অনলাইন, ২৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ব্ল্যাক ফ্রাইডেতে ২০টির বেশি দেশে অ্যামাজন কর্মীদের ধর্মঘট-বিক্ষোভ চার বছরের আইনি লড়াইয়ের অবসান, শাতো মিরাভাল নিয়ে আদালতের বাইরে সমঝোতায় পিট-জোলি নওগাঁর রাণীনগরে বিএনপি কার্যালয়ে আগুন, নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার নওগাঁর মহাদেবপুরে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ১৬৮৭ টন ১২২ কোটি টাকার চার জাহাজ অলস পড়ে, তিনটিকে ভাসমান হাসপাতাল বানানোর পরিকল্পনা টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও ‘বনানীতে মা-বোনদের মিছিল’ বলে প্রচার আওয়ামী লীগের পেজে: ফ্যাক্ট চেক ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে চট্টগ্রামে ছাত্রশক্তি নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ১১ দল ও বিএনপির সংলাপ কবে, দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি মজুরি বাড়লেও থামছে না পোশাকশিল্পে বিক্ষোভ-ভাঙচুর, উসকানি দিচ্ছে কারা পানির ট্যাংকে লুকিয়েও রক্ষা হলো না, মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সুন্দরবনে ১০০ দস্যুর দাপট, চার সংস্থার হাজার সদস্যেও থামছে না অপহরণ-চাঁদাবাজি সাংবাদিক পরিচয়ের আড়ালে মাদক কারবার, সড়কে সিসি ক্যামেরা বসিয়ে নজর রাখতেন অভিযানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কক্ষে মারামারি, জাতীয়তাবাদী ফোরামের চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত অস্ত্র উদ্ধারের পর পুলিশকে উপহাস করে ফেসবুকে পোস্ট ফটিকছড়ির ‘সন্ত্রাসী’ রায়হানের হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা–কাটাকাটি, ছুরিকাঘাতে ব্যবস্থাপক নিহত, আহত ২
হোম › বাংলাদেশ › সাংবাদিক পরিচয়ের আড়ালে মাদক কারবার, সড়কে সিসি ক্যামেরা বসিয়ে নজর রাখতেন অভিযানে

সাংবাদিক পরিচয়ের আড়ালে মাদক কারবার, সড়কে সিসি ক্যামেরা বসিয়ে নজর রাখতেন অভিযানে

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৩:১৩ এএম, ২৭ নভেম্বর, ২০২৬ 51
সাংবাদিক পরিচয়ের আড়ালে মাদক কারবার, সড়কে সিসি ক্যামেরা বসিয়ে নজর রাখতেন অভিযানে
আরাফাত হোসেন রিজভী
আরাফাত হোসেন রিজভীক্রীড়া সম্পাদক

সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে লাগানো দুটি সিসি ক্যামেরা। আর প্রায় ৩০ মিটার দূরে গলির ভেতরের একটি আধাপাকা বাড়িতে বসানো সেই ক্যামেরার মনিটর। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা গ্রামের ওই বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। স্থানীয় লোকজনের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি নজরে রাখতেই ক্যামেরা দুটি বসানো হয়েছিল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে যদুবয়রা ইউনিয়নের জয়বাংলা বাজার এলাকায় সোহেল রানার (৩২) বাড়িতে অভিযান চালায় কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (খ সার্কেল) একটি দল। অভিযানে ৩০০টি ইয়াবা ও মাদক বিক্রির প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা জব্দ করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সড়কের ক্যামেরার মাধ্যমে অভিযানের বিষয়টি টের পেয়ে সোহেল পালিয়ে যান। তাঁর স্ত্রী স্মৃতি খাতুনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল নিজেকে একটি স্থানীয় পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন। তাঁর গাড়ি ও মোটরসাইকেলে পত্রিকার স্টিকার লাগানো থাকত, এমনকি বাড়ির একটি কক্ষে পত্রিকাটির আঞ্চলিক কার্যালয়ও খোলা হয়েছিল। পুলিশের অভিযোগ, এই পরিচয়ের আড়ালেই তিনি মাদকের ব্যবসা চালাতেন।

পুলিশ জানায়, সোহেল একসময় কাঠ চেরাই কলে শ্রমিকের কাজ করতেন। মাদক ব্যবসার অভিযোগে তিনি আগেও কয়েকবার গ্রেপ্তার হয়ে কারাগারে গেছেন। ২০১৯ সালে শর্তসাপেক্ষ সাধারণ ক্ষমার আওতায় কুষ্টিয়ার ২২২ মাদক ব্যবসায়ীর সঙ্গে তাঁকেও ক্ষমা করা হয়েছিল। কিন্তু এরপরও তিনি মাদক ব্যবসা ছাড়েননি বলে পুলিশের ভাষ্য।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, সোহেলের বিরুদ্ধে আগের অন্তত আটটি মাদক মামলার পাশাপাশি এবার স্বামী-স্ত্রীর বিরুদ্ধে নতুন মামলা হয়েছে। সোহেল পলাতক। কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আসলাম হোসেন বলেন, গোপন খবরের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। অভিযুক্ত সোহেলের বক্তব্য পাওয়া যায়নি।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓