অনলাইন, ২৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ব্ল্যাক ফ্রাইডেতে ২০টির বেশি দেশে অ্যামাজন কর্মীদের ধর্মঘট-বিক্ষোভ চার বছরের আইনি লড়াইয়ের অবসান, শাতো মিরাভাল নিয়ে আদালতের বাইরে সমঝোতায় পিট-জোলি নওগাঁর রাণীনগরে বিএনপি কার্যালয়ে আগুন, নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার নওগাঁর মহাদেবপুরে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ১৬৮৭ টন ১২২ কোটি টাকার চার জাহাজ অলস পড়ে, তিনটিকে ভাসমান হাসপাতাল বানানোর পরিকল্পনা টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও ‘বনানীতে মা-বোনদের মিছিল’ বলে প্রচার আওয়ামী লীগের পেজে: ফ্যাক্ট চেক ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে চট্টগ্রামে ছাত্রশক্তি নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ১১ দল ও বিএনপির সংলাপ কবে, দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি মজুরি বাড়লেও থামছে না পোশাকশিল্পে বিক্ষোভ-ভাঙচুর, উসকানি দিচ্ছে কারা পানির ট্যাংকে লুকিয়েও রক্ষা হলো না, মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সুন্দরবনে ১০০ দস্যুর দাপট, চার সংস্থার হাজার সদস্যেও থামছে না অপহরণ-চাঁদাবাজি সাংবাদিক পরিচয়ের আড়ালে মাদক কারবার, সড়কে সিসি ক্যামেরা বসিয়ে নজর রাখতেন অভিযানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কক্ষে মারামারি, জাতীয়তাবাদী ফোরামের চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত অস্ত্র উদ্ধারের পর পুলিশকে উপহাস করে ফেসবুকে পোস্ট ফটিকছড়ির ‘সন্ত্রাসী’ রায়হানের হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা–কাটাকাটি, ছুরিকাঘাতে ব্যবস্থাপক নিহত, আহত ২
হোম › রাজনীতি › ১১ দল ও বিএনপির সংলাপ কবে, দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি

১১ দল ও বিএনপির সংলাপ কবে, দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৩:২২ এএম, ২৭ নভেম্বর, ২০২৬ 55
১১ দল ও বিএনপির সংলাপ কবে, দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি
মো: নাজমুল হাসান বাবু
মো: নাজমুল হাসান বাবুসম্পাদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দল ও বিএনপির সংলাপ কবে হবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে তারিখ, স্থান ও সময় এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন ১১ দলের আহ্বায়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

ফ্যাসিস্টবিরোধী ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে সংসদের সদ্যসমাপ্ত অধিবেশনের সমাপনী দিনে জুলাই আন্দোলনের পক্ষের দলগুলোর সঙ্গে আলোচনার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান তাৎক্ষণিকভাবে সাড়া দেন, পরে দুই নেতার মধ্যে একান্ত বৈঠকও হয়। বিরোধীদলীয় নেতার অস্ট্রেলিয়া সফরের কারণে সংলাপের সম্ভাব্য তারিখ ২৭ বা ২৮ নভেম্বর ধরা হয়েছিল। তবে তিনি সফর এক দিন সংক্ষিপ্ত করে ২৫ নভেম্বর দেশে ফেরেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন ডা. শফিকুর রহমান। দলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় এবং কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে অংশগ্রহণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে হামিদুর রহমান আযাদ বলেন, সংলাপ হবে। এ বিষয়ে বিএনপির সঙ্গে প্রাথমিক কথাবার্তা চলছে। শুক্রবার জুমার পর ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি।

অন্যদিকে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন, শনিবার বা রোববার প্রধানমন্ত্রীসহ ক্ষমতাসীন বিএনপির সঙ্গে ১১ দলের সংলাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, জুলাই আন্দোলনের শরিক দলগুলোর অংশগ্রহণে এবি পার্টি শনিবার একটি সমাবেশের আয়োজন করবে, যা শাহবাগ চত্বরে হতে পারে।

ছবি: উইকিমিডিয়া কমন্স

লিংক কপি হয়েছে ✓
টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও ‘বনানীতে মা-বোনদের মিছিল’ বলে প্রচার আওয়ামী লীগের পেজে: ফ্যাক্ট চেক টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও ‘বনানীতে মা-বোনদের মিছিল’ বলে প্রচার আওয়ামী লীগের পেজে: ফ্যাক্ট চেক ◷ ৫ ঘণ্টা ১৮ মিনিট আগে ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে চট্টগ্রামে ছাত্রশক্তি নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে চট্টগ্রামে ছাত্রশক্তি নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ◷ ৫ ঘণ্টা ১৮ মিনিট আগে হাসিনার ফেরার পরিকল্পনায় উত্তেজনায় বাংলাদেশ, বিপাকে ভারত: বিবিসির বিশ্লেষণ হাসিনার ফেরার পরিকল্পনায় উত্তেজনায় বাংলাদেশ, বিপাকে ভারত: বিবিসির বিশ্লেষণ ◷ ৮ ঘণ্টা ১১ মিনিট আগে গোপালগঞ্জের সবাইকে শাস্তি দেওয়া অমানবিক ও বিপজ্জনক, নাগরিক সুবিধা চালুর দাবি আসিফ নজরুলের গোপালগঞ্জের সবাইকে শাস্তি দেওয়া অমানবিক ও বিপজ্জনক, নাগরিক সুবিধা চালুর দাবি আসিফ নজরুলের ◷ ৯ ঘণ্টা ৩৫ মিনিট আগে ভারতীয় গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে: শফিকুল আলম ভারতীয় গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে: শফিকুল আলম ◷ ৯ ঘণ্টা ৩৬ মিনিট আগে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে ব্রিটিশ হাউস অব লর্ডস সদস্যের বৈঠক, গুরুত্ব পেল বিচার বিভাগের স্বাধীনতা বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে ব্রিটিশ হাউস অব লর্ডস সদস্যের বৈঠক, গুরুত্ব পেল বিচার বিভাগের স্বাধীনতা ◷ ৯ ঘণ্টা ৫০ মিনিট আগে