ভোক্তা অধিদপ্তরের দেশব্যাপী অভিযান: ৩৪ জেলায় ৭৭ প্রতিষ্ঠানকে পৌনে ১১ লাখ টাকা জরিমানা
বাংলাদেশ ডেস্ক
|
প্রকাশিত:
০৪:৩৫ পিএম,
২২ নভেম্বর, ২০২৬
3
মো: আদিবুর রহমান মাসুদঢাকা প্রতিনিধি॥
ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা, স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং নকল-ভেজাল খাদ্যপণ্য প্রতিরোধে দেশব্যাপী বিশেষ তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২২ নভেম্বর) অধিদপ্তরের ৪৮টি দল ঢাকা মহানগরসহ দেশের ৩৪টি জেলায় পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানে একযোগে এ অভিযান চালায়।
অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৭৭টি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।





