অনলাইন, ২৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ব্ল্যাক ফ্রাইডেতে ২০টির বেশি দেশে অ্যামাজন কর্মীদের ধর্মঘট-বিক্ষোভ চার বছরের আইনি লড়াইয়ের অবসান, শাতো মিরাভাল নিয়ে আদালতের বাইরে সমঝোতায় পিট-জোলি নওগাঁর রাণীনগরে বিএনপি কার্যালয়ে আগুন, নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার নওগাঁর মহাদেবপুরে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ১৬৮৭ টন ১২২ কোটি টাকার চার জাহাজ অলস পড়ে, তিনটিকে ভাসমান হাসপাতাল বানানোর পরিকল্পনা টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও ‘বনানীতে মা-বোনদের মিছিল’ বলে প্রচার আওয়ামী লীগের পেজে: ফ্যাক্ট চেক ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে চট্টগ্রামে ছাত্রশক্তি নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ১১ দল ও বিএনপির সংলাপ কবে, দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি মজুরি বাড়লেও থামছে না পোশাকশিল্পে বিক্ষোভ-ভাঙচুর, উসকানি দিচ্ছে কারা পানির ট্যাংকে লুকিয়েও রক্ষা হলো না, মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সুন্দরবনে ১০০ দস্যুর দাপট, চার সংস্থার হাজার সদস্যেও থামছে না অপহরণ-চাঁদাবাজি সাংবাদিক পরিচয়ের আড়ালে মাদক কারবার, সড়কে সিসি ক্যামেরা বসিয়ে নজর রাখতেন অভিযানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কক্ষে মারামারি, জাতীয়তাবাদী ফোরামের চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত অস্ত্র উদ্ধারের পর পুলিশকে উপহাস করে ফেসবুকে পোস্ট ফটিকছড়ির ‘সন্ত্রাসী’ রায়হানের হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা–কাটাকাটি, ছুরিকাঘাতে ব্যবস্থাপক নিহত, আহত ২
হোম › রাজনীতি › বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে ব্রিটিশ হাউস অব লর্ডস সদস্যের বৈঠক, গুরুত্ব পেল বিচার বিভাগের স্বাধীনতা

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে ব্রিটিশ হাউস অব লর্ডস সদস্যের বৈঠক, গুরুত্ব পেল বিচার বিভাগের স্বাধীনতা

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১২:৩০ এএম, ২৭ নভেম্বর, ২০২৬ 53
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে ব্রিটিশ হাউস অব লর্ডস সদস্যের বৈঠক, গুরুত্ব পেল বিচার বিভাগের স্বাধীনতা
তাসনোভা মৃদুলা
তাসনোভা মৃদুলাসহকারী সম্পাদক॥

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য লর্ড সল লেয়ারফ্রয়েন্ড (Lord Saul Lehrfreund)। বৈঠকে বাংলাদেশের বিচারব্যবস্থার স্বাধীনতা, বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায্যতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৯টায় রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়। লর্ড লেয়ারফ্রয়েন্ডের সঙ্গে ছিলেন মিস কনি পার্কার-ধিনাকারান (Connie Parker-Dhinakaran)।

বিরোধীদলীয় নেতার কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে নাগরিকদের ন্যায়বিচার প্রাপ্তির অধিকার এবং আইনের শাসন নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। একটি স্বাধীন ও কার্যকর বিচারব্যবস্থা গড়ে তুলতে বিচার বিভাগের স্বাধীনতা, নিরপেক্ষ বিচারপ্রক্রিয়া এবং প্রত্যেক নাগরিকের ন্যায়বিচার পাওয়ার সুযোগ কতটা জরুরি—তা নিয়ে আলোচনা হয়।

এ সময় ডা. শফিকুর রহমান বাংলাদেশের বিচারব্যবস্থা, বিচারপ্রক্রিয়ার ন্যায্যতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। দুই পক্ষ এসব বিষয়ে পারস্পরিক অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি বিনিময় করে এবং বিচারব্যবস্থার স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

ছবি: বিরোধীদলীয় নেতার কার্যালয়

লিংক কপি হয়েছে ✓
টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও ‘বনানীতে মা-বোনদের মিছিল’ বলে প্রচার আওয়ামী লীগের পেজে: ফ্যাক্ট চেক টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও ‘বনানীতে মা-বোনদের মিছিল’ বলে প্রচার আওয়ামী লীগের পেজে: ফ্যাক্ট চেক ◷ ৫ ঘণ্টা ১৮ মিনিট আগে ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে চট্টগ্রামে ছাত্রশক্তি নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে চট্টগ্রামে ছাত্রশক্তি নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ◷ ৫ ঘণ্টা ১৯ মিনিট আগে ১১ দল ও বিএনপির সংলাপ কবে, দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি ১১ দল ও বিএনপির সংলাপ কবে, দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি ◷ ৬ ঘণ্টা ৫৯ মিনিট আগে হাসিনার ফেরার পরিকল্পনায় উত্তেজনায় বাংলাদেশ, বিপাকে ভারত: বিবিসির বিশ্লেষণ হাসিনার ফেরার পরিকল্পনায় উত্তেজনায় বাংলাদেশ, বিপাকে ভারত: বিবিসির বিশ্লেষণ ◷ ৮ ঘণ্টা ১১ মিনিট আগে গোপালগঞ্জের সবাইকে শাস্তি দেওয়া অমানবিক ও বিপজ্জনক, নাগরিক সুবিধা চালুর দাবি আসিফ নজরুলের গোপালগঞ্জের সবাইকে শাস্তি দেওয়া অমানবিক ও বিপজ্জনক, নাগরিক সুবিধা চালুর দাবি আসিফ নজরুলের ◷ ৯ ঘণ্টা ৩৬ মিনিট আগে ভারতীয় গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে: শফিকুল আলম ভারতীয় গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে: শফিকুল আলম ◷ ৯ ঘণ্টা ৩৭ মিনিট আগে