এফবিআইয়ের জাতীয় অপরাধ তথ্যভান্ডার এনসিআইসিতে হ্যাকিংয়ের আশঙ্কা, তদন্ত শুরু
যুক্তরাষ্ট্র ডেস্ক
|
প্রকাশিত:
০৪:৩৮ পিএম,
২২ নভেম্বর, ২০২৬
16
মাইনুদ্দিননিউইয়র্ক প্রতিনিধি॥
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের নিয়ন্ত্রণে থাকা জাতীয় আইনশৃঙ্খলা তথ্যভান্ডারে সম্ভাব্য হ্যাকিংয়ের ঘটনা তদন্ত করছে সংস্থাটি। বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি শনিবার এ তথ্য জানিয়েছেন।
ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টার (এনসিআইসি) নামের এই কম্পিউটারাইজড তথ্যভান্ডার স্থানীয়, অঙ্গরাজ্য ও ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে। এতে পলাতক আসামি, নিখোঁজ ব্যক্তি, অপরাধের ইতিহাস ও চুরি হওয়া সম্পদসহ নানা তথ্য থাকে।
খবরটি প্রথম প্রকাশ করে সিএনএন। পরে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি এপিকে বিষয়টি নিশ্চিত করেন। এফবিআই এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। সমস্যার পরিধি তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা মাত্রই এ বিষয়ে শুনেছি। বলতেই হবে, এটা ভালো খবর নয়।’
সূত্র: এপি, সিএনএন





