অনলাইন, ২৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ব্ল্যাক ফ্রাইডেতে ২০টির বেশি দেশে অ্যামাজন কর্মীদের ধর্মঘট-বিক্ষোভ চার বছরের আইনি লড়াইয়ের অবসান, শাতো মিরাভাল নিয়ে আদালতের বাইরে সমঝোতায় পিট-জোলি নওগাঁর রাণীনগরে বিএনপি কার্যালয়ে আগুন, নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার নওগাঁর মহাদেবপুরে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ১৬৮৭ টন ১২২ কোটি টাকার চার জাহাজ অলস পড়ে, তিনটিকে ভাসমান হাসপাতাল বানানোর পরিকল্পনা টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও ‘বনানীতে মা-বোনদের মিছিল’ বলে প্রচার আওয়ামী লীগের পেজে: ফ্যাক্ট চেক ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে চট্টগ্রামে ছাত্রশক্তি নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ১১ দল ও বিএনপির সংলাপ কবে, দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি মজুরি বাড়লেও থামছে না পোশাকশিল্পে বিক্ষোভ-ভাঙচুর, উসকানি দিচ্ছে কারা পানির ট্যাংকে লুকিয়েও রক্ষা হলো না, মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সুন্দরবনে ১০০ দস্যুর দাপট, চার সংস্থার হাজার সদস্যেও থামছে না অপহরণ-চাঁদাবাজি সাংবাদিক পরিচয়ের আড়ালে মাদক কারবার, সড়কে সিসি ক্যামেরা বসিয়ে নজর রাখতেন অভিযানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কক্ষে মারামারি, জাতীয়তাবাদী ফোরামের চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত অস্ত্র উদ্ধারের পর পুলিশকে উপহাস করে ফেসবুকে পোস্ট ফটিকছড়ির ‘সন্ত্রাসী’ রায়হানের হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা–কাটাকাটি, ছুরিকাঘাতে ব্যবস্থাপক নিহত, আহত ২
হোম › বাংলাদেশ › শেরপুরে ১ কোটি ৮০ লাখ টাকার দুটি রেসকিউ বোট সাড়ে চার বছর ধরে অকেজো

শেরপুরে ১ কোটি ৮০ লাখ টাকার দুটি রেসকিউ বোট সাড়ে চার বছর ধরে অকেজো

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১১:৫২ পিএম, ২৬ নভেম্বর, ২০২৬ 51
শেরপুরে ১ কোটি ৮০ লাখ টাকার দুটি রেসকিউ বোট সাড়ে চার বছর ধরে অকেজো
তাহিনা হোসেন প্রকৃতি
তাহিনা হোসেন প্রকৃতিনির্বাহী সম্পাদক॥

বন্যা ও পাহাড়ি ঢলে দুর্গত মানুষের জীবন বাঁচাতে শেরপুর জেলার জন্য সরকার দুটি আধুনিক রেসকিউ বোট বা উদ্ধারকারী নৌযান বরাদ্দ দিয়েছিল। কিন্তু সাড়ে চার বছরেও বোট দুটি একবারও উদ্ধারকাজে ব্যবহার করা হয়নি। দীর্ঘদিন নদীর পাড়ে অযত্নে পড়ে থাকায় বোট দুটিতে মরিচা ধরেছে, চুরি হয়ে গেছে মূল্যবান যন্ত্রাংশ।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৬ এপ্রিল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় একটি প্রকল্পের মাধ্যমে গজনী-১ ও গজনী-২ নামের দুটি বহুমুখী রেসকিউ বোট বরাদ্দ দেয়। এতে ব্যয় হয় ১ কোটি ৮০ লাখ টাকা। প্রতিটি বোটের যাত্রী ধারণক্ষমতা ৮০ জন, দৈর্ঘ্য ৫৪ ফুট ও প্রস্থ সাড়ে ১২ ফুট।

বোট দুটি পড়ে আছে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ভাটিপাড়া এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র ও দশানী নদীর মোহনায়। একটি বোটের কিছু অংশ তীরে ও কিছু অংশ পানিতে ভাসছে, অন্যটি প্রায় ডুবে আছে।

কার্যালয় সূত্র জানায়, শুরুতে মাস্টাররোলে দুজন চালক নিয়োগ দেওয়া হয়েছিল। দেড় বছর দায়িত্ব পালন করে তাঁরা পাঁচ মাসের বেতন পেলেও বাকি ১৩ মাসের বেতন-ভাতা পাননি। ২০২৩ সালের অক্টোবরে তাঁরা দায়িত্ব ছেড়ে চলে যান। এরপর থেকে বোট দুটি কার্যত অরক্ষিত।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, বোট দুটি পরিচালনার জন্য কোনো বরাদ্দ নেই, জ্বালানি তেলের টাকাও পাওয়া যায়নি। বোট সচল করতে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে; অনুমোদন পেলে সংস্কার করে কার্যক্রম শুরু করা হবে।

কামারেরচর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাঈদ বলেন, ব্যবহার না হওয়ায় বোটগুলো দিন দিন নষ্ট হচ্ছে; সংস্কার করে চালু করলে বন্যার সময় মানুষের উপকার হবে। স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম জানান, বর্ষায় প্রতিবছর গ্রামটি বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়। বোট সচল থাকলে অসুস্থ মানুষ, শিশু ও বয়স্কদের দ্রুত শহরে নেওয়া সম্ভব হতো।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓
নওগাঁর রাণীনগরে বিএনপি কার্যালয়ে আগুন, নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার নওগাঁর রাণীনগরে বিএনপি কার্যালয়ে আগুন, নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ◷ ৫ ঘণ্টা ১৩ মিনিট আগে নওগাঁর মহাদেবপুরে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ১৬৮৭ টন নওগাঁর মহাদেবপুরে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ১৬৮৭ টন ◷ ৫ ঘণ্টা ১৩ মিনিট আগে পানির ট্যাংকে লুকিয়েও রক্ষা হলো না, মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার পানির ট্যাংকে লুকিয়েও রক্ষা হলো না, মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ◷ ৭ ঘণ্টা ৩ মিনিট আগে সাংবাদিক পরিচয়ের আড়ালে মাদক কারবার, সড়কে সিসি ক্যামেরা বসিয়ে নজর রাখতেন অভিযানে সাংবাদিক পরিচয়ের আড়ালে মাদক কারবার, সড়কে সিসি ক্যামেরা বসিয়ে নজর রাখতেন অভিযানে ◷ ৭ ঘণ্টা ৮ মিনিট আগে বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল হামলা মামলায় বিএনপির ৮ নেতা-কর্মী আসামি বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল হামলা মামলায় বিএনপির ৮ নেতা-কর্মী আসামি ◷ ১০ ঘণ্টা ২২ মিনিট আগে খুলনায় ২৫ দিনে ১৫ গুলির ঘটনা, বছরে খুন ৮১ জন খুলনায় ২৫ দিনে ১৫ গুলির ঘটনা, বছরে খুন ৮১ জন ◷ ১০ ঘণ্টা ৩৪ মিনিট আগে