ভার্জিনিয়ায় হামে এ বছরের প্রথম মৃত্যু, প্রাণ গেল ৫ বছরের কম বয়সী এক শিশুর
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছর অঙ্গরাজ্যটিতে হামে এটিই প্রথম মৃত্যু। ভার্জিনিয়া স্বাস্থ্য বিভাগ শুক্রবার মৃত্যুর তথ্য জানায়; শুধু বলা হয়েছে, শিশুটির বয়স পাঁচ বছরের কম।
এর কয়েক দিন আগেই মেক্সিকো ও বলিভিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রও হাম নির্মূলের স্বীকৃতি হারায়।
এপির তথ্য অনুযায়ী, ২০২৬ সালে বিভিন্ন অঙ্গরাজ্যে হামসংক্রান্ত অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আটজন পেনসিলভানিয়ায়, একজন নিউইয়র্কে এবং দুজন উইসকনসিনে।
ভার্জিনিয়ায় এ বছর এখন পর্যন্ত ২২০ জন হামে আক্রান্ত হয়েছেন, যাঁদের বেশির ভাগই টিকা নেননি। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) হিসাবে, ২০২৬ সালে দেশজুড়ে ৫ হাজার ৮০০-এর বেশি হামের রোগী শনাক্ত হয়েছে, যা ১৯৯১ সালের পর সর্বোচ্চ।
সূত্র: এপি, ভার্জিনিয়া স্বাস্থ্য বিভাগ





