অনলাইন, ১০ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা; নাশকতাকারীদের গ্রেপ্তারে এসপিদের নির্দেশ আইজিপির ছুরিকাহত স্কুলছাত্রীর পাশে কুষ্টিয়া জেলা প্রশাসন, চিকিৎসার খোঁজ নিলেন কর্মকর্তারা টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠা মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন নওগাঁয় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই, এটা ‘ধাপ্পা’: সাবেক মার্কিন কূটনীতিক ড্যানিলোভিচ সরকার ব্যর্থ হলে বিরোধী দল হাত গুটিয়ে বসে থাকবে না: সংসদে জামায়াত আমির শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া উপায় নেই: চিফ প্রসিকিউটর মিশিগানের হ্যামট্রামেক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন বাংলাদেশি-আমেরিকান মুহিত মাহমুদ আন্তালিয়ায় আজ এরদোয়ান-তারেক রহমান বৈঠক, বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোয় গুরুত্ব রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের সময় হাতেনাতে গ্রেপ্তার ৩৩, জড়িতদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা নুরের ইসরায়েলে নতুন পার্লামেন্টের শপথ আজ, সরকার গঠনে ব্যস্ত আইজেনকোট শেখ হাসিনার প্রত্যর্পণ সম্পূর্ণ আইনি ও বিচারিক প্রক্রিয়া: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া আর কোনো উপায় নেই: চিফ প্রসিকিউটর যুক্তরাষ্ট্রের হ্যামট্রামেক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন বাংলাদেশি-আমেরিকান মুহিত মাহমুদ আন্তালিয়ায় আজ এরদোয়ান-তারেক রহমান বৈঠক, বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোয় জোর
হোম › রাজনীতি › কৃষকদল কার্যালয়ে হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা, সংবাদ সম্মেলনে বিএনপির নানা অভিযোগ।

কৃষকদল কার্যালয়ে হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা, সংবাদ সম্মেলনে বিএনপির নানা অভিযোগ।

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:০৭ এএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ 65
কৃষকদল কার্যালয়ে হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা, সংবাদ সম্মেলনে বিএনপির নানা অভিযোগ।

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়ন কৃষকদলের কার্যালয়ে হামলা ও ভাঙচুর এবং বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পাল্টা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলা গ্রামে ইউনিয়ন কৃষকদলের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মুন্সি আব্দুর রহমান।


সংবাদ সম্মেলনে মুন্সি আব্দুর রহমান অভিযোগ করেন, গত ১৫ সেপ্টেম্বর রাতে নলকোলা গ্রামে অবস্থিত ইউনিয়ন কৃষকদলের কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় কার্যালয়ে থাকা বিএনপির কয়েকজন নেতাকর্মীর ওপরও হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হন বলে দাবি করেন তিনি।


তার অভিযোগ, ইউনিয়ন যুবলীগের সহসভাপতি রুহুল আমিনের নেতৃত্বে এ হামলা চালানো হয়। ঘটনার পর জেলা বিএনপির নেতাদের সঙ্গে পরামর্শ করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় মামলা করা হয়। ওইদিনই পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে বলেও জানান তিনি।


মুন্সি আব্দুর রহমান আরও অভিযোগ করেন, হামলার পর বিএনপির নেতাকর্মীরা দলবদ্ধ হলে রুহুল আমিন ও তার সহযোগীরা নিজেদের মামলা থেকে বাঁচাতে তার বাড়িতে আগুন লাগিয়ে দেন। পরে বিএনপির নেতাকর্মীদের ফাঁসাতে কুষ্টিয়া আদালতে একটি পাল্টা মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করেন তিনি।


তিনি বলেন,“আমরা যে মামলা করেছি, তার পরিপ্রেক্ষিতে আমাদেরও ফাঁসানোর জন্য বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে। প্রশাসন সঠিকভাবে তদন্ত করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।”


তিনি আরও বলেন, হামলার মামলায় আসামি হওয়া ব্যক্তিরা এখনো বিএনপির নেতাকর্মীদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন। দ্রুত তাদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।


সংবাদ সম্মেলনে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা এবং বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।


এ সময় উপস্থিত ছিলেন পাটিকাবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু দাউদ, পাটিকাবাড়ি ইউনিয়ন কৃষকদলের সদস্যসচিব মো. সেলিম রেজা, কাঞ্চনপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. হাফিজুর রহমান, গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. আমিরুল ইসলাম, পাটিকাবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

লিংক কপি হয়েছে ✓
টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠা মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠা মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন ◷ ১ ঘণ্টা ৪৭ মিনিট আগে নওগাঁয় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার নওগাঁয় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার ◷ ২ ঘণ্টা ৪৬ মিনিট আগে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই, এটা ‘ধাপ্পা’: সাবেক মার্কিন কূটনীতিক ড্যানিলোভিচ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই, এটা ‘ধাপ্পা’: সাবেক মার্কিন কূটনীতিক ড্যানিলোভিচ ◷ ৩ ঘণ্টা ৫ মিনিট আগে সরকার ব্যর্থ হলে বিরোধী দল হাত গুটিয়ে বসে থাকবে না: সংসদে জামায়াত আমির সরকার ব্যর্থ হলে বিরোধী দল হাত গুটিয়ে বসে থাকবে না: সংসদে জামায়াত আমির ◷ ৩ ঘণ্টা ৫ মিনিট আগে রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের সময় হাতেনাতে গ্রেপ্তার ৩৩, জড়িতদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা নুরের রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের সময় হাতেনাতে গ্রেপ্তার ৩৩, জড়িতদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা নুরের ◷ ৩ ঘণ্টা ৩৭ মিনিট আগে জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির ওপর হামলা জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির ওপর হামলা ◷ ৪ ঘণ্টা ১০ মিনিট আগে