কংগ্রেসের তদন্তে জবাবের আগে হোয়াইট হাউসের পরামর্শ নিতে হবে সরকারি ঠিকাদারদের: ট্রাম্প
ফেডারেল সরকারের ঠিকাদার ও উপঠিকাদার প্রতিষ্ঠানগুলোকে কংগ্রেসের কাছ থেকে পাওয়া যেকোনো অনুসন্ধান বা তথ্য চাওয়ার বিষয়ে প্রশাসনের সঙ্গে পরামর্শ করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস যেসব যোগাযোগকে বিশেষাধিকারভুক্ত মনে করবে, সেগুলোও প্রকাশ না করতে বলা হয়েছে।
শুক্রবার রাতে জারি করা নির্বাহী আদেশে বলা হয়েছে, এ ধরনের অনুরোধের ‘যথাযথ জবাব’ দিতে প্রতিষ্ঠানগুলোকে হোয়াইট হাউস ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করতে হবে। নির্দেশ না মানলে তাদের চুক্তি বাতিল এবং ভবিষ্যতে সরকারি কাজ পাওয়া স্থগিত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এপির বিশ্লেষণে বলা হয়েছে, আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাপক তদারকি শুরু করবে বলে ধারণা করা হচ্ছে। এর মুখে প্রশাসনের প্রতিরোধের সর্বশেষ পদক্ষেপ এটি। ডেমোক্র্যাটরা সরকারি চুক্তিকে তাদের অন্যতম প্রধান তদন্তের লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন।
সূত্র: এপি, হোয়াইট হাউসের নির্বাহী আদেশ





