অনলাইন, ২৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতে পাকিস্তানি নাটকের জোয়ার দিল্লিতে নতুন ভারপ্রাপ্ত হাইকমিশনার পাঠাচ্ছে পাকিস্তান ইয়েমেনে হুতি অবস্থানে সরকারি বাহিনীর হামলা, ২৪ ঘণ্টায় হতাহত ১২১ ঝড়ে পেছানো মেসিজ থ্যাংকসগিভিং প্যারেড আজ নিউইয়র্কে গাজায় এমএসএফ ক্লিনিকে ইসরায়েলি হামলা, সংস্থাটির দুই কর্মী নিহত ‘বিশ্বকাপ জেতার মতো দল নয় ব্রাজিল’, রোনালদোর মন্তব্যে তোলপাড় আফগানিস্তানে স্কুলের পাশে ডিনামাইট বিস্ফোরণ, ৬ শিক্ষার্থী নিহত, আহত ৯৭ আসন পুনর্বিন্যাস ‘চিরস্থায়ী ফ্যাসিবাদের পরিকল্পনা’: অরুন্ধতী রায় মার্কিন শুল্ক প্রস্তাব: ভারতের ১৭%, বাংলাদেশের ১৮% আবারও পেছাল এসএ গেমস, নতুন সময় ২০২৭ সালের সেপ্টেম্বর সাভার ও আশুলিয়ায় ভোররাতে তিন বাসে আগুন হাছান মাহমুদের চাচাতো ভাই সাজ্জাদ তালুকদার আটক ঢাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগ, ঠিকানা পরিবহনের ২৪ বাস আটকালেন শিক্ষার্থীরা অটোরিকশার দৌরাত্ম্য ও ভাঙা সড়কে স্থবির কুড়িগ্রাম শহর ঘুমন্ত জনগণ, নীরব প্রশাসন; কোথায় যাবে দেশ?
হোম › অর্থনীতি › চালের দামে বাড়তি খরচ, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি

চালের দামে বাড়তি খরচ, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১১:৪৯ পিএম, ২৬ নভেম্বর, ২০২৬ 59
চালের দামে বাড়তি খরচ, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
মো: শরীফুল ইসলাম
মো: শরীফুল ইসলামঢাকা প্রতিনিধি॥

রাজধানীর বাজারে নাজিরশাইল ও মিনিকেট চাল কিনতে ক্রেতাদের এখন আগের তুলনায় কেজিতে এক থেকে চার টাকা বেশি খরচ করতে হচ্ছে। প্রায় তিন সপ্তাহ আগে বাড়া এই দামেই এখনো চাল বিক্রি হচ্ছে। তবে গত ১৫ দিনে দাম কমায় মুরগি ও ডিম কিনতে গিয়ে কিছুটা স্বস্তি পাচ্ছেন ক্রেতারা। বৃহস্পতিবার মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও আগারগাঁও তালতলা বাজারের চিত্র এমনই।

বিক্রেতারা জানান, বিভিন্ন ব্র্যান্ডের নাজিরশাইল চালের দাম কেজিতে তিন থেকে চার টাকা এবং মিনিকেটের দাম এক থেকে দুই টাকা বেড়েছে। বাজারে রসিদ ব্র্যান্ডের মিনিকেট প্রতি কেজি ৬৫ টাকা, সাগর, মঞ্জুর ও ডায়মন্ড ব্র্যান্ডের মিনিকেট ৭৫ টাকা এবং মোজাম্মেল ব্র্যান্ডের মিনিকেট ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের ভাষ্য, পুরোনো নাজিরশাইলের সরবরাহ শেষের দিকে থাকায় দাম বেড়েছে; নতুন মৌসুমের চাল এলে দাম কমতে পারে।

অন্যদিকে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা, সোনালি মুরগি ৩১০ থেকে ৩২০ টাকা এবং কালারবার্ড ২৭০ থেকে ২৮০ টাকায় বিক্রি হয়েছে। ১৫ দিন আগেও ব্রয়লার ১৯০–২০০ টাকা ও সোনালি ৩২০–৩৩০ টাকায় বিক্রি হয়েছিল। ফার্মের বাদামি ডিমের ডজন ১০ টাকা কমে ১৩০ থেকে ১৪০ টাকায় নেমেছে। ব্যবসায়ীরা বলছেন, শীতে চাহিদা কমা ও উৎপাদন বাড়ায় এই দুই পণ্যের দাম কমেছে। গরুর মাংস আগের মতোই কেজি ৭৫০–৮০০ টাকা।

মাছের দাম কমেনি, বরং কিছু মাছের দাম বেড়েছে। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এক মাসে রুই মাছের দাম প্রায় ৭ শতাংশ ও কাতলার দাম ৫ শতাংশের বেশি বেড়েছে। বাজারে রুই ৩৫০ থেকে ৪৫০ টাকা এবং কাতলা ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শীতের সবজির সরবরাহ বাড়ায় দাম মোটামুটি স্থিতিশীল। প্রতিটি ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা, লাউ ৭০ থেকে ৮০ টাকা, শিম ৮০ থেকে ১০০ টাকা ও বেগুন ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে নতুন আলুর কেজি এখনো ১০০ থেকে ১২০ টাকা। মৌসুম শেষ হয়ে আসায় ঢ্যাঁড়স, বরবটি, করলা ও চিচিঙ্গার দাম এক মাসে ৪৬ থেকে ৫৮ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে কৃষি বিপণন অধিদপ্তরের হিসাবে দেখা যায়।

মোহাম্মদপুরের গৃহিণী সালমা বেগম বলেন, তাঁর পরিবারে মাসে ২৪–২৫ কেজি নাজিরশাইল চাল লাগে; দাম বাড়ায় খরচ বাড়বে প্রায় ১০০ টাকা। শীতের সবজির দাম আগের চেয়ে কমলেও এখনো তা বেশি বলে মনে করেন তিনি।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓
গাজীপুরে কারখানা খুললেও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫টি, মজুরির ব্যয় নিয়ে উদ্বেগ গাজীপুরে কারখানা খুললেও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫টি, মজুরির ব্যয় নিয়ে উদ্বেগ ◷ ৬ ঘণ্টা ২৩ মিনিট আগে ১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◷ ৮ ঘণ্টা ২০ মিনিট আগে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি, এনসিটি চুক্তি পুনর্বিবেচনার আহ্বান পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি, এনসিটি চুক্তি পুনর্বিবেচনার আহ্বান ◷ ১৩ ঘণ্টা আগে জাপানের সঙ্গে চুক্তি চূড়ান্ত, ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল জাপানের সঙ্গে চুক্তি চূড়ান্ত, ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ◷ ১৩ ঘণ্টা ১ মিনিট আগে মজুরি বাড়লেও থামছে না পোশাকশিল্পে বিক্ষোভ-ভাঙচুর, উসকানি দিচ্ছে কারা মজুরি বাড়লেও থামছে না পোশাকশিল্পে বিক্ষোভ-ভাঙচুর, উসকানি দিচ্ছে কারা ◷ ১ দিন আগে চার দশকের সবচেয়ে কম মজুরি বৃদ্ধি, গাজীপুরে শ্রমিকদের ওপর কাঁদানে গ্যাস: রয়টার্স চার দশকের সবচেয়ে কম মজুরি বৃদ্ধি, গাজীপুরে শ্রমিকদের ওপর কাঁদানে গ্যাস: রয়টার্স ◷ ১ দিন আগে