অনলাইন, ১০ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
গদখালী-পানিসারায় পর্যটক হয়রানি করলে ছাড় নয়: সার্কেল এএসপি শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার ২ জ্ঞানচর্চার আলো ছড়াতে কোম্পানীগঞ্জ পাবলিক লাইব্রেরিতে অনুদান ইনানীতে ১৫ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, নিচে বড় গ্যাসের আধার থাকার সম্ভাবনা দেখছে বাপেক্স রাতারগুলে গোপন সভার পর নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি রনজিতের সিলেটের বাসায় ভাঙচুর-আগুন, সভার আয়োজক নেতা আটক ২৪ ঘণ্টায় ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা; নাশকতাকারীদের গ্রেপ্তারে এসপিদের নির্দেশ আইজিপির ছুরিকাহত স্কুলছাত্রীর পাশে কুষ্টিয়া জেলা প্রশাসন, চিকিৎসার খোঁজ নিলেন কর্মকর্তারা টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠা মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন নওগাঁয় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই, এটা ‘ধাপ্পা’: সাবেক মার্কিন কূটনীতিক ড্যানিলোভিচ সরকার ব্যর্থ হলে বিরোধী দল হাত গুটিয়ে বসে থাকবে না: সংসদে জামায়াত আমির শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া উপায় নেই: চিফ প্রসিকিউটর মিশিগানের হ্যামট্রামেক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন বাংলাদেশি-আমেরিকান মুহিত মাহমুদ আন্তালিয়ায় আজ এরদোয়ান-তারেক রহমান বৈঠক, বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোয় গুরুত্ব রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের সময় হাতেনাতে গ্রেপ্তার ৩৩, জড়িতদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা নুরের
হোম › বাংলাদেশ › গদখালী-পানিসারায় পর্যটক হয়রানি করলে ছাড় নয়: সার্কেল এএসপি

গদখালী-পানিসারায় পর্যটক হয়রানি করলে ছাড় নয়: সার্কেল এএসপি

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০১:৩৪ পিএম, ১০ নভেম্বর, ২০২৬ 2
গদখালী-পানিসারায় পর্যটক হয়রানি করলে ছাড় নয়: সার্কেল এএসপি
মো: জামাল হোসেন
মো: জামাল হোসেনযশোর বেনাপোল প্রতিনিধি॥

বেনাপোল প্রতিনিধি: যশোরের ঝিকরগাছার ফুল পর্যটনকেন্দ্র পানিসারা-গদখালীতে পর্যটকদের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নাভারন সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আরিফ হোসেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে পানিসারা হাড়িয়া ফুল মোড়ে ঝিকরগাছা থানা পুলিশের আয়োজনে মাদক, ইভ টিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাং প্রতিরোধে গণসচেতনতামূলক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে মো. আরিফ হোসেন বলেন, ‘আমাদের সবাইকে মনে রাখতে হবে, পর্যটকেরা আমাদের সম্মানিত অতিথি। তাঁরা এখানে বেড়াতে আসেন বলেই আমাদের ফুলের রাজ্য আরও সমাদৃত। সৌন্দর্যের পাশাপাশি এটি অর্থনৈতিক সমৃদ্ধির অপার সম্ভাবনার জায়গা। আমরা তা নষ্ট হতে দিতে পারি না।’

সম্প্রতি ফুলের রাজ্যে বেড়াতে আসা পর্যটকদের কিছু উচ্ছৃঙ্খল তরুণ হেনস্তা করছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরের সমালোচনা করে তিনি কিশোর গ্যাংয়ের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, পরিবার-পরিজন নিয়ে বেড়াতে আসা কোনো পর্যটক হেনস্তার শিকার হলে বা তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। পর্যটকদের সঙ্গে সম্পর্ক হতে হবে সৌহার্দ্য ও সম্প্রীতির। এ সময় তিনি মাদক, ইভ টিজিং ও বাল্যবিবাহের কুফল সম্পর্কেও সচেতনতামূলক বক্তব্য দেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পানিসারা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আব্দুস সাত্তার, নাভারন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মিনু, গদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তবিবর রহমান, সাধারণ সম্পাদক অহিদুজ্জামান লিটু, পানিসারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. আবুল খায়ের, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মনজুরুল হক এবং গদখালী ফুলচাষি ও ফুল ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আব্দুর রহিম প্রমুখ।

লিংক কপি হয়েছে ✓