নাশকতা, মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ডিএমপি কমিশনারের
বাংলাদেশ ডেস্ক
|
প্রকাশিত:
০৪:৩৫ পিএম,
২২ নভেম্বর, ২০২৬
3
মো: আশিকুর রহমানঢাকা প্রতিনিধি॥
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে প্রত্যেক পুলিশ সদস্যকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
রোববার (২২ নভেম্বর) ডিএমপি সদর দপ্তরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি নাশকতামূলক কর্মকাণ্ড, মাদক, অবৈধ অস্ত্র, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
কমিশনার বলেন, থানা এলাকায় নাশকতা, অবৈধ অস্ত্র, ছিনতাইকারী, মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাতে হবে। কোনো অপরাধ যাতে সংঘটিত হতে না পারে, সে জন্য সবাইকে সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সভায় রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।





