প্রধানমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসছে এনসিপি, থাকবেন নাহিদসহ ৩ নেতা
বাংলাদেশ ডেস্ক
|
প্রকাশিত:
০৪:৩৩ পিএম,
২২ নভেম্বর, ২০২৬
3
শহিদুল ইসলামপ্রতিবেদক॥
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এনসিপির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বৈঠকে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ উপস্থিত থাকবেন।
এর আগে শনিবার দিবাগত মধ্যরাতে এক বার্তায় এনসিপি জানায়, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর দলের একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে। আমন্ত্রণটিকে ইতিবাচকভাবে দেখছে দলটি।
এনসিপি মনে করে, গণভোটের রায় বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে।





