধ থাকে।

স্থানীয় সূত্র জানায়, দুপুর ১২টার দিকে গাজীপুর সদর উপজেলার মহাসড়কসংলগ্ন এলাকায় চারটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে বাঘেরবাজার, শিরিরচালা ও শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকাতেও বিভিন্ন কারখানার শ্রমিকেরা মহাসড়কে নেমে আসেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ধাওয়া দিয়ে ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়। পরে যান চলাচল শুরু হলেও বিভিন্ন স্থানে যানবাহনের চাপে ধীরগতি দেখা দেয়। পরিস্থিতির কারণে এলাকার প্রায় ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে গণমাধ্যমে খবর এসেছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভুঞা বলেন, মহাসড়কের কয়েকটি স্থানে বিভিন্ন কারখানার শ্রমিকেরা অবরোধ করেছিলেন। তাঁদের তাৎক্ষণিকভাবে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক, তবে কিছুটা ধীরগতি রয়েছে।

এদিকে গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস, নাওজোর, কোনাবাড়ী, সফিপুর ও চন্দ্রা এলাকায় দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক ছিল। মজুরি বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরেই গাজীপুর ও আশপাশের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলছে।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓
পালিয়ে থেকেও রক্ষা হলো না, নেত্রকোনার মদন উপজেলা আওয়ামী লীগ নেতা এখলাছ গ্রেপ্তার পালিয়ে থেকেও রক্ষা হলো না, নেত্রকোনার মদন উপজেলা আওয়ামী লীগ নেতা এখলাছ গ্রেপ্তার ◷ ৩ ঘণ্টা ৫১ মিনিট আগে গোপালগঞ্জে নাশকতা করে ঢাকায় আত্মগোপন, মোহাম্মদপুরে যুবলীগের ৩ জন গ্রেপ্তার গোপালগঞ্জে নাশকতা করে ঢাকায় আত্মগোপন, মোহাম্মদপুরে যুবলীগের ৩ জন গ্রেপ্তার ◷ ৩ ঘণ্টা ৫২ মিনিট আগে ঢাকায় এক দিনে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫০ নেতা-কর্মীসহ ৫২৬ জন গ্রেপ্তার ঢাকায় এক দিনে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫০ নেতা-কর্মীসহ ৫২৬ জন গ্রেপ্তার ◷ ৩ ঘণ্টা ৫২ মিনিট আগে রণক্ষেত্র টুঙ্গিপাড়া: থানা ঘেরাও করে আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা-কর্মীরা রণক্ষেত্র টুঙ্গিপাড়া: থানা ঘেরাও করে আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা-কর্মীরা ◷ ৪ ঘণ্টা ৭ মিনিট আগে নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন, স্বেচ্ছাসেবক লীগের বিরুদ্ধে অভিযোগ নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন, স্বেচ্ছাসেবক লীগের বিরুদ্ধে অভিযোগ ◷ ৪ ঘণ্টা ২৫ মিনিট আগে রণক্ষেত্র টুঙ্গিপাড়া: থানায় আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা রণক্ষেত্র টুঙ্গিপাড়া: থানায় আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা ◷ ৪ ঘণ্টা ২৫ মিনিট আগে