পরিবেশ অধিদপ্তরের নতুন মহাপরিচালক রাহেদ হোসেন, বিএডিসির চেয়ারম্যান রাজা মো. আব্দুল হাই
বাংলাদেশ ডেস্ক
|
প্রকাশিত:
০৪:৩৫ পিএম,
২২ নভেম্বর, ২০২৬
3
বোরহান উদ্দিন ভূঁইয়াবিভাগীয় সম্পাদক
পরিবেশ অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. রাহেদ হোসেন। রোববার (২২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
পরিবেশ অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক মো. লুৎফুর রহমানকে জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) নতুন চেয়ারম্যান হয়েছেন সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার রাজা মো. আব্দুল হাই। আর পরিবহন কমিশনার পদে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব মো. সাখাওয়াত হোসেন।
বিএডিসির বর্তমান চেয়ারম্যান মো. আজিজুল ইসলামকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।





