অনলাইন, ২৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতে পাকিস্তানি নাটকের জোয়ার দিল্লিতে নতুন ভারপ্রাপ্ত হাইকমিশনার পাঠাচ্ছে পাকিস্তান ইয়েমেনে হুতি অবস্থানে সরকারি বাহিনীর হামলা, ২৪ ঘণ্টায় হতাহত ১২১ ঝড়ে পেছানো মেসিজ থ্যাংকসগিভিং প্যারেড আজ নিউইয়র্কে গাজায় এমএসএফ ক্লিনিকে ইসরায়েলি হামলা, সংস্থাটির দুই কর্মী নিহত ‘বিশ্বকাপ জেতার মতো দল নয় ব্রাজিল’, রোনালদোর মন্তব্যে তোলপাড় আফগানিস্তানে স্কুলের পাশে ডিনামাইট বিস্ফোরণ, ৬ শিক্ষার্থী নিহত, আহত ৯৭ আসন পুনর্বিন্যাস ‘চিরস্থায়ী ফ্যাসিবাদের পরিকল্পনা’: অরুন্ধতী রায় মার্কিন শুল্ক প্রস্তাব: ভারতের ১৭%, বাংলাদেশের ১৮% আবারও পেছাল এসএ গেমস, নতুন সময় ২০২৭ সালের সেপ্টেম্বর সাভার ও আশুলিয়ায় ভোররাতে তিন বাসে আগুন হাছান মাহমুদের চাচাতো ভাই সাজ্জাদ তালুকদার আটক ঢাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগ, ঠিকানা পরিবহনের ২৪ বাস আটকালেন শিক্ষার্থীরা অটোরিকশার দৌরাত্ম্য ও ভাঙা সড়কে স্থবির কুড়িগ্রাম শহর ঘুমন্ত জনগণ, নীরব প্রশাসন; কোথায় যাবে দেশ?
হোম › আন্তর্জাতিক › ব্ল্যাক ফ্রাইডেতে ২০টির বেশি দেশে অ্যামাজন কর্মীদের ধর্মঘট-বিক্ষোভ

ব্ল্যাক ফ্রাইডেতে ২০টির বেশি দেশে অ্যামাজন কর্মীদের ধর্মঘট-বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:১৫ এএম, ২৭ নভেম্বর, ২০২৬ 58
ব্ল্যাক ফ্রাইডেতে ২০টির বেশি দেশে অ্যামাজন কর্মীদের ধর্মঘট-বিক্ষোভ
শরাফত আলী খান
শরাফত আলী খানডেলাওয়্যার কাউন্টি প্রতিনিধি ॥

বছরের অন্যতম ব্যস্ত কেনাকাটার দিন ব্ল্যাক ফ্রাইডেতে বিশ্বের ২০টির বেশি দেশে ধর্মঘট ও বিক্ষোভে নেমেছেন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের কর্মী ও তাঁদের সমর্থকেরা। শুক্রবার (২৭ নভেম্বর) শুরু হওয়া চার দিনের এই কর্মসূচি চলবে সাইবার মানডে পর্যন্ত।

আন্তর্জাতিক শ্রমিক সংগঠন ইউএনআই গ্লোবাল ইউনিয়ন ও প্রোগ্রেসিভ ইন্টারন্যাশনাল ‘মেক অ্যামাজন পে’ শিরোনামে টানা সপ্তম বছরের মতো এ কর্মসূচির আয়োজন করেছে। জার্মানিতে শ্রমিক সংগঠন ভার্ডি অ্যামাজনের ১১টি স্থাপনায় ধর্মঘটের ডাক দিয়েছে। ভারতে অন্তত ২৩টি স্থানে সমাবেশের ঘোষণা দিয়েছে বিভিন্ন ট্রেড ইউনিয়ন। পোল্যান্ড, ব্রাজিল, জাপান ও দক্ষিণ আফ্রিকাতেও বিক্ষোভের পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রে টিমস্টার্স ইউনিয়ন সোমবার লস অ্যাঞ্জেলেস ও শিকাগোতে বিক্ষোভ করবে।

আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে যৌথ দর-কষাকষির অধিকারের স্বীকৃতি, কর্মস্থলে নিরাপত্তা জোরদার, বেতন বৃদ্ধি, ন্যায্য কর পরিশোধ এবং পরিবেশের ওপর প্রতিষ্ঠানটির কার্যক্রমের প্রভাব বিবেচনা করা।

অ্যামাজন বলছে, তারা প্রতিযোগিতামূলক বেতন, সুযোগ-সুবিধা ও নিরাপদ কর্মপরিবেশ দেয় এবং বিশ্বজুড়ে সরাসরি ১৫ লাখের বেশি মানুষকে নিয়োগ দিয়েছে।

এর প্রায় দুই সপ্তাহ আগে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় প্রায় ৮০০ গুদামকর্মী সালিসের মাধ্যমে অ্যামাজনের সঙ্গে উত্তর আমেরিকায় প্রতিষ্ঠানটির প্রথম আইনত বাধ্যতামূলক যৌথ চুক্তিতে পৌঁছান। তিন বছর মেয়াদি ওই চুক্তিতে বেতন বৃদ্ধি, ছুটির সুবিধা ও ক্ষতিপূরণের বিষয় রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি, ইউএনআই গ্লোবাল ইউনিয়ন

ছবি: উইকিমিডিয়া কমন্স (প্রতীকী)

লিংক কপি হয়েছে ✓