ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত
বাংলাদেশ ডেস্ক
|
প্রকাশিত:
০৪:৩৩ পিএম,
২২ নভেম্বর, ২০২৬
3
মো: আদিবুর রহমান মাসুদঢাকা প্রতিনিধি॥
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার (২২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কাশীপুর ইউনিয়নের হাশেবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন সদর মডেল থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তাঁর সঙ্গে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার ঘটনাস্থল থেকে সরে যেতে সক্ষম হন। তাঁর শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, একজন এএসআই ও একজন কনস্টেবল সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহে গেলে দুর্বৃত্তরা তাঁদের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল আনোয়ার মারা যান।
তিনি বলেন, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন এবং হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।





