জভেরেভকে সরাসরি সেটে হারিয়ে প্রথমবার এটিপি ফাইনালস চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ
আন্তর্জাতিক ডেস্ক
|
প্রকাশিত:
০৪:৩৮ পিএম,
২২ নভেম্বর, ২০২৬
18
মুহাম্মদ ওমর ফারুকপেনসিলভানিয়া প্রতিনিধি
ইতালির তুরিনে এটিপি ফাইনালসের ফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় আলেক্সান্ডার জভেরেভকে ৬-২, ৭-৬ গেমে হারিয়ে প্রথমবারের মতো মৌসুম-সমাপনী এই টুর্নামেন্টের শিরোপা জিতেছেন স্পেনের কার্লোস আলকারাজ।
রোববারের ফাইনালে প্রথম সেট সহজেই জিতে নেন আলকারাজ। দ্বিতীয় সেটে লড়াই জমে উঠলেও টাইব্রেকে জিতে ম্যাচ নিজের করে নেন তিনি।
এটিপি ফাইনালসের শিরোপা এতদিন আলকারাজের অধরা ছিল। এই জয়ে তাঁর সাফল্যের তালিকায় যুক্ত হলো আরেকটি বড় শিরোপা।
সূত্র: স্কাই স্পোর্টস, এটিপি ট্যুর





