ব্রঙ্কোসের কিংবদন্তি ও ইএসপিএনের জনপ্রিয় বিশ্লেষক টম জ্যাকসন আর নেই
আমেরিকান ফুটবল দল ডেনভার ব্রঙ্কোসের বিখ্যাত ‘অরেঞ্জ ক্রাশ’ রক্ষণভাগের স্তম্ভ এবং পরে ইএসপিএনের জনপ্রিয় ধারাভাষ্যকার টম জ্যাকসন মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
পরিবার ও ইএসপিএন রোববার তাঁর মৃত্যুর খবর জানায়। পরিবার জানিয়েছে, তিনি শুক্রবার মারা যান। তবে পরিবারের ইচ্ছা অনুযায়ী তাঁর দীর্ঘদিনের সহকর্মী ক্রিস বারম্যানের ‘সানডে এনএফএল কাউন্টডাউন’ অনুষ্ঠানের শুরুতে খবরটি ঘোষণা করা হয়। মৃত্যুর কারণ জানানো হয়নি।
১৯৭৩ সালে লুইভিল থেকে চতুর্থ রাউন্ডে ড্রাফটে আসা জ্যাকসন ১৯৭৩ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ব্রঙ্কোসের হয়ে ১৭৭টি ম্যাচে মাঠে নামেন। ১৯৭৭ সালে দলের প্রথম সুপার বোল যাত্রায় তিনি ছিলেন অনুপ্রেরণাদায়ী নেতা। তিনবার প্রো বোলে খেলেছেন।
খেলা ছাড়ার পর ১৯৮৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত ইএসপিএনে ‘সানডে এনএফএল কাউন্টডাউন’ ও ‘এনএফএল প্রাইমটাইম’ অনুষ্ঠানে বিশ্লেষক হিসেবে কাজ করেন তিনি।
সূত্র: এপি, ইকোনমিক টাইমস





