অনলাইন, ২৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতে পাকিস্তানি নাটকের জোয়ার দিল্লিতে নতুন ভারপ্রাপ্ত হাইকমিশনার পাঠাচ্ছে পাকিস্তান ইয়েমেনে হুতি অবস্থানে সরকারি বাহিনীর হামলা, ২৪ ঘণ্টায় হতাহত ১২১ ঝড়ে পেছানো মেসিজ থ্যাংকসগিভিং প্যারেড আজ নিউইয়র্কে গাজায় এমএসএফ ক্লিনিকে ইসরায়েলি হামলা, সংস্থাটির দুই কর্মী নিহত ‘বিশ্বকাপ জেতার মতো দল নয় ব্রাজিল’, রোনালদোর মন্তব্যে তোলপাড় আফগানিস্তানে স্কুলের পাশে ডিনামাইট বিস্ফোরণ, ৬ শিক্ষার্থী নিহত, আহত ৯৭ আসন পুনর্বিন্যাস ‘চিরস্থায়ী ফ্যাসিবাদের পরিকল্পনা’: অরুন্ধতী রায় মার্কিন শুল্ক প্রস্তাব: ভারতের ১৭%, বাংলাদেশের ১৮% আবারও পেছাল এসএ গেমস, নতুন সময় ২০২৭ সালের সেপ্টেম্বর সাভার ও আশুলিয়ায় ভোররাতে তিন বাসে আগুন হাছান মাহমুদের চাচাতো ভাই সাজ্জাদ তালুকদার আটক ঢাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগ, ঠিকানা পরিবহনের ২৪ বাস আটকালেন শিক্ষার্থীরা অটোরিকশার দৌরাত্ম্য ও ভাঙা সড়কে স্থবির কুড়িগ্রাম শহর ঘুমন্ত জনগণ, নীরব প্রশাসন; কোথায় যাবে দেশ?
হোম › রাজনীতি › ভারতীয় গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে: শফিকুল আলম

ভারতীয় গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে: শফিকুল আলম

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১২:৪৪ এএম, ২৭ নভেম্বর, ২০২৬ 58
ভারতীয় গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে: শফিকুল আলম
তাহিনা হোসেন প্রকৃতি
তাহিনা হোসেন প্রকৃতিনির্বাহী সম্পাদক॥

ভারতীয় সংবাদমাধ্যমের একাংশের বাংলাদেশবিরোধী অপপ্রচারের কড়া সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম। তাঁর মতে, এসব মিথ্যা তথ্যের প্রবাহ উল্টো ফল দিয়েছে, বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করে তুলেছে। শুক্রবার (২৭ নভেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন। পোস্টে বাংলাদেশে ৩০০ হিন্দু বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের খবরকে তিনি অসত্য বলে দাবি করেন।

শফিকুল আলম লেখেন, ‘কখনো কখনো ভুয়া খবর ছড়ালে তা মিথ্যাবাদীদের ওপরই নাটকীয়ভাবে উল্টো ফল দেয়। ভারতের গোদি মিডিয়াগুলো যাচাই-না-করা সূত্রের ওপর ভর করে সম্প্রতি অনেক খবর ছাপিয়েছে।’ তাঁর দাবি, এসব প্রচারের উদ্দেশ্য ছিল বাংলাদেশবিরোধী ও মুসলমানবিরোধী মনোভাব উসকে দেওয়া এবং বর্তমান পরিস্থিতিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের সঙ্গে তুলনা করা।

তিনি লেখেন, ‘এই অপপ্রচারের অনিচ্ছাকৃত পরিণতি হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু গোষ্ঠীগুলো এসব খবর মোটামুটি নাকচ করে দিয়েছে। তারা স্পষ্ট করেছে, ঘটনাগুলো সাম্প্রদায়িক নয়, রাজনৈতিক।’ এসব হামলার অনেকগুলো নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরাই চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে আওয়ামী লীগের বক্তব্য পাওয়া যায়নি।

ভারতের ক্ষমতাসীন বিজেপির নেতাদের মন্তব্য প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ভুয়া খবরের ঢেউ বিজেপির নেতা, এমনকি মন্ত্রী ও সংসদ সদস্যদের পক্ষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে শত্রুতামূলক বক্তব্যের ঝড় তুলেছে। তাঁর ভাষায়, ‘ভুয়া খবরনির্ভর এসব বাক্যবাণ বাংলাদেশের রাজনৈতিক দল ও সমাজকে আরও ঐক্যবদ্ধ করেছে।’ পশ্চিমবঙ্গের রাজনীতিক অর্জুন সিংয়ের বাংলাদেশে আক্রমণ ও দখলের ইঙ্গিত দেশজুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি করেছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও লেখেন, গোপালগঞ্জের ঘটনা এবং ভারতের রাজনীতিকদের হুমকির কারণে ‘জুলাই ঐক্য’ মোটামুটি পুনরুজ্জীবিত হয়েছে। পোস্টের শেষে তিনি লেখেন, ‘নড়াইলের ঘটনাগুলো ঘিরে বানানো গল্পগুলো উল্টো ফল দিয়েছে। এতে তাদের বড় রাজনৈতিক নকশা ভেস্তে গেছে।’

ছবি: উইকিমিডিয়া কমন্স

লিংক কপি হয়েছে ✓