‘বস্তায় বস্তায় টাকা লেনদেন’ মন্তব্য: আদালত অবমাননার অভিযোগে ব্যারিস্টার ফুয়াদের ট্রাইব্যুনালে হাজিরা আজ
বাংলাদেশ ডেস্ক
|
প্রকাশিত:
০৪:৩৪ পিএম,
২২ নভেম্বর, ২০২৬
3
মো: নাজমুল হাসান বাবুসম্পাদক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে ‘বস্তায় বস্তায় কিংবা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে’—এমন মন্তব্যের ব্যাখ্যা দিতে আজ ট্রাইব্যুনালে হাজির হওয়ার কথা রয়েছে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের।
সোমবার (২৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি রয়েছে।
এর আগে আদালত অবমাননার অভিযোগে ট্রাইব্যুনালের স্বপ্রণোদিত আদেশে তাঁকে তলব করা হয়।





