অনলাইন, ১৪ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সরকারি অবসরভোগীদের সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার টাকা, প্রজ্ঞাপন জারি বাফেলোতে ১৫ নভেম্বর থেকে শীতকালীন পার্কিং বিধিনিষেধ, গাড়ি সরাতে না হলে ১১০ ডলার জরিমানা যুক্তরাষ্ট্রে চলতি বছর হামে মৃত্যু বেড়ে ১০, আক্রান্ত ছাড়াল ৫ হাজার ৪০০ এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন নিয়ে সংসদে হট্টগোল, তদন্ত কমিটি গঠন যোগাযোগ বিভ্রাটে যুক্তরাষ্ট্রজুড়ে চার ঘণ্টারও বেশি বিমান চলাচল বন্ধ, বাতিল হাজার হাজার ফ্লাইট যুক্তরাজ্য সফরে এনসিপির নাহিদ ইসলাম, বৈঠক করবেন ব্রিটিশ পার্লামেন্টের কমিটির সঙ্গে দুই বছর পর কোয়াড শীর্ষ বৈঠক, ১৭ নভেম্বর ম্যানিলায় মিলিত হচ্ছেন ট্রাম্প-মোদিসহ চার নেতা গাজায় বাধাহীন ত্রাণ প্রবেশের সুযোগ দিতে ইসরায়েলের প্রতি ৫৩ দেশ ও সংস্থার আহ্বান ভুটানকে হারিয়ে ১৪তম বার সাফের ফাইনালে ভারত, শিরোপার লড়াইয়ে প্রতিপক্ষ পাকিস্তান ট্রাম্পের সফর ঘিরে ম্যানিলায় আসিয়ান সম্মেলন, আলোচনায় শুল্ক ও বাণিজ্য বিচারকদের ক্ষমতা খর্ব করতে আবারও সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন পেরুর প্রত্যন্ত আন্দিজ শহরে ২০ হাজার মানুষের সমাবেশে সহিংসতা বন্ধের আহ্বান পোপ লিওর হাঙ্গেরিতে বন ও গুদামে লুকানো প্রায় ২ কোটি ডলার উদ্ধার, অরবান আমলের দুর্নীতির তদন্ত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে লাখো মানুষের বিক্ষোভ, কয়েক শহরে কাঁদানে গ্যাস সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা, ১৯ নভেম্বর দেশজুড়ে ‘লকডাউনের’ ডাক নিষিদ্ধ আওয়ামী লীগের
হোম › বিনোদন › ৮ দিনেই হাজার কোটি রুপি ছাড়াল রণবীর কাপুরের ‘রামায়ণ’

৮ দিনেই হাজার কোটি রুপি ছাড়াল রণবীর কাপুরের ‘রামায়ণ’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০২:১৪ পিএম, ১৩ নভেম্বর, ২০২৬ 46
৮ দিনেই হাজার কোটি রুপি ছাড়াল রণবীর কাপুরের ‘রামায়ণ’
NYVB
ডেস্ক রিপোর্ট

মুক্তির মাত্র আট দিনের মাথায় বিশ্বব্যাপী এক হাজার কোটি রুপির ঘর ছাড়িয়েছে রণবীর কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’। ভারতীয় বক্স অফিসের হিসাব রাখা প্রতিষ্ঠান স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১২ নভেম্বর) পর্যন্ত ছবিটির বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ১ হাজার ৩৩ কোটি ৫৫ লাখ রুপি।

নীতেশ তিওয়ারি পরিচালিত দুই পর্বের এই ছবির প্রথম পর্ব দীপাবলির আগে ৫ নভেম্বর মুক্তি পায়। এতে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের চরিত্রে কন্নড় তারকা যশ অভিনয় করেছেন।

স্যাকনিল্কের হিসাবে, ভারতে আট দিনে ছবিটির নিট আয় প্রায় ৫৬৪ কোটি ৬০ লাখ রুপি, আর মোট (গ্রস) আয় ৬৭৫ কোটি ৫ লাখ রুপি। বিদেশের বাজার থেকে এসেছে ৩৫৮ কোটি ৫০ লাখ রুপি। অষ্টম দিনে ভারতে ছবিটি আয় করেছে ৫৩ কোটি ৫০ লাখ রুপি, যা সপ্তম দিনের ৭০ কোটি ৬৫ লাখ রুপির চেয়ে প্রায় ২৪ শতাংশ কম।

ভাষাভিত্তিক হিসাবে হিন্দি সংস্করণ থেকেই এসেছে সবচেয়ে বেশি, প্রায় ৪৩৭ কোটি রুপি। এ ছাড়া কন্নড়, তেলুগু, তামিল ও মালয়ালম সংস্করণও ভালো সাড়া পাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দ্রুত হাজার কোটির ক্লাবে ঢোকায় ‘রামায়ণ’ এস এস রাজামৌলির ‘বাহুবলী ২’-কে পেছনে ফেলেছে। তবে মোট আয়ে ছবিটি এখনো ‘কল্কি ২৮৯৮ এডি’ (১ হাজার ৪২ কোটি রুপি) ও শাহরুখ খানের ‘পাঠান’ (১ হাজার ৫৫ কোটি রুপি)-এর আজীবন আয়ের চেয়ে সামান্য পিছিয়ে। একই সময়ে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর আয় ছিল প্রায় ১ হাজার ৭৮ কোটি রুপি।

স্যাকনিল্ক জানিয়েছে, নবম দিনের অগ্রিম টিকিট বিক্রি থেকেই এসেছে প্রায় ২৩ কোটি রুপি, ফলে দ্বিতীয় সপ্তাহান্তে ছবিটির আয় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, এসব হিসাব প্রাথমিক আনুমানিক তথ্য।

সূত্র: দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া, বিজনেস টুডে, স্যাকনিল্ক

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓