অনলাইন, ২২ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
চীনের সঙ্গে ঘনিষ্ঠতায় ঝুঁকি আছে, কানাডার প্রধানমন্ত্রী কার্নিকে তাইওয়ানের সতর্কবার্তা ১০ জনের ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিল লিভারপুল রেকর্ড জোয়ারের শঙ্কায় সান ফ্রান্সিসকো, থ্যাংকসগিভিংয়ের ভ্রমণ পুনর্বিবেচনার আহ্বান মেয়রের ভার্জিনিয়ায় হামে এ বছরের প্রথম মৃত্যু, প্রাণ গেল ৫ বছরের কম বয়সী এক শিশুর আট বছরের যাত্রা শেষে বুধ গ্রহের কক্ষপথে প্রবেশ করল ইউরোপ-জাপানের মহাকাশযান বেপিকলম্বো সিয়াটল বিমানবন্দরে যাত্রী ওঠার সময় জেট ব্রিজ থেকে দুজনকে আটক করল মুখোশধারী আইসিই কর্মকর্তারা কংগ্রেসের তদন্তে জবাবের আগে হোয়াইট হাউসের পরামর্শ নিতে হবে সরকারি ঠিকাদারদের: ট্রাম্প জভেরেভকে সরাসরি সেটে হারিয়ে প্রথমবার এটিপি ফাইনালস চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ আইওয়ার সেনা গোলাবারুদ কারখানায় সোমবার উড়িয়ে দেওয়া হবে প্রায় ৯,৭০০ পাউন্ড লেড অ্যাজাইড, সীসা-ধুলা নিয়ে উদ্বেগ এফবিআইয়ের জাতীয় অপরাধ তথ্যভান্ডার এনসিআইসিতে হ্যাকিংয়ের আশঙ্কা, তদন্ত শুরু ব্রঙ্কোসের কিংবদন্তি ও ইএসপিএনের জনপ্রিয় বিশ্লেষক টম জ্যাকসন আর নেই পুনর্গণনার পর হার মানলেন ভার্জিনিয়া ফক্স, নর্থ ক্যারোলাইনায় ৩৩০ ভোটে জয়ী ডেমোক্র্যাট চাক হাবার্ড গর্ভবতী কর্মীদের সুরক্ষা আইন অসাংবিধানিক ঘোষণা মার্কিন আপিল আদালতের, ৯-৮ ভোটে রায় পরিবেশ অধিদপ্তরের নতুন মহাপরিচালক রাহেদ হোসেন, বিএডিসির চেয়ারম্যান রাজা মো. আব্দুল হাই নাশকতা, মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ডিএমপি কমিশনারের
হোম › বাংলাদেশ › বসুরহাট-কবিরহাট সড়কে ট্রাকের ধাক্কায় জামায়াত নেতা মাইন উদ্দীন নিহত

বসুরহাট-কবিরহাট সড়কে ট্রাকের ধাক্কায় জামায়াত নেতা মাইন উদ্দীন নিহত

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৪:২৪ পিএম, ২২ নভেম্বর, ২০২৬ 4
বসুরহাট-কবিরহাট সড়কে ট্রাকের ধাক্কায় জামায়াত নেতা মাইন উদ্দীন নিহত
মোহাম্মদ উল্লাহ
মোহাম্মদ উল্লাহনোয়াখালী প্রতিনিধি॥

ভাটিইয়া ইউনিয়নে শোকের ছায়া, সড়ক ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রাকের ধাক্কায় মাইন উদ্দিন নামে এক দলিল লেখক ও সার্ভে আমিন নিহত হয়েছেন। রোববার বসুরহাট পৌরসভা সংলগ্ন রৌশন আরা মার্কেট থেকে নিজ বাড়ি ভাটিইয়া ইউনিয়নের উদ্দেশে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, রৌশন আরা মার্কেটে নিজের চেম্বার থেকে সিএনজিচালিত অটোরিকশায় পাঁচজনের সঙ্গে বাড়ির উদ্দেশে রওনা হন মাইন উদ্দিন। বসুরহাট-কবিরহাট সড়কের রেজিস্ট্রি অফিসের সামনে পৌঁছালে একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত ফেনীর একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাইন উদ্দিন ভাটিইয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বাইতুল মাল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পেশাগত জীবনে তিনি দলিল লেখক ও সার্ভে আমিন ছিলেন। ভদ্র, সদালাপী, হাস্যোজ্জ্বল ও নিবেদিতপ্রাণ সমাজকর্মী হিসেবে এলাকায় তার পরিচিতি ছিল। আত্মীয়-স্বজন ও সাধারণ মানুষের প্রতিও তিনি ছিলেন আন্তরিক ও নিবেদিত।

তার আকস্মিক মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ভাটিইয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে নেমে আসে গভীর শোক।

এদিকে স্থানীয়দের অভিযোগ, বসুরহাট-কবিরহাট সড়কে যত্রতত্র পার্কিং, অনিয়ন্ত্রিত যান চলাচল, অবৈধ যানবাহন ও বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে দুর্ঘটনার ঝুঁকি দিন দিন বাড়ছে। সড়কের বিভিন্ন স্থানে বালুবাহী বড় বড় ড্রাম ও ভারী যান চলাচলও পথচারী ও যাত্রীদের জন্য ঝুঁকি তৈরি করছে।

স্থানীয়দের দাবি, সড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে অবৈধ পার্কিং বন্ধ, যানবাহন নিয়ন্ত্রণ এবং চালকদের দক্ষতা ও ফিটনেস যাচাইসহ কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তাদের মতে, দুর্ঘটনার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে দুর্ঘটনা প্রতিরোধে আগাম পদক্ষেপই হতে পারে প্রাণহানি কমানোর কার্যকর উপায়।

মাইন উদ্দিনের মৃত্যুতে শোকাহত স্বজন ও এলাকাবাসী তার রুহের মাগফিরাত কামনা করেছেন।

লিংক কপি হয়েছে ✓