অনলাইন, ২৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ব্ল্যাক ফ্রাইডেতে ২০টির বেশি দেশে অ্যামাজন কর্মীদের ধর্মঘট-বিক্ষোভ চার বছরের আইনি লড়াইয়ের অবসান, শাতো মিরাভাল নিয়ে আদালতের বাইরে সমঝোতায় পিট-জোলি নওগাঁর রাণীনগরে বিএনপি কার্যালয়ে আগুন, নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার নওগাঁর মহাদেবপুরে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ১৬৮৭ টন ১২২ কোটি টাকার চার জাহাজ অলস পড়ে, তিনটিকে ভাসমান হাসপাতাল বানানোর পরিকল্পনা টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও ‘বনানীতে মা-বোনদের মিছিল’ বলে প্রচার আওয়ামী লীগের পেজে: ফ্যাক্ট চেক ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে চট্টগ্রামে ছাত্রশক্তি নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ১১ দল ও বিএনপির সংলাপ কবে, দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি মজুরি বাড়লেও থামছে না পোশাকশিল্পে বিক্ষোভ-ভাঙচুর, উসকানি দিচ্ছে কারা পানির ট্যাংকে লুকিয়েও রক্ষা হলো না, মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সুন্দরবনে ১০০ দস্যুর দাপট, চার সংস্থার হাজার সদস্যেও থামছে না অপহরণ-চাঁদাবাজি সাংবাদিক পরিচয়ের আড়ালে মাদক কারবার, সড়কে সিসি ক্যামেরা বসিয়ে নজর রাখতেন অভিযানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কক্ষে মারামারি, জাতীয়তাবাদী ফোরামের চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত অস্ত্র উদ্ধারের পর পুলিশকে উপহাস করে ফেসবুকে পোস্ট ফটিকছড়ির ‘সন্ত্রাসী’ রায়হানের হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা–কাটাকাটি, ছুরিকাঘাতে ব্যবস্থাপক নিহত, আহত ২
হোম › অর্থনীতি › মার্কিন বাড়তি শুল্ক প্রস্তাবে রপ্তানিকারকদের শঙ্কা, দুশ্চিন্তার কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী

মার্কিন বাড়তি শুল্ক প্রস্তাবে রপ্তানিকারকদের শঙ্কা, দুশ্চিন্তার কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১১:৫১ পিএম, ২৬ নভেম্বর, ২০২৬ 51
মার্কিন বাড়তি শুল্ক প্রস্তাবে রপ্তানিকারকদের শঙ্কা, দুশ্চিন্তার কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী
তাসনোভা মৃদুলা
তাসনোভা মৃদুলাসহকারী সম্পাদক॥

বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় একক বাজার যুক্তরাষ্ট্রে নতুন করে ১৮ শতাংশ পর্যন্ত বাড়তি শুল্ক আরোপের প্রস্তাবে দুশ্চিন্তায় পড়েছেন দেশের রপ্তানিকারকেরা। তবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলছেন, এ নিয়ে দুশ্চিন্তার তেমন কিছু নেই।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) বুধবার রাতে বাংলাদেশসহ ১৪টি দেশ ও জোটের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে। গত মার্চ থেকে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া ও সিমেন্ট খাত নিয়ে এই তদন্ত চলছিল। চীন, ভারত, ইইউ, ভিয়েতনাম, জাপানসহ অন্য দেশগুলোর ওপরও নতুন শুল্কের প্রস্তাব করা হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়, আগামী ২৫ জানুয়ারি শুনানির আগে এ শুল্ক কার্যকর হবে না।

গত জুলাইয়ে সেকশন ৩০১-এর আওতায় আরোপ করা ১০ শতাংশ শুল্কসহ যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে বর্তমানে গড় শুল্ক ২৫ শতাংশ। প্রস্তাব অনুযায়ী আগের ৩০১ ধারার শুল্ক এই ১৮ শতাংশের মধ্যেই ধরা হবে, ফলে নতুন প্রস্তাব কার্যকর হলে মোট গড় শুল্ক দাঁড়াবে ৩৩ শতাংশ। ইউএসটিআরের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে প্রায় ৮৬০ কোটি ডলারের পোশাক আমদানি করেছে, যা দেশটির মোট পোশাক আমদানির প্রায় ৮ শতাংশ।

বাণিজ্যমন্ত্রী প্রথম আলোকে বলেন, ৩০১ ধারা অনুযায়ী কোনো দেশের বাণিজ্যনীতিকে অন্যায্য মনে করলে ইউএসটিআর তদন্ত ও ব্যবস্থা নিতে পারে, এবারও তা-ই করেছে। বাংলাদেশ কোনো পণ্য বিদেশে অস্বাভাবিক কম দামে বিক্রি (ডাম্পিং) করে না এবং সেই সক্ষমতাও নেই। শুনানি জানুয়ারির শেষ দিকে হওয়ায় দেনদরবারের জন্য সরকারের হাতে এখনো দুই মাস সময় আছে বলেও উল্লেখ করেন তিনি।

তবে বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, বাড়তি শুল্ক কার্যকর হলে মার্কিন ক্রেতাদের ক্রয়ক্ষমতা কমবে, এতে ক্রয়াদেশ কমে যেতে পারে। প্রতিযোগী দেশ পাকিস্তানের ওপর এই শুল্কের প্রস্তাব না থাকায় কিছু ক্রয়াদেশ সেখানে চলে যাওয়ার ঝুঁকিও দেখছেন তিনি।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ মনে করেন, বাড়তি শুল্ক ঠেকাতে সরকারের উচিত জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষি শুরু করা।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓
মজুরি বাড়লেও থামছে না পোশাকশিল্পে বিক্ষোভ-ভাঙচুর, উসকানি দিচ্ছে কারা মজুরি বাড়লেও থামছে না পোশাকশিল্পে বিক্ষোভ-ভাঙচুর, উসকানি দিচ্ছে কারা ◷ ৭ ঘণ্টা ১ মিনিট আগে চার দশকের সবচেয়ে কম মজুরি বৃদ্ধি, গাজীপুরে শ্রমিকদের ওপর কাঁদানে গ্যাস: রয়টার্স চার দশকের সবচেয়ে কম মজুরি বৃদ্ধি, গাজীপুরে শ্রমিকদের ওপর কাঁদানে গ্যাস: রয়টার্স ◷ ৮ ঘণ্টা ১০ মিনিট আগে শনিবার থেকে সব কারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর, বিশৃঙ্খলাকারীদের চিহ্নিতের আহ্বান শনিবার থেকে সব কারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর, বিশৃঙ্খলাকারীদের চিহ্নিতের আহ্বান ◷ ১০ ঘণ্টা ১৮ মিনিট আগে খোলাবাজারে ডলারের দর ১৩০ টাকা ছাড়াল, ব্যাংকেও ঊর্ধ্বমুখী খোলাবাজারে ডলারের দর ১৩০ টাকা ছাড়াল, ব্যাংকেও ঊর্ধ্বমুখী ◷ ১০ ঘণ্টা ১৯ মিনিট আগে গাজীপুরে শ্রমিক অসন্তোষের পর পরিস্থিতি স্বাভাবিক, শিল্পাঞ্চলের ৯০ ভাগ কারখানা বন্ধ গাজীপুরে শ্রমিক অসন্তোষের পর পরিস্থিতি স্বাভাবিক, শিল্পাঞ্চলের ৯০ ভাগ কারখানা বন্ধ ◷ ১০ ঘণ্টা ২৮ মিনিট আগে চালের দামে বাড়তি খরচ, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি চালের দামে বাড়তি খরচ, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি ◷ ১০ ঘণ্টা ৩৩ মিনিট আগে