অনলাইন, ২২ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
চীনের সঙ্গে ঘনিষ্ঠতায় ঝুঁকি আছে, কানাডার প্রধানমন্ত্রী কার্নিকে তাইওয়ানের সতর্কবার্তা ১০ জনের ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিল লিভারপুল রেকর্ড জোয়ারের শঙ্কায় সান ফ্রান্সিসকো, থ্যাংকসগিভিংয়ের ভ্রমণ পুনর্বিবেচনার আহ্বান মেয়রের ভার্জিনিয়ায় হামে এ বছরের প্রথম মৃত্যু, প্রাণ গেল ৫ বছরের কম বয়সী এক শিশুর আট বছরের যাত্রা শেষে বুধ গ্রহের কক্ষপথে প্রবেশ করল ইউরোপ-জাপানের মহাকাশযান বেপিকলম্বো সিয়াটল বিমানবন্দরে যাত্রী ওঠার সময় জেট ব্রিজ থেকে দুজনকে আটক করল মুখোশধারী আইসিই কর্মকর্তারা কংগ্রেসের তদন্তে জবাবের আগে হোয়াইট হাউসের পরামর্শ নিতে হবে সরকারি ঠিকাদারদের: ট্রাম্প জভেরেভকে সরাসরি সেটে হারিয়ে প্রথমবার এটিপি ফাইনালস চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ আইওয়ার সেনা গোলাবারুদ কারখানায় সোমবার উড়িয়ে দেওয়া হবে প্রায় ৯,৭০০ পাউন্ড লেড অ্যাজাইড, সীসা-ধুলা নিয়ে উদ্বেগ এফবিআইয়ের জাতীয় অপরাধ তথ্যভান্ডার এনসিআইসিতে হ্যাকিংয়ের আশঙ্কা, তদন্ত শুরু ব্রঙ্কোসের কিংবদন্তি ও ইএসপিএনের জনপ্রিয় বিশ্লেষক টম জ্যাকসন আর নেই পুনর্গণনার পর হার মানলেন ভার্জিনিয়া ফক্স, নর্থ ক্যারোলাইনায় ৩৩০ ভোটে জয়ী ডেমোক্র্যাট চাক হাবার্ড গর্ভবতী কর্মীদের সুরক্ষা আইন অসাংবিধানিক ঘোষণা মার্কিন আপিল আদালতের, ৯-৮ ভোটে রায় পরিবেশ অধিদপ্তরের নতুন মহাপরিচালক রাহেদ হোসেন, বিএডিসির চেয়ারম্যান রাজা মো. আব্দুল হাই নাশকতা, মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ডিএমপি কমিশনারের
হোম › বাংলাদেশ › পর্তুগিজ রাজপরিবারের ছোঁয়ায় সিলেটের চায়ে নতুন সম্ভাবনা

পর্তুগিজ রাজপরিবারের ছোঁয়ায় সিলেটের চায়ে নতুন সম্ভাবনা

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৪:২৫ পিএম, ২২ নভেম্বর, ২০২৬ 4
পর্তুগিজ রাজপরিবারের ছোঁয়ায় সিলেটের চায়ে নতুন সম্ভাবনা
তিমির বনিক
তিমির বনিকমৌলভীবাজার প্রতিনিধি॥

সিলেট অঞ্চলের চায়ের ঐতিহ্যকে ইউরোপের বাজারে ছড়িয়ে দিতে মৌলভীবাজারে চালু হলো ‘সিলেট টি দ্য ব্রাগাঞ্জা ব্লেন্ড’ প্যাকেজিং ইউনিট। পর্তুগিজ রাজপরিবারের ঐতিহাসিক নাম যুক্ত করে নতুন এই ব্র্যান্ডের যাত্রা শুরু করেছে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান লন্ডন টি এক্সচেঞ্জ। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে সিলেটের চায়ের পরিচিতি বাড়ার পাশাপাশি বাংলাদেশের চা রপ্তানিতেও নতুন সম্ভাবনা তৈরি হবে।

রোববার (২২ নভেম্বর) সকালে মৌলভীবাজারে চা বাগানঘেঁষা এলাকায় স্থাপিত লন্ডন টি এক্সচেঞ্জের এই প্যাকেজিং ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পর্তুগিজ রাজপরিবারের সদস্য ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগাঞ্জা। এ সময় উপস্থিত ছিলেন লন্ডন টি এক্সচেঞ্জের চেয়ারম্যান শেখ অলিউর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. ইসমাইল হোসেন, বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প ইউনিটের পরিচালক মো. রফিকুল ইসলামসহ দেশি-বিদেশি চা খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

নতুন এই ব্র্যান্ডের মাধ্যমে বাংলাদেশের চায়ের ঐতিহ্যের সঙ্গে যুক্ত হলো পর্তুগালের ঐতিহাসিক রাজপরিবার ‘হাউস অব ব্রাগাঞ্জা’র নাম। উদ্বোধনী অনুষ্ঠানে ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগাঞ্জা বলেন, সিলেটের চায়ের গুণগত মান, চা উৎপাদনের দীর্ঘ অভিজ্ঞতা এবং প্রাকৃতিক সৌন্দর্যে তিনি মুগ্ধ হয়েছেন। সিলেটের চাকে বিশ্ববাজারে পরিচিত করে তুলতে কাজ করার সুযোগ পেয়ে তিনি আনন্দিত।

তিনি বলেন, ‘এটা একটা বড় দায়িত্ব, কারণ আপনাদের সবকিছুই আছে। আপনাদের চায়ের গুণগত মান আছে, পেছনে অসাধারণ অভিজ্ঞতার কাজ রয়েছে এবং নিশ্চয়তাও আছে। এখানে আমার কাজ হলো সম্ভাব্য সেরা উপায়ে আপনাদের পণ্য চা তুলে ধরা ও প্রচার করা।’

তিনি আরও বলেন, এখানকার চা-বাগান, প্রাকৃতিক দৃশ্য, মানুষ এবং চায়ের গুণগত মান তাকে মুগ্ধ করেছে। বিশ্ববাজারে সিলেটের চা ভালো অবস্থান তৈরি করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

লন্ডন টি এক্সচেঞ্জের চেয়ারম্যান শেখ অলিউর রহমান বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি ও সিলেটের চায়ের পরিচিতি বাড়ানোই তাদের লক্ষ্য। এরই মধ্যে বিশ্বের ১৪টি দেশ সিলেটের চায়ের প্রতি আগ্রহ দেখিয়েছে। আন্তর্জাতিক বাজারে চায়ের মান ও নিরাপত্তা নিশ্চিত করাকে তারা বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

তিনি জানান, প্রতিষ্ঠানটির প্রতিটি চা ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। চায়ে বাড়তি রং, প্রিজারভেটিভ বা অন্য কোনো উপাদানের ব্যবহার করা হয় না। সম্পূর্ণ প্রাকৃতিক চা আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়াই তাদের একমাত্র লক্ষ্য।

লিংক কপি হয়েছে ✓
নাশকতা, মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ডিএমপি কমিশনারের নাশকতা, মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ডিএমপি কমিশনারের ◷ ১৬ মিনিট আগে চট্টগ্রামে পুলিশ ভ্যান চুরির ঘটনায় দায়িত্বে অবহেলা, এসআইসহ ৪ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত চট্টগ্রামে পুলিশ ভ্যান চুরির ঘটনায় দায়িত্বে অবহেলা, এসআইসহ ৪ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত ◷ ১৬ মিনিট আগে রায়পুরে আটক সাইফুল ইসলাম সুজনই নব্য জেএমবির ‘বোমারু মামুন’, পুলিশের তদন্তে পরিচয় শনাক্ত রায়পুরে আটক সাইফুল ইসলাম সুজনই নব্য জেএমবির ‘বোমারু মামুন’, পুলিশের তদন্তে পরিচয় শনাক্ত ◷ ১৭ মিনিট আগে লালবাগে রেস্টুরেন্টে গ্যাস লাইনের কাজের সময় বিস্ফোরণ, দগ্ধ ৬ লালবাগে রেস্টুরেন্টে গ্যাস লাইনের কাজের সময় বিস্ফোরণ, দগ্ধ ৬ ◷ ১৮ মিনিট আগে ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত ◷ ১৮ মিনিট আগে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ভারতের পেট্রাপোলে বিক্ষোভ ও সমাবেশ চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ভারতের পেট্রাপোলে বিক্ষোভ ও সমাবেশ ◷ ২৭ মিনিট আগে